somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সর্দি তবুও আমার বৃষ্টিতে ভেজার হয় সাধ

১৯ শে অক্টোবর, ২০০৬ ভোর ৫:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দ্বন্দটা ছিল ঠিকই পাইরেটস অব দ্যা কেরিবিয়ান ছবির সেকেন্ড সিক্যুয়াল এর সেই বিচ্ছিন্ন সজীব চেষ্ট বা হার্ট টার মত আপন ভুবনেইর কোথাও সযতনে বালু চাপা। হঠাৎ একটা খোলস এর জিপার খুলে একটু বারতি খোলাসা হলো আর কি
ঐ নারীর অ্যাডের স্টিল ছবিটা দেখে। নারীটাকে আমি নামে চিনি। বাংলা চলচিত্রের নায়িকা। কক্সবাজার কলাতলীর পথে গাড়ীর ড্রাইভিং সিটে বসে খোলা জানালার উদ্দাম বাতাসে অবশিষ্ঠ চুল গুলো তাদের জীবন সায়েহ্ণের কালে উড়ছিল বিরহ ভুলে তখনই চোখ গেল বিল বোর্ডে বিশাল অ্যাডটির দিকে। লাল শাড়ী পড়া নারীটির নাম আমি বলবনা। কি লাভ ব্যক্তিগত আক্রমন করে যেখানে আমি নিজেই সেই জগতের বাসিন্দা না যেখান থেকে সব কদর্য আর খারাপ ভীষণ দূরে বসবাস করে। মডেল হিসেবে ওমন গুরুত্বপূর্ণ একটি হাইওয়েতে স্টিল দাঁড়িয়ে থাকার যোগ্যতা ও নারীর আছে বলে মোটেও মনে হলোনা। না আমি কারও বা কোন নারীর রূপের খোটা দিচ্ছিনা। তবে এক একটা প্রোফেশনের জন্য এক একটা কোয়ালিটি লাগে। এটা মানতেই হবে। নায়িকা হতেই হবে এটরেকটিভ। মিষ্টি। না হলে সবাই কেই তো পর্দায় শরীর খুলে নামালেই শিল্প চর্চা ভীষন উদ্দার হয়ে যেত অর্থ বিত্তে। আজ তাই চলছে যদিও আর মাঠা মারা যাচ্ছে আমাদের শরীর সর্বস্ব, গুন বিবর্জিত চলচিত্র শিল্প।

ওই মডেল কাম নায়িকা আমি যখন ইঞ্জিনিয়ারিং পড়ি সেই সময় হঠাৎ আবির্ভাব হয় বাংলা চলচিত্রে। এবং আমার পাশের রুমে যে ছেলেটা থাকত নায়িকা তাদের মহল্লার মেয়ে। ছোট থেকেই চেনে। ও ভীষণ অবাক হলো এই মেয়ে !! নায়িকা। চেহারা আর অভিনয়ে না হোক মনোরঞ্জনের যোগ্যতা যে সে অর্জন করেছিল সুনিপুণ ভাবে তা তার ছোট খাট উত্থান আর পাশের রুম মেটে এর কানাঘুষা থেকে জেনে মস্তিষ্কের উর্বও জমি কিছু আবর্জনায় ভরে ফেললাম। না হলে আজও কেন তাকে দেখে মনের,সে জমিনে বয়ে গেল বাতাস।

দ্বন্দটা খোলস তো খুলবেই। ভাবছিলাম ঐ মডেল তারকা হতে চেয়েছে , চেষ্টা করেছে যে উপায়েই হোক। সে হয়েছে সফল। কিন্তু এই যে আমার মত দর্শকের মনে মনে বিরুপতা। কি দরকার যে যোগ্যতা আমার নেই তার পেছনেই দৌড়ানো। ভাবছিলাম আর দ্বন্দ বাড়ছিল।

