somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নূর মোহাম্মদ নূরু
নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

বিশিষ্ট নারীবাদী শিক্ষাবিদ বীণা মজুমদারের ৯৩তম জন্মবার্ষিকীতে ফুলেল শুভেচ্ছা

২৮ শে মার্চ, ২০২০ বিকাল ৫:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ভারতীয় নারীবাদী প্রমিলা শিক্ষাবিদও বামপন্থী কর্মী বীণা মজুমদার। ভারতে নারী আন্দোলনে অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন। তিনি ভারতে নারীদের গবেষণায় অগ্রণী ভূমিকা পালন করেন। প্রথম মহিলা শিক্ষাবিদ হিসেবে সক্রিয়তার পাশাপাশি নারী গবেষণায় পাণ্ডিত্যপূর্ণ ভূমিকা রাখেন। ভারতে নারীদের মর্যাদাবিষয়ক প্রথম কমিটির সচিবের দায়িত্ব পালন করেন। ১৯৭৪ সালে টুওয়ার্ডস ইকুয়ালিটি শীর্ষক প্রতিবেদনে দেশের নারীদের অবস্থার বিষয়ে তুলে ধরেন। ১৯৮০ সালে ভারতীয় সামাজিক বিজ্ঞান গবেষণা সংস্থার (আইসিএসএসআর) অধীনে প্রতিষ্ঠিত স্বায়ত্ত্বশাসিত সংস্থা সেন্টার ফর ওম্যানস ডেভেলপমেন্ট স্টাডিজের (সিডব্লিউডিএস) প্রতিষ্ঠাতা পরিচালক ছিলেন। এ ছাড়া তি্ি দিল্লিভিত্তিক ওম্যানস ডেভেলপমেন্ট স্টাডিজ সেন্টারের জাতীয় গবেষণা অধ্যাপক হিসেবে মনোনীত হন। ২০১০ সালে তিনি স্মৃতিকথাভিত্তিক মেমরিজ অব এ রোলিং স্টোন প্রকাশ করেন। আজ শিক্ষাবিদ বীণা মজুমদারের ৯৩তম জন্মবার্ষিকী। ১৯২৭ সালের আজকের দিনে তিনি ভারতের কলকাতায় জন্মগ্রহণ করেন। ভারতে নারী আন্দোলনে অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব বীণা মজুমদারের জন্মবার্ষিকীতে ফুলেল শুভেচ্ছা।


বীণা মজুমদার ১৯২৭ সালের ২৮ মার্চ ভারতের কলকাতার মধ্যবিত্ত বাঙালি পরিবারে জন্মগ্রহণ করেন। তিন ভাই ও দুই বোনের মধ্যে তিনি সর্বকনিষ্ঠা ছিলেন। তার বাবা প্রকাশ মজুমদার পেশায় প্রকৌশলী ছিলেন। তার কাকা আর.সি. মজুমদার সুপ্রসিদ্ধ ইতিহাসবেত্তা ছিলেন। কলকাতার সেন্ট জোন্স ডাইওসিসান গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলে বিদ্যালয় জীবন পার করে বারাণসী হিন্দু বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণাধীন ওম্যানস কলেজে পড়াশোনা করেন। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয়ে অধীনে আশুতোষ কলেজে অধ্যয়ন করেন। সেখানে অবস্থানকালে আশুতোষ কলেজ গার্লস স্টুডেন্ট ইউনিয়নের সাধারণ সম্পাদক মনোনীত হন। কলেজে থাকাকালীন রামা রাও কমিটির সমর্থনে সভা-সমাবেশ আয়োজন করেন। ঐ কমিটি উত্তরাধিকারের ক্ষেত্রে কন্যাদের সুযোগ-সুবিধা বৃদ্ধিকল্পে হিন্দু আইন সংস্কারের জন্য সুপারিশমালা প্রণয়ন করেছিল। ১৯৪৭ সালে ভারতের স্বাধীনতা লাভের অল্প কিছুদিন পর অক্সফোর্ডের সেন্ট হিউ কলেজে ভর্তি হন। ১৯৫১ সালে সেখান থেকে স্নাতক ডিগ্রী লাভ করেন। ১৯৬০ সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ফিরে আসেন ও সেখান থেকে ১৯৬২ সালে ডি.ফিল সম্পন্ন করেন। কর্মজীবনে বীণা মজুমদার ১৯৫১ সালে পাটনা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের প্রভাষক হিসেবে বর্ণাঢ্যময় কর্মজীবন শুরু করেন। অল্প কিছুদিন পরই পাটনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির প্রথম সচিব হন। পরবর্তীতে বারহামপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। পরবর্তীকালে নয়াদিল্লিতে অবস্থিত বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন সচিবালয়ে শিক্ষা কর্মকর্তা হিসেবে যোগদান করেন। এপ্রিল-ডিসেম্বর, ১৯৭০ সময়কালে ভারতের বিশ্ববিদ্যালয় শিক্ষা ও সামাজিক পরিবর্তন শীর্ষক গবেষণা প্রকল্পের জন্য শিমলায় ভারতীয় এডভান্স স্টাডিজ ইনস্টিটিউটের ফেলো মনোনীত হন। ১৯৭১-৭৪ সময়কালে ভারতের মহিলাদের মর্যাদাবিষয়ক কমিটির সদস্য সচিবের দায়িত্বে ছিলেন। ১৯৭১ সালে এ কমিটি ভারত সরকার কর্তৃক নিযুক্ত ছিল। তাকে সাথে নিয়ে কমিটি পুণর্গঠিত হয় ও পরবর্তীতে সদস্য সচিবরূপে নিযুক্ত করে।


