somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শেখ হাসিনা যেন তার বাবার মত ভুল করে না বসে।

০৬ ই অক্টোবর, ২০১৯ রাত ১১:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


শেখ মুজিবুর রহমান যখন বাকশাল করেছিলো তখন তিনি বাকশালের উপকারিতা সম্পর্কে মানুষের সাথে সেভাবে কথা বলেনি। তিনি কেনো বাকশাল করতে চাচ্ছেন, বাকশাল করলে কি উপকার হবে, কিভাবে বাকশাল গঠিত হবে এগুলি নিয়ে কোন সভা-সেমিনার, চোখে পড়ার মতো হয়নি। তখনকার ৮০ভাগ মানুষ পড়ালেখার জানতো না, ঢাকার বাইরে অনেক এলাকায় পত্র-পত্রিকা দুইদিন পরে যেত। তাই সেই সময়ের মানুষ শেখ মুজিব কেনো বাকশাল করতে চায় সে সম্পর্কে কোনো স্পষ্ট ধারণা পায়নি।

বাকশাল নিয়ে শেখ মুজিব বিবিসিতে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন কিন্তু তখনকার সময় বিবিসি কি সেটাই অনেকেই জানতো না। বাকশাল নিয়ে যদি শেখ মুজিব গ্রামেগঞ্জে যেতেন, মুক্তিযোদ্ধাদের ডাকতেন, তাদেরকে বুঝাতেন তাহলে এগুলোর পর্যাপ্ত ডকুমেন্ট এখন দেখা যেত। বেগম জিয়াও মানুষকে বুঝাতে পারতেন না বাকশাল হলো ফেরাউনের তন্ত্র। যাইহোক বাকশাল করলে তাতে পুঁজিবাদীদের কি সমস্যা হবে তারা তখন সেটা বুঝতে পেরেছিল। তারা শেখ মুজিবকে চরমভাবে অপছন্দ করা শুরু করে, ভিতরে ভিতরে মানুষকে ভুল বোঝাতে থাকে। এবং এক পর্যায়ে শেখ মুজিবকে সরিয়ে দেওয়ার জন্য উঠেপড়ে লাগে। শেষ পর্যন্ত সবকিছু মিলিয়ে শেখ মুজিব তাদের কাছে পরাজিত হন।

শেখ মুজিবের কন্যা শেখ হাসিনা এখন দুর্নীতির বিরুদ্ধে বেশ সোচ্চার ভূমিকা নিতে দেখা যাচ্ছে। দুর্নীতিবাজদের বিরুদ্ধে তার উচ্চারিত কথাগুলোই বেশ আক্রমণাত্মক। যদিও এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না দুর্নীতি বিরোধী অভিযান লোক দেখানো কিনা! কারণ দুর্নীতি কমিয়ে আনার ক্ষেত্রে যেসব ভূমিকা নেওয়া হচ্ছে, যাদের ধরা হচ্ছে সেগুলো পুরোপুরি সঠিক পথ নয়। কেননা দুর্নীতিবাজ রাজনীতিবিদদের ধরলেও পুঁজিবাদী ও সরকারি আমলাদের ব্যাপারে এখনও নিশ্চুপ।

তারপরেও শেখ হাসিনা যদি সত্যিকার অর্থে দেশ থেকে দুর্নীতি নির্মল করতে চায়, তার উচিত হবে দুর্নীতি কিভাবে নির্মূল করতে চায়, নির্মূল করতে গিয়ে কি কি সমস্যা হচ্ছে, নির্মূল হওয়ার পরে কি কি উপকার জাতি পাবে সেগুলি নিয়ে বেশি বেশি সভা-সমাবেশ করে তৃণমূল কর্মী এবং সাধারন জনগনের আরো বেশি সমর্থন আদায়ের চেষ্টা করা। শেখ হাসিনার আশেপাশে যেসব পুঁজিবাদী, আমলা ও রাজনীতিবিদ আছে এদের বেশিরভাগই অসৎ এবং দুর্নীতিবাজ। শেখ হাসিনার এমন অবস্থান তাদের কাছে নিশ্চয়ই স্বস্তিকর নয়। তাই সাধারণ জনগণ ও তৃণমূল কর্মীদের যদি এই অভিযানের পক্ষে জোরালো সমর্থন থাকে তাহলে তাকে সরিয়ে দেওয়া খুব একটা সহজ হবে না। দুর্নীতিবাজদের বিরুদ্ধে তার বাবা শেখ মুজিব পরাজিত হলেও তার জয়ী হওয়ার সম্ভাবনা এখনো আছে।
সর্বশেষ এডিট : ০৬ ই অক্টোবর, ২০১৯ রাত ১১:২৫
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"পুরুষ প্রেমিক ভালোবাসে 'তুমি'র জন্য, প্রেমিক পুরুষ ভালোবাসে 'আমি'র জন্য।"

