somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সত্য বলায় পরম সুখ

১৮ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটু বিস্তারিত করেই বলি: গত ১৬ই এপ্রিল খুব সকালে জরুরী প্রয়োজনে ময়মনসিংহ গিয়েছিলাম। যাওয়ার সময় গাজীপুরের বিরক্তিকর জ্যাম ঠেলে সাড়ে দশটা নাগাত ময়মনসিংহ পৌঁছাই। ঠিক ঐদিনই বিকালে ঢাকায় ফেরার জন্য রেলগাড়িকে বেছেনিলাম যানজটমুক্ত আরামদায়ক ভ্রমণের জন্য। কিন্তু আরাম কি আর মামীর হাতের মোয়া! ময়মনসিংহ জংশনে গিয়ে যখন পৌঁছালাম তখনো বলাকা নামের রেলগাড়ীটা ষ্টেশনে আসেনি। খোঁজ নিলাম কাউন্টারে, ঢাকার জন্য কোন আসন পাওয়া যাবে কিনা। ভিতরে বসা ভদ্র?লোকগণ বললেন এই গাড়ীতে কোন সিট হবেনা, পরের গাড়ীতে হবে। ভাবলাম কিছুক্ষণ অপেক্ষা করি, পরবর্তী গাড়ী তিনটা তেত্রিশ মিনিটে। দুটোয় টিকিটের জন্য লাইনে দাঁড়ালাম, আড়াইটা নাগাত যখন কাউন্টারের সামনে আসলাম তখন সেই ভদ্র?লোকগণ বলছেন কোন সিট নাই, দাঁড়িয়ে যেতে হবে।অনেক অনুরোধের পর ময়মনসিংহ থেকে কাঁওরাইদ (৪৫কি:মি: ) পর্যন্ত একটা সিটের টিকিট কিনলাম ত্রিশ টাকায়। অনেক অপেক্ষার পর চারটা পাঁচ মিনিটে গাড়ী এলো। সেকি অবস্থা!!! গাড়ীতে তো উঠার কোন সুযোগই নাই। মিস করলেতো সমস্যা তাই জীবনের ঝুকি নিয়ে কোনরকমে দরজার মুখ পর্যন্ত উঠে দাঁড়াতে পারলাম। কিছুক্ষণ পর এলেন টিকিট চেকার। অল্পবয়সী ভদ্রলোক টিকিট চাইতেই সবিনয়ে তাঁকে বললাম ‘ভাই, আমি তো ঢাকার কোন সিট পেলামনা, আমাকে কাঁওরাইদ পর্যন্ত সিট দিয়েছে, আপনি
আমাকে কাঁওরাইদ থেকে বিমানবন্দর পর্যন্ত আরেকটা টিকিট দিয়েদিন। তিনি বললেন আপাতত এটাই থাকুক, কাঁওরাইদ যাওয়ার পরে দেখব। যেহেতু আমার টিকিটে একখান সিটের নম্বর ছিল তাই টিকিট চেকার ভদ্রলোক অনেক কষ্টে ভিড় ঠেলে আমাকে আমার সিটের কাছে নিয়ে গেলেন। কিন্ত সিটের কাছে গিয়ে আরো হতাশ হলাম। এক ভদ্র মহিলা ছোট্ট একটা বাচ্চা নিয়ে বসে আছেন আমার সিটে। কি আর করা ত্যাগ করলাম সিটের মায়া। ততক্ষনে গাড়ী গফরগাঁও ষ্টেশন অতিক্রম করেছে। আর ভিড়ের পরিমানটাও বলে বুঝানোর মাত্রা অতিক্রম করেছে। হাত দুটো নিচে নামিয়ে দাঁড়ানোর অবস্থাও ছিলনা। গ্রেফতারকৃত আসামীদের মতোকরে দুহাত মাথার উপরে তুলে দাঁড়িয়ে রইলাম। শরীরের সমস্ত জলীয় অংশ ঘাম হয়ে আমার জামাকাপড় কয়েকবার ভিজিয়ে দিয়েছে।কয়েকজনকে দেখলাম জামা খুলে খালিগায়ে দাঁড়িয়ে আছে। পাশেই এক মহিলা প্রচন্ড গরম সইতে নাপেরে মূর্ছা গেলেন, নাকমুখে পানি ছিটিয়ে তাঁর হুঁশ ফেরানো হলো। এভাবে গাড়ী যখন গাজীপুরের কাছাকাছি ঠিক তখন আসলেন অন্য আরেকজন টিকিট চেকার। এবারও যথারীতি টিকিট চাইতেই সবিনয়ে তাঁকে বললাম ‘ভাই আমার টিকিট সংক্রান্ত একটু জটিলতা আছে, আমাকে কাঁওরাইদ পর্যন্ত টিকিট দেওয়া হয়েছিল, আমি এর আগের টিকিট চেকারকে বলেছিলাম নতুন একটা টিকিট তৈরি করেদিতে, তিনি বলেছিলেন এটা কাঁওরাইদ এর পরে করতে হবে। আপনি দয়াকরে আমাকে কাঁওরাইদ থেকে বিমানবন্দর পর্যন্ত একটা টিকিটের ব্যবস্থা করেদিন।’ এবার ভদ্রলোক আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে যা বললেন তাতে আমার এই ভ্রমণের পুরো গ্লানিটাই নিমিষে মুছে গেলো। তিনি বললেন “ভাই আপনি যে সত্যি কথাটা এত সহযে সুন্দর করে বলেছেন এতে আমার মনটা ভরেগেছে, যান ভাই আপনার আর টিকিট লাগবেনা।” আমি বললাম বিমানবন্দর ষ্টেশনে টিকিট চাইলে কি বলব, তিনি বললেন এটাই দেখাবেন, তাদের এত দেখার সময় নাই। ভদ্রলোককে ধন্যবাদ দিয়ে ঠায় দাঁড়িয়ে রইলাম, টঙ্গী অতিক্রম করে বিমান বন্দর। ততক্ষণে মুখ গলা শুকিয়ে কাঠ। নেমে দেখি দুপায়ে অসাড়তা, সব মিলিয়ে মনেহচ্ছিলো এইমাত্র রিমান্ড রুম থেকে বেরিয়েছি।

