যাই বলে যেতে নাই রে , আরেকটু বসে যা না রে ...
ঘটনার পরিপেতি গুলোতে আজকাল এমন দু একদিন লাইন গান বারবার ভেসে ওঠে মন জলাশয়ের আধো ময়লা জলে। ...
এই যেমন আবার হঠাৎ মনে হলো ...এমনি করে সবাই যাবে যেতে হবে ..
এ তো ব্লগের নাট্য দর্শনের পরবর্তি আমার গানের কলি মনে পড়া রোগটির স্বল্পমাত্রার উদাহরণ।
সেদিন এক প্রেমিক যুগলের ঘনিষ্ঠ মুহূর্তের অনাকাঙ্খিত দৃশ্য অবলোকন পূর্বক মনে হলো আর গুন গুন সুর বেসুর হয়ে ধরা দিল...
‘ প্রেম সে তো বাধা মানে না , কি জানি কেনো জানিনা, না না না।’
এত গান বহুদিন ধরে ধরে এই কর্ণ কুহরে প্রবেশ করেছে যে ভার্সেটালিটি ব্যাপক মাত্রায় আসিন সেখানে। ঘটনায় ঘটনায় মিলে যায় আর সুর বাজে বেসুরো তারে মানে এই কণ্ঠ মাঝে।
অস্থিরতা ভর করেছে আবার আমার উপর, ঐ যে জ্বীন ভুতের আছর নামক যে কল্প ভ্রান্তি বিশ্বাস অবিশ্বাসীর দল ভুল করে করে করে , সে রম ভর।
তাই মেীলকতা শব্দটি চাপ দেয় অন্তর মুখী...মানে ঠিক অর্থ বুঝিনা। ...
পিজিক্স আর কেমিষ্ট্রি তে পড়েছিলাম শক্তির নিত্যতা ...তাই হয় যদি হয় তাইলে আর শক্তির কিই বা থাকে মৌলিকতা..?
লেখা কি শক্তি? এটা প্রশ্ন নয় উত্তর ।
এটাই মৌলিকতা। মানে যা সমসাময়িক দশ জন জানে না একজন কেবল জানে। হয়তো তাও না। ...
একটা সুন্দর উঠতি ব্লগ কে ব্লগীয় চরিত্র হরণ পূর্বক কেবল এক ফোরাম বা জব্বারের বলির মাঠ বানানোর অপচেষ্টাও অনেকের কাছে মৌলিকতা। ...
কার কি ? দুনিয়াতেই দুদিনের অর্বাচীন অবোধ মেম্বার আর এতো ভা...র চুয়াল মেম্বার এক ব্লগের। ভুল হলো নাকি? ভার্চুয়াল ব্লগের বাস্তরব মেম্বার হবে , তাইনা?
হলেই হলো। নাইলে না। যাব বলে মন হালকা করার উদ্দেশ্য না। যাচ্ছিনা। ...
আসলে সারাদিন মন উচাটনে থাকে ...ব্যক্তিগত, বস্তুগত, মনগত , কর্মজাত আর সদ্যজাত ঘটনায় ঘটনায়।
তারউপর এখানে ব্লগে আবাদী জমিতে অনাবাদী খোলশ...ভ্রান্তি হয়..
তাই মন হালকা করা কথার ফুলঝুরিতে খুঁজি, ভ্রান্তি বিলাস নাকি ভ্রান্তি নাশ কোনটার আমি ভক্ত?
মন তোরে পারলাম না বুছাইতে রে মন রে, তুই সে আমার মন..

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




