somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নূর আলম হিরণ
ভাগ্যক্রমে আমি এই সুন্দর গ্রহের এক বাসিন্দা! তবে মাঝেমধ্যে নিজেকে এলিয়েন মনে হয়। তবে বুদ্ধিমান এলিয়েন না, কোন আজব গ্রহের বোকা এলিয়েন! [email protected]

বিএনপির সত্যিই দুঃসময় চলছে।

০১ লা নভেম্বর, ২০১৮ সকাল ১১:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ব্লগে এবং ফেইসবুকের অনেক পুরনো লেখা পড়বেন, যেখানে বিএনপির নেতৃত্ব সংকট, আন্দোলন, কর্ম পরিকল্পনার সমালোচনা অথবা কটাক্ষ করে কেউ পোষ্ট দিয়েছে। পোষ্ট গুলি পড়ার পর সেগুলির নিচে মন্তব্য গুলি পড়বেন, সেখানে দেখবেন বিএনপির এই সমস্যা গুলি অনেকে মানতে একেবারেই নারাজ ছিলেন। কেউ কেউ আবার উল্টো আওমীলীগই এসব সংকটে আছে বলে পাল্টা যুক্তি ছুড়ে দিয়েছে।
আজকে এই সময় এই ধরণের পোষ্ট দিলে এর বিরোধিতা কেউ সরাসরি করবে না, শুধু এর জন্য আওমীলীগকে দায়ী করবে এবং এগুলির জন্য আওমীলীগকে পস্তাতে হবে বলে মন্তব্য দিবে।
বেগম জিয়া কারাবন্ধী হওয়ার সাত দিন আগে বিএনপির গঠনতন্ত্রের (৭,ক) একটি সংশধনী করে গেছেন। সেখানে বলা হয়েছিল "দুর্নীতির দায় প্রমাণিত ব্যক্তি বিএনপির কোন পর্যায়ের কমিটি ও সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না।" বাংলাদেশ আইনে ফৌজদারি মামলায় কেউ ২ বছরের বেশি সাজাপ্রাপ্ত হলে সংসদ নির্বাচনের জন্য অযোগ্য বিবেচিত হবে এবং সাজা শেষ হওয়ার পর আরো ৫ বছর নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না।
যাইহোক বিএনপির এই গঠনতন্ত্র সংশোধনের কারণে স্বপ্রণোদিত হয়ে বিএনপি'র একজন কর্মী মোজাম্মেল হোসেন উনি নির্বাচন কমিশনে আবেদন করেছেন বিএনপির গঠনতন্ত্র গ্রহণ না করার জন্য। আমি বিশ্বাস করি না মোজাম্মেল হোসেন একজন বিএনপি'র কর্মী, বুদ্ধি-বিবেচনা দিয়ে না হলেও বেগম জিয়াকে ভালবাসলেও এরকম আবেদন করতে পারতেন না উনি। তবে যেই করুক আবেদনটি ঠিক আছে, এখন দেখার বিষয়, মওদুদ, খন্দকার মাহবুব, জয়নাল সাহেবরা মিলে আইনের কোন ফাঁকফোকর খুঁজে বের করে এটাকে হালাল করতে পারেন কিনা। তারেক জিয়া ও বেগম জিয়াকে তাদের নেতার আসনে ধরে রাখতে পারেন কিনা।
তবে আপাতত খোলা চোখে যেটা দেখা যাচ্ছে বেগম জিয়া ও তারেক রহমানকে নেতৃত্বে থেকে বাদ না দিলে নির্বাচন কমিশন তাদের গঠনতন্ত্র গ্রহণ করার কোন উপায় খুঁজে পাবে না। কেননা এমতবস্থায় বিএনপির এই গঠিনতন্ত্র গ্রহণ করলে দুর্নীতির সাথে নির্বাচন কমিশনের আপোস করার শামিল হবে।
এই অবস্থায় বিএনপির কি করনীয়? আমাকে যদি বলেন আমি বলবো বিএনপির উচিত হবে নির্বাচন বর্জন করা কেননা বেগম জিয়া আর তারেক জিয়া ছাড়া বিএনপি এর চেয়ে ভালোভাবে কেউ চালাতে পারবে না!
আপনি কি অন্যকিছু ভাবছেন?
সর্বশেষ এডিট : ০১ লা নভেম্বর, ২০১৮ সকাল ১১:০৫
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সীমান্তের সুলতান

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৬ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৫৬



টেকনাফ মডেল থানার ভেতরের খাস কামরা। এসি চলছে তীব্র গতিতে, কিন্তু বাতাসে এক ধরনের ভারী, ভয়ের গন্ধ। টেবিলের ওপাশে দুই হাত জোড় করে কাঁপছে এক স্থানীয় বাসিন্দা।... ...বাকিটুকু পড়ুন

রুবা

লিখেছেন রানার ব্লগ, ১৬ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:১২




শ্রাবনের প্রথম দিন । এই সময়ে আকাশ তার দুই রকম চরিত্রে দেখা দেয় । পেট ভড়া মেঘ নিয়ে পশ্চিম কোন ঝুলে থেকে আবার পূবকোনে ঝলমলে সুর্যের দেখা মেলে ।... ...বাকিটুকু পড়ুন

ন্যায়ের আন্দোলন হোক নিয়মতান্ত্রিক ভাবে....

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই জুলাই, ২০২৬ দুপুর ২:৩৭

শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে আন্দোলনরত গুটিকয়েক শিক্ষার্থীদের সাথে ভুয়া আইডি কার্ড গলায় ঝুলিয়ে অরাজকতা প্রিয় অ ছাত্রদের বিরাট একটা অংশ অশ্লীল ভাষায় অশোভন উক্তি করে চলছে। একশ্রেণীর মেয়েরা এহেন অশ্লীল নোংরামির হোতা-... ...বাকিটুকু পড়ুন

গভীর ক্রন্দন

লিখেছেন রূপক বিধৌত সাধু, ১৬ ই জুলাই, ২০২৬ রাত ১১:৫৮


মেম্বার বাড়ি আর সরকার বাড়ির শত্রুতা দীর্ঘদিনের। জমিজমা লইয়া আজ এমন একখানি ঘটনা ঘটিয়া যাইবে, কেহ বোধহয় কল্পনাও করিতে পারেন নাই।

সকাল আটটায় কাঠের ব্যাপারী খসরু আসিয়া হাজির। দলিল লেখক আবু... ...বাকিটুকু পড়ুন

বাজারের আগুন নিভবে পে-স্কেলে, প্রবৃদ্ধি ছুঁয়ে যাবে দশ শতাংশ ...

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই জুলাই, ২০২৬ রাত ১২:৩৮


কেরামত মওলা সাহেবকে চেনেন না এমন মানুষ সচিবালয়ে কমই আছেন। তিনি মন্ত্রিপরিষদের একজন সিনিয়র সচিব। আজ নতুন পে স্কেল নিয়ে গঠিত সচিবদের কমিটির সবচেয়ে ক্ষমতাধর এবং গুরুত্বপূর্ণ মানুষটি... ...বাকিটুকু পড়ুন

×