আমার জীবনে অনেকবার রেলগাড়ীতে ভ্রমণের সুযোগ হয়েছে, কিন্তু এযাত্রার অভিজ্ঞতা মনেথাকবে আজীবন।
সর্বশেষ এডিট : ১৮ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৩৭
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Victims of enforced disappearances পার্সন হিসেবে আমার বক্তব্য.....

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই মে, ২০২৬ দুপুর ১২:২১

গত ২৫ এবং ২৬ এপ্রিল ২০২৬ এ মানবাধিকার সংগঠন 'অধিকার' এবং World Organization Against Torture (OMCT) এর যৌথ উদ্যোগে ঢাকায় “The Prevention of Torture and the Implementation of UNCAT and... ...বাকিটুকু পড়ুন

পশ্চিমবঙ্গে বিজেপির উত্থান বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ০৫ ই মে, ২০২৬ দুপুর ১:২৯

পশ্চিমবঙ্গের বিধান সভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জয় এবং এর ফলে উদ্ভূত আদর্শিক পরিবর্তন কেবল ভারতের একটি প্রাদেশিক বিষয় হিসেবে দেখার সুযোগ নেই। এটি দক্ষিণ এশিয়ার ভূ-রাজনৈতিক সমীকরণে,... ...বাকিটুকু পড়ুন

আমাদের খারাপ দিনের পর

লিখেছেন সামিয়া, ০৫ ই মে, ২০২৬ বিকাল ৫:৫৪




আমার মাথা যেন আর কাজ করছিল না। বাইরে থেকে আমি স্বাভাবিক হাঁটছি, চলছি, পড়ছি, বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি কিন্তু ভেতরে ভেতরে আমি সম্পূর্ণ ভেঙে পড়েছিলাম মায়ের কথা ছোট বোনটার... ...বাকিটুকু পড়ুন

কিংকর্তব্যবিমূঢ়

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই মে, ২০২৬ রাত ৯:৩৩


দীর্ঘদিন আগে আমার ব্যক্তিগত ব্লগ সাইটের কোন এক পোস্টে ঘটা করে জানান দিয়ে ফেইসবুক থেকে বিদায় নিয়েছিলাম। কারণ ছিলো খুব সাধারন বিষয়, সময় অপচয়। স্ক্রল করে করে মানুষের আদ্য-পান্ত জেনে... ...বাকিটুকু পড়ুন

গেরুয়া মানচিত্রে পশ্চিমবঙ্গ: একটি রাজনৈতিক বিশ্লেষণ ও শিক্ষা।

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৫ ই মে, ২০২৬ রাত ১০:৩৮


দীর্ঘ ১৫ বছরের টিএমসির শাসনের সমাপ্তি ঘটিয়ে অবশেষে বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল হয়েছে। গেরুয়া শিবিরের এই ভূমিধস জয়ের পেছনে অবশ্য মোদি ম্যাজিকের চেয়ে সাবেক মুখ্যমন্ত্রী মমতার ব্যর্থতার... ...বাকিটুকু পড়ুন

×