আমি একটি রেডিও কিনতে চাই। এক ব্যাটারিতে চলে এমন একটি ওয়ান ব্যান্ডের রেডিও কিনতে চাই। অভিজ্ঞদের পরামর্শ আশা করছি...
১। কি রঙের রেডিও সবচেয়ে ভালো বাজে
২। কি ব্র্যান্ডের রেডিও বেশি শব্দ হয়
৩। কিভাবে ঘুরালে বেশি চ্যানেল ধরে
৪। কোনটা কিনলে ঢাকা 'গ' শুনা যাবে
৫। কোনটা সারাদিন বাজালেও ব্যাটারি বেশিদিন চলে
৬। পানি ঢুকলেও নষ্ট হয়না কোন রেডিও
৭। আছড়াইলেও ভাঙ্গে না কোন রেডিও
৮। বিবিসি আমেরিকা শুনা যাবে কি
৯। গ্যারান্টি কোনটার বেশি
কারো যদি জানা থাকে তবে দয়া করে জানালে উপকৃত হবো।
(বিঃদ্রঃ_ এ জাতীয় কিছু পোষ্ট দেখে অনুপ্রাণিত হয়েই এই পোষ্ট)
সর্বশেষ এডিট : ২৭ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



