ব্যস্ত দিনের ফাঁকে কখনও কখনও মোবাইল স্ক্রিনে ভেসে ওঠে টেক্সট মেসেজ । আমার মত দূর্ভাগা কোনো প্রবাসী বন্ধু-ই হয়তো লিখে (বাংলা ফন্টের সাহায্যে),-'বড় বিরহী পরবাস আর ভাল্লাগেনারে !'
আমি হাসি । দুঃখের কাষ্ঠহাসি যারা দেখেছেন,তারা বলতে পারবেন,কেমন নিষ্প্রাণ,মৃত সে হাসি ! এমন দুঃখী হয়ে এসএমএস দেয়া বন্ধুকে রিপ্লাই দেই এভাবে-'প্রবাসকে তোমার ভাল লাগার খুবতো দরকার নেই । তোমাকে যে প্রবাসের ঢের ভাল লাগে !'
হ্যাঁ,সত্যিই তাই । প্রবাসকে আমরা ছাড়তে চাইলেও,প্রবাস আমাদের ছাড়েনা । আমাদের 'গরীব কপাল' খোলে না ! গরীব আমাদের দেশটাতে টাকার অবমূল্যায়ন হতেই থাকে । মুদ্রাস্ফীতি ঘটতেই থাকে । নিতপ্রয়োজনীয় সামগ্রির দাম বাড়তেই থাকে । আমাদের গরীব সংসারে টানাটানি লেগেই থাকে !
আমাদের ভাঙ্গা ঘরের ভাঙ্গা চালা দিয়ে অবাক জোছনার আলো এসে পড়েনা ! অমাবস্যার অন্ধকারই থেকে যায় !
সর্বশেষ এডিট : ০৯ ই জুন, ২০০৭ ভোর ৪:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



