somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নূর আলম হিরণ
ভাগ্যক্রমে আমি এই সুন্দর গ্রহের এক বাসিন্দা! তবে মাঝেমধ্যে নিজেকে এলিয়েন মনে হয়। তবে বুদ্ধিমান এলিয়েন না, কোন আজব গ্রহের বোকা এলিয়েন! [email protected]

ঈর্ষা, হিংসা, ঘৃণা বাঙ্গালীদের পিছনে টেনে নিচ্ছে!

২৮ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


গড়ে বেশিরভাগ বাঙালি হিংসাপরায়ণ। এরা নিজের পাশের মানুষকে হিংসা করে, কারো সাফল্য কিংবা সাফল্য পাওয়ার চেষ্টাকেও এরা হিংসা করে। বলতে পারেন আপনি পৃথিবীর কত মানুষের সাথে মিশেছেন যে, বাঙ্গালীদের সম্পর্কে এরকম সিদ্ধান্তে এসেছেন? আসলে আমি খুব বেশি অন্য দেশের মানুষের সাথে মিশিনি কিন্তু যারা বিভিন্ন দেশে ঘুরেছে, গিয়েছে তাদের সাথে কথার সুযোগ হলে সে দেশের মানুষ সম্পর্কে তাদের অভিজ্ঞতা জানার চেষ্টা করি। এছাড়াও এখন অনলাইনের যুগ, খুব সহজে বিভিন্ন দেশের সংস্কৃতি, মানব উন্নয়ন সূচক, অর্থনৈতিক অবস্থা, রাজনৈতিক কার্যকলাপ সম্পর্কে জানা সম্ভব হয়। সেগুলি এনালাইসিস করে সেই দেশের মানুষের সম্পর্কে একটা ধারণা করা যায়।

আমি এমন অনেক বাঙ্গালীকে দেখেছি যারা রিক্সাওয়ালা কিংবা বাদাম বিক্রেতার ইনকামের কথা শুনে ভ্রু কুচকায়! এমন শিক্ষককে দেখেছি যে তার ছাত্রের টিউশনির ইনকাম দেখে হিংসে করে। এমন মানুষ দেখেছি যে তার ভাই ও ভাইপোর সাফল্যে প্রচন্ড পরিমান কষ্ট পায়। এরকম উদাহরণ চাইলে আপনারা আরো যোগ করতে পারবেন। তবে সর্বশেষ অন্যের ক্ষতি করার জন্য নিজের সন্তানকে জঘন্য ভাবে খুন করার উদাহরণও বেশ কিছুদিন আগে আমরা দেখেছি। ঈর্ষা, হিংসা এবং ঘৃণা বাঙ্গালীদের অত্মবিশ্বাস নষ্ট করে দিচ্ছি, আত্মসম্মান বোধকে ধ্বংস করছে, তাদের জীবনের আনন্দও মাটি হয়ে যাচ্ছে।

আমার এক বন্ধু সাউথ আফ্রিকা যাওয়ার সময় সুদানে আটকা পড়ে, তিন মাসের মত সেখানে ছিল। সুদানের মানুষ সম্পর্কে তাকে জিজ্ঞেস করার সময় সে বলেছে সুদানের মানুষও বাংলাদেশের মানুষ থেকে কম হিংসাপরায়ণ। সুদানীরা নিজ দেশের মানুষকে আফ্রিকায় ঢুকার জন্য একে অপরকে সাহায্য করে। যেখানে বাঙালিরা নিজ দেশের মানুষকে আটকে রেখে, নির্যাতন করে দেশে থাকা পরিবারের কাছ থেকে টাকা আনার জন্য চাপ প্রয়োগ করে।

বাঙ্গালীদের এরকম হিংসাপরায়ণ ও সামাজিক অবক্ষয়ের অনেকগুলি কারণ থাকতে পারে। ঈর্ষা, হিংসা ও ঘৃণা মূলত মানসিক রোগ হলেও আপাতত আমার কাছে মনে হচ্ছে বাঙ্গালীদের এই সমস্যা জিনগত সমস্যা। দুই এক প্রজন্মে এ সমস্যা থেকে উত্তরণের সম্ভাবনা খুবই কম।
সর্বশেষ এডিট : ২৮ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:৩০
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ওরা ভয়ংকর

লিখেছেন রাজীব নুর, ০৩ রা জুলাই, ২০২৬ সকাল ৮:৪৯



বাঙালির উদরঘাটতি থাকলেও উৎসবে সদা মশগুল!
দ্যাশ নতুন কইরা স্বাধীন হইছে গো!
রঙবেরঙে পতাকায় বিলুপ্ত স্বজাতির মানচিত্র!

শুধু পতাকায় সীমাবদ্ধ নেই!
মনে হচ্ছে পাল্টে গেছে জাতীয়তা!
মধ্যরাতে ভেঙে যায় সুনিদ্রা কর্কশ... ...বাকিটুকু পড়ুন

জুলাই: বাঙালি জাতির জন্য এক অভিশাপ ও মূল্যায়ন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৩ রা জুলাই, ২০২৬ সকাল ১১:০১


জুলাই: বাঙালি জাতির জন্য এক অভিশাপ ও মূল্যায়ন

আমাদের দৃষ্টিতে, তথাকথিত "জুলাই" বাংলাদেশের জন্য কোনো গৌরবের অধ্যায় নয়; বরং এটি জাতীয় ঐক্য, স্বাধীনতা, অর্থনীতি ও মুক্তিযুদ্ধের চেতনাকে প্রশ্নবিদ্ধ... ...বাকিটুকু পড়ুন

জাপান যেভাবে মাত্র ৭ বছরে অর্থনৈতিক পরাশক্তিতে পরিণত হয়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা জুলাই, ২০২৬ বিকাল ৩:২৭



জাপানের সাবেক প্রধানমন্ত্রী হায়াতো ইকেদা ১৯৬০ সালের শেষভাগে তাঁর বিখ্যাত "ইনকাম ডাবলিং প্ল্যান" বা "আয় দ্বিগুণকরণ পরিকল্পনা" চালু করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো জাপানের অর্থনৈতিক... ...বাকিটুকু পড়ুন

ভাংগুক অচলায়তন

লিখেছেন মাসুদ রানা শাহীন, ০৩ রা জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:৪৯


ভয় পাবেন না
আশার পিদিম জ্বালিয়ে রাখুন
প্রাণের ধুকপুকি জাগিয়ে রাখুন
হেরে যাবেন না।

ঘাবড়াবেন না
নতুন স্বর ও সাহসী উচ্চারণে অনবদ্য হোন
ক্ষুরধার সৃষ্টির ঔজ্জ্বল্যে উদ্ভাসিত হোন
থামবেন না।

নগদমূল্যে বিকোবেন না
ক্লান্ত শিরায় নতুন রক্ত বইয়ে দিন
তাতিয়ে... ...বাকিটুকু পড়ুন

জাতিসত্তার পরিচয়ের বাজার

লিখেছেন তানভীর রাতুল, ০৪ ঠা জুলাই, ২০২৬ রাত ৩:২১

ইতিহাসে কোনো আদর্শ সত্যিকার অর্থে মরে না। সে শুধু নাম বদলায়, পরাজিত আদর্শেরও পুনর্জন্ম হয়।

১৯৭০ সালের নির্বাচনে পূর্ব পাকিস্তানে মুসলিম লীগ একটি আসনও পায়নি। কিন্তু সেই রাতে মুসলিম লীগ মরেনি,... ...বাকিটুকু পড়ুন

×