লিখেছেন ডি এইচ তুহিন, ০৩ রা জুলাই, ২০২৬ রাত ৯:০৮

শুধু দুটো শব্দের জায়গা বদলের সাথে সাথে অর্থ উল্টে গেল। একটু ভাবলে দেখবেন, এই ছোট্ট বাক্যটার ভেতরে আসলে লুকিয়ে আছে সম্পর্ক নিয়ে আমাদের বহুদিনের চেনা এক তেতো সত্য।

আমরা চারপাশে দুই... ...বাকিটুকু পড়ুন

জাতিসত্তার পরিচয়ের বাজার

লিখেছেন তানভীর রাতুল, ০৪ ঠা জুলাই, ২০২৬ রাত ৩:২১

ইতিহাসে কোনো আদর্শ সত্যিকার অর্থে মরে না। সে শুধু নাম বদলায়, পরাজিত আদর্শেরও পুনর্জন্ম হয়।

১৯৭০ সালের নির্বাচনে পূর্ব পাকিস্তানে মুসলিম লীগ একটি আসনও পায়নি। কিন্তু সেই রাতে মুসলিম লীগ মরেনি,... ...বাকিটুকু পড়ুন

একটা ছিলো সোনার কণ‍্যা, মেঘ বরন কেশ!!!!

লিখেছেন ক্লোন রাফা, ০৪ ঠা জুলাই, ২০২৬ ভোর ৬:১৩



শাওন প্রশ্ন করেছিলে ৭৮ বছর বয়স্ক একজন মহিলার। অন্তর্বাস উচিয়ে যখন অন্তর্জালে দাঁত মুখ খিচিয়ে উল্লসিত বহু পোস্টে ভেসে যায় ।কিংবা দেয়ালে সরাসরি দি লিখে প্রচার করছিলো তখন... ...বাকিটুকু পড়ুন

‘ছুটি’র স্মৃতি

লিখেছেন খায়রুল আহসান, ০৪ ঠা জুলাই, ২০২৬ দুপুর ১২:৫০

(প্রায় দু’মাস আগে লেখা। তখন গ্রীষ্মকাল হলেও ঢাকায় কয়েকদিন পরপর বৃষ্টি হতো। এখনকার মত “ঘাম ঝরে দরদর” ধরণের গরম ছিল না। রাতগুলো তুলনামূলকভাবে বেশ ঠাণ্ডা থাকতো।)

আজ খুব ভোরে (শেষরাতে)... ...বাকিটুকু পড়ুন

যে কারণে এবারের বিশ্বকাপও আর্জেন্টিনার ঘরেই উঠবে B-)

লিখেছেন জ্যাক স্মিথ, ০৪ ঠা জুলাই, ২০২৬ বিকাল ৩:৫৪



কারণ আর্জেন্টিনা দুর্দান্ত, মেসি-মার্তিনেজরা অপ্রতিরোধ্য। আর্জেন্টিনা এখন পর্যন্ত এই বিশ্বকাপের সবগুলো ম্যাচেই একছত্র আধিপত্য দেখিয়ে জয়লাভ করে প্রবল বেগে ফাইনালের দিকে ধ্বাবিত হচ্ছে। আশা করা যাচ্ছে গতবারের... ...বাকিটুকু পড়ুন

×