somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কথা বলার শক্তি ফুরানোর আগেই কিছু বলে রাখা দরকার

০৫ ই মার্চ, ২০১৯ দুপুর ১২:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ভাল চিন্তাগুলিকে ডাইরিতে বেঁধে রাখুন। ডাইরীবন্দী ভাল চিন্তা গুলি পোষ মেনে গেলে আর চলে যাবেনা আপনাকে ছেড়ে। আর অপবিত্র চিন্তারা এসে দেখবে, এখানে পবিত্রতার স্বর্গ রাজ্য প্রতিষ্ঠিত। ওরা ফিরে যাবে অন্যত্র। আপনার মনের সঙ্গী হওয়ার সুযোগ পাবে শুধু সুচিন্তারাই। মনীষীরা বলেন, “চিন্তা থেকেই কাজের উৎপত্তি।” আর আমরা জানি কাজই মানুষকে বড় কিংবা ছোট করে।

কথা বলার শক্তি ফুরানোর আগেই কিছু বলে রাখা দরকার। ঠোঁট, জিহ্বা, মুখ কিছুদিন পরইতো বিকল হবে। কিছু পরেইতো অব্যাহতি নেবে হাত আর পা। কী-বোর্ড দাপিয়ে বেড়ানো এই দশ আঙ্গুল। চোখ আর মস্তিষ্ক। রিৎপিণ্ডও। আগে ভাগেই, তড়িঘড়ি করে কিছু ব্যাথার কথা, আশার বাণী; কিছু আবেগ আকুতি, ইচ্ছা অভিব্যাক্তি ডাইরীর পাতায় লিখে রাখুন। অনন্তলোকের বাসিন্দা হওয়ার পর আপনার ক্রমবর্ধমান পদোন্নতির ধারাকে অব্যাহত রাখতে ভূমিকা রাখবে এগুলি।

আমাদের সবার ঠোঁটে একটি সত্য কথা, “আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ”। তবে কথাটির সত্যতা চোখে দেখতে চাইলে, একটি শিশুর যুবক হওয়া দেখতে হবে। এক সময় আপনার মত টগবগে তরুণ যোয়ানের ব্যাপারেও উচ্চারিত হত এই সত্য কথা। আপনার তৎপর অস্তিত্বটিই সেই কথার জীবন্ত দৃষ্টান্ত।

আপনার যে চোখ দুটো বর্তমান, ভবিষ্যৎ ও ইতিহাসের বিপুল জ্ঞান মেধার হাতে নিয়মিত তুলে দেয়, তা দু’টো যুবক চোখ। আপনার যে মেধা এই সব উপাদানকে প্রক্রিয়া করে হৃদয়গ্রাহী একটি বক্তৃতার রূপ রেখা আঁকে, তা যৌবনের আলোয় আলোকিত এক মেধা। উচ্চ মানের বক্তৃতা-ভাষণটি আপনার যে সুললিত কণ্ঠস্বর অতিক্রম করে বেরিয়ে আসে, তা একটি যৌবন দ্বীপ্ত কণ্ঠস্বর। যে জিহ্বা, যে দাঁত, যে ঠোঁটের কারণে সবার কাছে “স্পষ্ট ভাষী” হিসেবে আপনি স্বীকৃত, তারা সবাই তাদের যৌবনের জন্য গর্বিত।
কিন্তু এরা যেদিন যৌবন হারাবে, আপনার ভাষণ-বক্তব্য ‘স্পষ্ট’ , ‘তথ্যবহুল’ , ‘আবেদনময়’ , ‘হৃদয়গ্রাহী’ প্রভৃতি বিশেষণও হারিয়ে ফেলবে। সেদিন থেকেই। একথা সত্য না হলে চাকুরি থেকে অবসর নিতে হতনা কাউকেই।
সর্বশেষ এডিট : ০৫ ই মার্চ, ২০১৯ বিকাল ৫:৫৯
৬টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশে ইসলামপন্থা বনাম গণতন্ত্র: মানুষ যখন নাগরিক থেকে অনুসারী হয়ে উঠছে!

লিখেছেন শ্রাবণধারা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৪৩


কিছুদিন আগেও আমরা বলতাম, "দয়া করে ধর্মকে রাজনীতির সঙ্গে মেশাবেন না"। সরল এই কথাটির মধ্যে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বোধ ছিল - ধর্মীয় বিশ্বাস আর রাজনীতি এক জিনিস নয়। গত দুই... ...বাকিটুকু পড়ুন

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন নেই! আপনি কি মনে করেন?

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৪



বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে শিক্ষাগত যোগ্যতাবিহীন বা প্রাতিষ্ঠানিক শিক্ষাবঞ্চিত কোনো ব্যক্তির পক্ষে এককভাবে স্থানীয় সরকারকে প্রযুক্তিনির্ভর এবং 'স্মার্ট বাংলাদেশ' বা 'ডিজিটাল বাংলাদেশ'-এর লক্ষ্য অনুযায়ী আধুনিকায়নের দিকে এগিয়ে নেওয়া অত্যন্ত কঠিন ও... ...বাকিটুকু পড়ুন

"টোকাই থেকে হিরো"

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৬



টোকাই থেকে হিরো! বাংলা ছবির  অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির... ...বাকিটুকু পড়ুন

মুখরিত জীবনের চলার পথে, ব্লগের মুখরিত দিন

লিখেছেন মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪


ব্লগ স্কুল, মজারু
ছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল... ...বাকিটুকু পড়ুন

Ripe Age দুই প্রান্তের দুই মানুষঃ সামু শব্দের সেতু প্রজন্মের বন্ধন

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৪


একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।

অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়... ...বাকিটুকু পড়ুন

×