এত এত লাশের সারি
এত এত আহাজারি
হাহাকার, রোনাজার।
আমাদের হাজারো মুষ্টিবদ্ধ হাত
আমাদের বুকের মধ্যে জমানো ক্ষোভ
আমাদের দৃপ্ত মনোবল
এক একটি জীবনের বিনিময়ে
আমাদের প্রত্যেকর সবোর্চ্চ প্রচেষ্টা
লাথি মারছে, সব দুর্নীতিবাজের মুখে,
সরকারের রক্তচোষা মন্ত্রী আমলাদের মুখে,
পুজিপতি ব্যবসায়ী, মুনাফাখোরদের মুখে
সাহায্যের নামে ভিডিও শুটিং করতে থাকা
পাপিষ্ট নরাধমদের মুখে।
আমি তোমাদের মুখে নোনা জল ত্যাগ করি
সমস্ত ঘৃণা উপচে পড়ছে তোমাদের প্রতি।
তোমাদের সস্তা রাজনীতির মুখে থুথু দেই।
তোমাদের পুজির পাহাড়কে আজ কম মনে হয়
আমাদের লাখো জনতার প্রতিটি খুচরো মুদ্রার নিকট।
আমাদের জাগ্রত তরুণের প্রত্যেকটি অনভিজ্ঞ
মুষ্টিবদ্ধ হাতের নিকট।
আমাদের মজবুত ঐক্য ও দেশপ্রেমের মন্ত্র
আমাদের প্রেরণা যোগাবে আগামীতে প্রতিটি দিন
নতুনভাবে বেচে থাকার।
সাভার
আজ জনতা আবারও প্রমাণ করলো
এই জাতি
কভু মাথা নোয়াবার নয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



