গান দিয়ে শুরু তারপর প্রলাপের খেই
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
চোখের নজর এমনি কইরা একদিন খইয়া যাবে
জোয়ার ভাটায় ভাইসা সবই নদী হইয়া যাবে
পোড়া চোখে যা দেখি তাও সবই খইয়া যাবে...
...........খয়ে যায় ... খয়ে যায় স্মৃতির নিগুড়, খয়ে যায় দৃশ্য যা যা দৃশ্যমান
কিন্তু আসলে কি খয়ে যায় যতক্ষণ বেঁচে থাকা যায় ?
গানের সুর ভাল লাগে, তাতে গানের কি আসে যায়?
জোয়ার হয় ভাটা হয় ...জোয়ারে ঢেকে যায় সেই মিষ্টি মুখ
ভাটায় চেয়ে চেয়ে হাসে,
স্মৃতির সে মধুর মুহূর্ত সে তো বালু নয়
সেতো খয়ে খয়ে ঢেউ এ শিকার হবার নয়
সেতো ঐশ্বর্য , সেতো বেঁচে থাকার রসদ...
সে তো পোড়া চোখের আকাড়া সম্পদ , সেতো
বরুনের উপর মেঘের ক্ষণিক ছায়া নয়
সেতো প্রকৃত সত্য , সকালে সূর্যের আলো আর রাতে সেই আলোরই ছাপ চাঁদের গায়ে...
কেনো হবে না , সেখানেই তো ধরে না রাখার আসল ফসল লাভ
আঁকড়ে রাখিনি, তাইতো বলতে পারি ভালবাসি, তাইতো প্রকৃত এবং পূর্ণ প্রাপ্তি।
...
দূর , ওসব কি ?
পাগল নাকি, জিজ্ঞাসী কারে
যে আমার ভেতর বাস করে তারে?
ওটা জানে সবই , মুহূর্ত বিলাসী , সে তো
মধুর কষ্ট বিলাসী
অনন্ত উপায় , কেউ কি কোথায়
আমার ভেতর সে জানে
দূরন্ত মন , কোথায় বা কখন
আমার ভেতর সে জানে
নাই বা জানে , প্রাণে প্রাণে
আমার ভেতর সে জানে
টুকরো টুকরো তুমি তোমরা
টুকরো টুকরো স্মৃতি,
সেখানেই খেই হারা জীবনের গতি
উপায় অনিশ্চিত , প্রশ্নাতিত প্রশ্ন
তবুও আমার ভেতর সে তো জানে।
...আবার ও মনে পড়ে যায় , আবারও এক গান
তুমি যে আমার কবিতা..আমারও ..
৯টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
দ্যা বেবি রেসলার ইন দ্যা ডে কেয়ার সেন্টার- নিজের চোখকেও অবিশ্বাস হয় আজকাল .....

বহু বছর ধরে বাচ্চাদের সাথে কাজ করছি। নানা রকম শিশু কিশোর দেখে দেখে চোখ, কান, মাথা, প্রায় অভ্যস্থ হয়ে গেছে। বাচ্চারা বাড়িতে এক, বাড়ির বাইরে খেলার মাঠে বা... ...বাকিটুকু পড়ুন
ভালোবাসার আলো, স্মৃতি জাগানিয়া তুমি !!!
ভালোবাসার আলো, স্মৃতি জাগানিয়া তুমি !!!
(The Hertiest Light, The Fleeting Memory)

তোমার ছোঁয়ায় থমকে দাঁড়ায় চেনা সময়টুকু,
দূরে গেলেই মেঘের ছায়ায় কাঁদে অবুঝ সুখ।
সুন্দর সেই দিনগুলো যায় ,হুট করে... ...বাকিটুকু পড়ুন
বাংলা ব্লগিং-এ দুই দশক - ধন্যবাদ সামহোয়্যার ইন ব্লগ

দেখতে দেখতে শেষ পর্যন্ত সামুতে ২০ বছর পেরিয়ে গেল, ব্যক্তিগত একটি মাইলস্টোনও পার করা হলো। এই অনুভূতি মূলত মিশ্র। একদিকে আমি যেমন সামহোয়্যার ইন কর্তৃপক্ষের নিকট কৃতজ্ঞ যে দু'দশক... ...বাকিটুকু পড়ুন
মুসা নবী এবং ফেরাউন

মুসার নবীর নির্দেশ অমান্য করে এবং আল্লাহর অবাধ্য হওয়ার কারণে-
লোহিত সাগরে ডুবে ফেরাউনের করুণ মৃত্যু হয়। হজরত মুসা আলাইহিস সালাম এমন এক ফেরাউনের আমলে জন্মগ্রহণ করেছিলেন- যিনি রামেসিস... ...বাকিটুকু পড়ুন
৭২০১৪
"ভাই, এইখানেই নামবেন?"
হেল্পার ছেলেটা দরজার হাতল ধরে আমার দিকে ঠিক এমনভাবে তাকালো, যেন আমি জীবনের সবচেয়ে বড় ভুলটা করতে যাচ্ছি। বাসের ভেতরের হলদে আলোয় ওর মুখটা কেমন বিবর্ণ দেখাচ্ছিল। চোখের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।