।। ইত্তেফাক রিপোর্ট ।।
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের দ্বিতীয় দফা ৪ দিনের রিমান্ডের গতকাল বুধবার ছিল দ্বিতীয় দিন। জিজ্ঞাসাবাদে মাফিয়া ডন দাউদ ইব্রাহীমের সঙ্গে বাবরের দীর্ঘদিনের সম্পর্ক এবং বাংলাদেশের অস্ত্র ও হেরোইন পাচারের এজেন্ট হিসেবে দায়িত্ব পালনের কথা তিনি স্বীকার করেছেন। আন্তর্জাতিক মাফিয়া চক্রের সঙ্গে জড়িত থাকার তথ্য-প্রমাণ নিয়ে বাবরকে জিজ্ঞাসাবাদ শুরু করেন কর্মকর্তারা। এসব বিষয় তিনি স্বীকার করেছেন। তার স্বীকারোক্তি অনুযায়ী গোয়েন্দাদের একটি দল ইতিমধ্যে বিদেশে গিয়েছেন তথ্য যাচাই করার জন্য।
দাউদ ইব্রাহীমের সঙ্গে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানের বৈঠক এবং নিয়মিত যোগাযোগ থাকার কথাও বাবর স্বীকার করেছেন। এছাড়া তিনি চট্টগ্রামের বিএনপি নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী জামালউদ্দিন হত্যাসহ ৫টি চাঞ্চল্যকর হত্যা মামলায় প্রত্যক্ষ হস্তক্ষেপ করার কথা স্বীকার করেছেন। এর বিনিময়ে তিনি কোটি কোটি টাকা উৎকোচ গ্রহণ করেছেন। উৎকোচ গ্রহণের পেছনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সম্মতি ছিল। তিনি দলীয় খরচ হিসেবে টাকা নেয়ার সম্মতি দিয়েছেন। খালেদা জিয়া, তারেক রহমান, মামুন, বিএনপির মন্ত্রী-এমপিসহ ৩০/৩৫ জন শীর্ষ রাজনীতিবিদ বাবরের স্বীকারোক্তিতে ফেঁসে যাচ্ছেন। এ সকল ঘটনায় মামলা করার প্রক্রিয়া চলছে।
দাউদ ইব্রাহীমের অস্ত্র ও হেরোইন পাচারে বাংলাদেশের এজেন্ট ছিলেন বাবর। মাফিয়াদের অস্ত্র ও হেরোইন পাচারের নিরাপদ ট্রানজিট পয়েন্টে পরিণত হয়েছিল বাংলাদেশ। প্রায় ১০ বছর যাবৎ দাউদ ইব্রাহীমের সঙ্গে বাবরের যোগাযোগ। গত মার্চ মাসে তারেক রহমান গ্রেফতার হওয়ার পর দাউদ ইব্রাহীম বাবরকে তার নিকট চলে যাওয়ার জন্য বলে। বাবরের জন্য এখন বাংলাদেশ নিরাপদ নয় এবং তিনি যে কোন সময় গ্রেফতার হতে পারেন বলেও দাউদ ইব্রাহীম জানায়। দাউদ ইব্রাহীমের সঙ্গে বাবরের টেলিফোনে কথা বলার প্রমাণ তদন্তকারী কর্তৃপক্ষ পেয়েছেন। বাংলাদেশের আরেক ধনকুবেরের মাধ্যমে ২০০৩ সালে দাউদ ইব্রাহীমের সঙ্গে তারেক রহমানের পরিচয়। এরপর তারেক রহমান ও দাউদ ইব্রাহীমের মধ্যে উপহার সামগ্রী বিনিময় হতো বলে বাবর স্বীকারোক্তিতে উল্লেখ করেন।
বাবরের জীবনের উত্থান চোরাকারবারির মাধ্যমে। শেষ পর্যন্ত তিনি আন্তর্জাতিক মাফিয়া চক্রের একজন সদস্য হয়ে যান। পরবর্তীতে রাজনৈতিক অঙ্গনে এসে এমপি নির্বাচিত হয়ে জোট সরকারের আমলে গুরুত্বপূর্ণ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ছিচকে চোরাকারবারি থেকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করার মত ভাগ্যবান ব্যক্তি রাজনৈতিক অঙ্গনে নেই। তিনি এখন সর্বত্র আলোচনার মধ্যমনি।
মাফিয়া ডন দাউদ ইব্রাহীমের সঙ্গে একাধিক বৈঠক : স্বীকারোক্তি বাবরের
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৬টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
আনন্দ ও শোকে কবিতা সংকলন - অক্টোবর ২০২৫

আনন্দ বিশ্বকাপ ফুটবল!
শোক ভেনেজুয়েলা ভূমিকম্প!!
এই আনন্দ ও শোকে কবিতা সংকলন পোস্ট অক্টোবর ২০২৫! অনেক দেরি হয়ে গেল! হ্যাঁ অক্টোবর ২০২৫ এর সব কবিতা সংরক্ষিত ছিল, কিন্ত সময়ের অভাবে সময়... ...বাকিটুকু পড়ুন
দ্যা বেবি রেসলার ইন দ্যা ডে কেয়ার সেন্টার- নিজের চোখকেও অবিশ্বাস হয় আজকাল .....

বহু বছর ধরে বাচ্চাদের সাথে কাজ করছি। নানা রকম শিশু কিশোর দেখে দেখে চোখ, কান, মাথা, প্রায় অভ্যস্থ হয়ে গেছে। বাচ্চারা বাড়িতে এক, বাড়ির বাইরে খেলার মাঠে বা... ...বাকিটুকু পড়ুন
ভালোবাসার আলো, স্মৃতি জাগানিয়া তুমি !!!
ভালোবাসার আলো, স্মৃতি জাগানিয়া তুমি !!!
(The Hertiest Light, The Fleeting Memory)

তোমার ছোঁয়ায় থমকে দাঁড়ায় চেনা সময়টুকু,
দূরে গেলেই মেঘের ছায়ায় কাঁদে অবুঝ সুখ।
সুন্দর সেই দিনগুলো যায় ,হুট করে... ...বাকিটুকু পড়ুন
বাংলা ব্লগিং-এ দুই দশক - ধন্যবাদ সামহোয়্যার ইন ব্লগ

দেখতে দেখতে শেষ পর্যন্ত সামুতে ২০ বছর পেরিয়ে গেল, ব্যক্তিগত একটি মাইলস্টোনও পার করা হলো। এই অনুভূতি মূলত মিশ্র। একদিকে আমি যেমন সামহোয়্যার ইন কর্তৃপক্ষের নিকট কৃতজ্ঞ যে দু'দশক... ...বাকিটুকু পড়ুন
মুসা নবী এবং ফেরাউন

মুসার নবীর নির্দেশ অমান্য করে এবং আল্লাহর অবাধ্য হওয়ার কারণে-
লোহিত সাগরে ডুবে ফেরাউনের করুণ মৃত্যু হয়। হজরত মুসা আলাইহিস সালাম এমন এক ফেরাউনের আমলে জন্মগ্রহণ করেছিলেন- যিনি রামেসিস... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।