আধাঘন্টার মধ্যে এটা শেষ, পনের মিনিটে ওটা শেষ বলে প্যানিক ছড়াবেন না প্লিজ। ধ্বংসস্তুপের ভেতর থেকে ফোন করে কোনো জিনিস চাওয়া হলে বাইরে মাইক্রোফোনে স্বেচ্ছাসেবকদেরকে জানানো হচ্ছে, এর মানে ঐ জিনিস ওখানে নাই-এমন না ব্যাপারটা।
মাইক্রোফোনে বলেছে আধাঘন্টার মধ্যে জেনারেটরের তেল ভেতরে শেষ হবে, দায়িত্বরত ব্যক্তির দৃষ্টি আকর্ষণ করা হয়েছে- এটা নিয়া ফেসবুকে টেনশন নিয়েন না।
উদ্ধার কাজ চলছে, সব ইকুপমেন্ট আছে, কিছু ছোট অক্সিজেন ক্যানের সংকট ছাড়া তেমন কোনো সমস্যা দেখা যাচ্ছে না।
যারা স্পটে আছে তাদের কাছে না জেনে কোন পোস্ট/ শেয়ার কইরেন না। সাভার বাংলাদেশের ভেতরে এবং এখানে পেট্টলপাম্প আছে।
~~Arif Jebtik ~~
আর্মি ইনভলভড, সরকার বেস্ট টা দিচ্ছে, সাপ্লাইজ/রিসোর্স এর কমতি নেই, তারপরেও প্যানিক ক্রিয়েট করার জন্যে কিছু হিপোক্রেট যা শুনছে/ জানছে স্ট্যাটাস দিয়ে দিচ্ছে। এই কাজটি করবেন না, একশতভাগ না, দুইশতভাগ নিশ্চিত হয়ে এই বিষয়ে পোস্ট করবেন। উপকার করতে গিয়ে হয়ত আপনি ক্ষতিই করছেন! একটু ভেবে দেখেন!!
(অনুরোধ)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