মন বলে উঠল তাই তো কি দরকার এই কবিতা কবিতা খেলার। কি দরকার নিজেকে কবি বলে ব্যর্থ রূপায়নের । আমি তো ঐ নায়িকার মত নই যে গোপন কোন পন্থায় হয়ে যাব কবি। নিজেই বলছি আর মানছি যার যার আপন যোগ্যতা আপন সীমানা বুঝে সেই দিকে চলা উচিৎ। সততা ছাড়া জীবনে মিথ্যে পরিচয়, মিথ্যে তারকা আকাশ ছেড়ে মাটিতে। ওমন তো আমার হওয়া উচিৎ না । আমি যে সমালোচনা করছি যে ভুল করেছে অন্যে।

ভাবছি এ মিথ্যে কবি হবার বাসনা কি ছেড়েই দেব। যা পারিনা কেন জোড় করে তার পিছে দৌড়?
কিন্তু অন্য মন আবার ঠিকই বলে ওঠে আমি কি আসলেই সততা মানি? দু একটা কবিতা লিখলেই তো আর কবি হয়ে যাবনা। তাই হয়তো লিখব অথবা লিখবনা। সর্দি নিয়ে আজও আমি বৃষ্টিতে ভিজি , কিন্তু যেদিন জ্বরের ভীতি কাবু করে ফেলবে সেদিন?



১৯/১০/২০০৬
সর্বশেষ এডিট : ১৯ শে অক্টোবর, ২০০৬ ভোর ৬:০৯
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভূমি-দেবতা

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৪৩


জমিজমা নিয়ে দ্বন্দ্বে ভাইয়ে ভাইয়ে
মারামারি-কাটাকাটি-খুনোখুনি হয়;
শুধু কি তাই? নিজের বোনকে ঠকিয়ে
পৈতৃক সম্পত্তি নিজ নামে করে লয়।
অন্যদের জমির আইল কেটে নিয়ে
নিজেরটুকু প্রশস্ত সময় সময়;
অন্যদের বাড়ি কব্জা- তাদের হটিয়ে
সেখানে বানায় নিজেদের... ...বাকিটুকু পড়ুন

আজকে জুলাইযোদ্ধাদের উপর পুলিশের ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা জানাই।

লিখেছেন তানভির জুমার, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:১৪

জুলাই যারা ঘটিয়েছে, তাদের উপর পুলিশের কী পরিমাণে ক্ষোভ, এটা ইলেকশনে যাস্ট বিএনপি জেতার পরই টের পাবেন।
আমি বলছি না, বিএনপির ক্ষোভ আছে।
বিএনপি দল হিসেবে অকৃতজ্ঞ হতে পারে, কিন্তু জুলাইয়ের উপর... ...বাকিটুকু পড়ুন

দুইটি প্রশ্ন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৪০

১) জাতিসংঘ কি হাদী হত্যার বিচার এনে দিতে পারবে? ফিলিস্তিনি গণহত্যার বিচার কি জাতিসংঘ করতে পেরেছে?

২) আজকের পুলিশি হামলায় ছাত্র নেতারা ডঃ ইউনুসকে যেভাবে গালি দিচ্ছেন, তাতে কি জাতিসংঘ খুশি... ...বাকিটুকু পড়ুন

পাশা : বাংলাদেশের নতুন জাতীয় খেলা

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:৩৯


"ও শ্যামরে, তোমার সনে একেলা পাইয়াছি রে শ্যাম, এই নিঠুর বনে। আজ পাশা খেলব রে শ্যাম।" প্রয়াত হুমায়ূন ফরীদির কণ্ঠে ছবিতে যখন এই গান শুনেছিলাম ,তখন কেউ ভাবেনি যে... ...বাকিটুকু পড়ুন

আমরা যেন পারষ্পরিক সম্মান আর ভালোবাসায় বাঁচি....

লিখেছেন জানা, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৪২



প্রিয় ব্লগার,

শুভেচ্ছা। প্রায় বছর দুয়েক হতে চললো, আমি সর্বশেষ আপনাদের সাথে এখানে কথা বলেছি। এর মধ্যে কতবার ভেবেছি, চলমান কঠিন সব চিকিৎসার ফলে একটা আনন্দের খবর পেলে এখানে সবার সাথে... ...বাকিটুকু পড়ুন

×