সাবধান হওয়া উচিত.....
০৮ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
হাদীসটা অনেক আগে শুনেছি, তাই পুরোপুরি মনে নাই। তাতে কি। মূল বিষয়বস্তু তুলে ধরার চেষ্টা করছি।
মহানবী (সাঃ) এর জীবদ্দশায় মক্কায় জণৈক এক ব্যক্তি মহানবীর (সাঃ) নামে মক্কার বিভিন্ন দেয়ালে নানা রকম আজে বাজে কথা লিখে রাখতো। বিষয়টি মহানবী (সাঃ) এর নজরে আসলে তিনি ঐ ব্যক্তিকে ধরে নিয়ে আসার নির্দেশ দেন। ধরে আনার পর ঐ ব্যক্তি অনেক অনুনয়, বিনয়, কাকুতি মিনতি করে ক্ষমা চাইতে লাগলো। কারণ সে জানতো মহানবী (সাঃ) অনেক দয়ালু মানুষ, তিনি ক্ষমা চাইলে ক্ষমা করে দিবেন। তার কাকুতি মিনতি শুনে মহানবী (সাঃ) এর হৃদয়ে দয়ার সঞ্চার হলো। তিনি তাকে মাফ করে দিলেন। ছাড়া পেয়ে ঐ ব্যক্তি পুনরায় একই কাজের পুনরাবৃত্তি শুরু করলো। বিষয়টি আবারো মহানবী(সাঃ) এর নজরে আসে এবং তাকে ধরে আনার জন্য নির্দেশ দেওয়া হয়। যথারীতি তাকে ধরে নিয়ে আসা হলো এবং একই ভাবে সে কাকুতি মিনতি অনুনয় বিনয় করে মাফ চাইলো। কিন্তু এবার মহানবী(সাঃ) তার শিরচ্ছেদের নির্দেশ দেন। এই ঘটনার পরে সাহাবীগণ জানতে চাইলো হে আল্লাহর রাসুল আপনিতো আগের বার এই ব্যক্তিকে মাফ করে দিয়েছিলেন, এবারও সে সমানভাবে ক্ষমা প্রার্থনা করলো কিন্তু আপনি তাকে ক্ষমা না করে শিরচ্ছেদের নির্দেশ কেন দিলেন। উত্তরে মহানবী(সাঃ) বললেন
"প্রকৃত মুমিন একই ভূল দ্বিতীয়বার করতে পারেনা।"
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মানুষ পড়া আর মানুষের কথা শোনা এক বিষয় নয়। কথা শোনার জন্য কান যথেষ্ট, কিন্তু মানুষকে বুঝতে হলে প্রয়োজন পর্যবেক্ষণ, মনস্তাত্ত্বিক সংবেদনশীলতা, অভিজ্ঞতা এবং বিশ্লেষণী বুদ্ধিমত্তা। মানুষ প্রতিদিন অসংখ্য কথা... ...বাকিটুকু পড়ুন

সোনালি ডানার পাখি-এস এম আজাদ রহমানস্বপ্নমাখা সেই দিন, ফিরবে কি আর কোনো দিন,
বুকের মাঝে বাজে আজও হারানো সুরের বীণ।
সোনালি ডানার পাখিটি আজ উড়ে গেল দূরে,
তারই স্মৃতি কাঁদায় আমায় নিশীথ...
...বাকিটুকু পড়ুন
ফ্রি ফেয়ার নির্বাচন যদি ২০১৪ সালে, ২০১৮ কিংবা ২০২৪ সালে হত, তাহলে আজকে আওয়ামীলীগের অবস্থা কি এমন হত? দেশের অবস্থা কি আজকে এই অবস্থা আজকে এমন হত?
...বাকিটুকু পড়ুন
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার...
...বাকিটুকু পড়ুন
একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের...
...বাকিটুকু পড়ুন