আমি রাতের প্রহরী
বল্লম হাতে নিয়ে, বাঁশিতে জানান দিয়ে
নিরাপদ ঘুম ফেরি করি।।
বেওয়ারিশ কুকুরটা ঘেউ ঘেউ ডাকছে
রাত মাতালের চিতকার।
গাল দিতে দিতে ওই দেহ পসারিনি যাই
খদ্দের মেটাইনি পাওনা যে তার।
আমার পাওনা ছিল চোখ ভরা ঘুম
পেছনে শুধু আহাজারি।
আমি রাতের প্রহরী
বল্লম হাতে নিয়ে, বাঁশিতে জানান দিয়ে
নিরাপদ ঘুম ফেরি করি।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