ব্যক্তিগত জীবনে ১৯৫২ সালে প্রথিতযশা সঙ্গীতজ্ঞ শঙ্কর মজুমদারের সাথে পরিণয়সূত্রে আবদ্ধ হন বীণা মজুমদার। পাটনায় কর্মরত অবস্থায় তারা একে-অপরের সাথে পরিচিত হন। বিয়ের পর ‘মজুমদার’ বানান সংশোধন করনে। এ দম্পতির চার সন্তান রয়েছে। তিন কন্যা ও এক পুত্রের মধ্যে এক কন্যা মার্কসবাদী ভারতীয় কমিউনিস্ট পার্টির নেতা সীতারাম ইয়েচুরি’র সাবেক স্ত্রী ছিলেন। ৮৬ বছর বয়সে স্বল্পকালীন অসুস্থতায় আক্রান্ত হয়ে ৩০ মে, ২০১৩ তারিখে দিল্লির একটি হাসপাতালে তার দেহাবসান ঘটে। এ সময় তিনি তার সন্তানদের রেখে গেছেন। আজ শিক্ষাবিদ বীণা মজুমদারের ৯৩তম জন্মবার্ষিকী। ভারতে নারী আন্দোলনে অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব বীণা মজুমদারের জন্মবার্ষিকীতে ফুলেল শুভেচ্ছা।

নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
নিউজ চ্যানেল :-& ফেসবুক লিংক
[email protected]
সর্বশেষ এডিট : ২৮ শে মার্চ, ২০২০ বিকাল ৫:১৯
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অথচ সবার আগে অগ্রাধিকার দেওয়া উচিত ছিল পানিকে

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে জুন, ২০২৬ রাত ৩:০৫


তারেক রহমান এখন চীনে আছেন। গতকাল বেইজিংয়ের দিয়াওইউতাই অতিথি ভবনে চীনের পানিসম্পদমন্ত্রীর সঙ্গে বসে আনুষ্ঠানিক বৈঠক শেষ করলেন। তিস্তা নদীর জন্য কারিগরি সহায়তা চাইলেন, নদীভাঙন ঠেকানোর উপায় খুঁজলেন, এমনকি... ...বাকিটুকু পড়ুন

গোসাইপুর ১৯৭১

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৬ শে জুন, ২০২৬ ভোর ৪:৫০



জুন মাসের পড়ন্ত বিকেল, ভ্যাপসা গরমে আগন্তুক ঘেমে একাকার। গায়ে ময়লা হাফ শার্ট আর নীল ফুলপেন্ট। শার্টের রঙ কোনো এক সময় হয়তো সাদা ছিলো, ময়লা হতে হতে এখন প্রায়... ...বাকিটুকু পড়ুন

নিউইয়র্কের ডায়েরী: ওয়েস্ট ভার্জিনিয়া থেকে লং-আইল্যান্ড

লিখেছেন কাছের-মানুষ, ২৬ শে জুন, ২০২৬ ভোর ৫:৫৪


আমাদের সামার ভেকেশন চলছে এখন। প্রায় তিন মাসের ছুটি। এই ছুটিতে বসে না থেকে নিউইয়র্কের একটি ন্যাশনাল ল্যাবে জয়েন করলাম ভিজিটিং ফ্যাকাল্টি হিসেবে! গবেষণা করে যে পৃথিবীকে উদ্ধার... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ মোহমায়া

লিখেছেন ইসিয়াক, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:৪৬



খরস্রোতা নদীও একসময়
ক্ষীণ নালায় পরিণত হয়
কালের পরিক্রমায়,সময়ের চাহিদায় ।
তবু আশা বেঁধে রাখি।

ফিরবে সব আগের মত
চলবে জীবন অবিরত
কোন একদিন।


হারানো মুহুর্তরা কি সত্যিই  ফিরে আসে?
শত ব্যস্ততায়- মায়ের মত... ...বাকিটুকু পড়ুন

মন্তব্যে অনন্য রাজীব নূর

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৬ শে জুন, ২০২৬ রাত ১০:৩২



অনন্য রাজীব নুর মন্তব্য বেলায়
পাওয়া ও দেওয়ায় লক্ষ করে পার
সম্মুখে এগিয়ে চলে গন্তব্যে অপার
প্রতিটি পোষ্টের ক্ষেত্রে তার আছে টান।
মন তার দোলে চলে আনন্দ ভেলায়
ব্লগেতে নিশ্চুপ দেখে পোষ্ট... ...বাকিটুকু পড়ুন

×