নেটং চুঁড়ায় হরেক পাখি মধুর সুরে ডাকে
অমর প্রেমের মাথিনের কূপ মুগ্ধ করে রাখে,
শাহপরীর বদর মোকাম সাগর নদীর জলে
কি অপরূপ মিলন খেলা দু'বোনের ঐ ঢলে।
বালির বুকে শামুক-ঝিনুক স্বর্ণ লবণ মাঠে
পান-সুপারি বার্মা আচার কিনতে পাবেন হাটে,
প্রবাল দ্বীপের স্বর্গ মায়া মিষ্টি ডাবের পানি
ঘুরে দেখুন শুটকি বাজার মন জুড়াবে জানি।
সর্বশেষ এডিট : ০২ রা জুন, ২০০৭ সন্ধ্যা ৭:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




