বিশ্বকাপ কবে শুরু হবে, তাই গুনতে গুনতে কেটে গেল কিছুদিন, এখনও আছে কয়েকটা ম্যাচ, কিন্তু আমার বিশ্বকাপটা শেষ হয়েই গেল। ভাবতেই পারছিনা, ভালও লাগছেও না। বুঝতেও পারছিনা কেন প্রত্যাশা হটাৎ এত বেরে গেল।
হয়ত ইংল্যান্ড এর সাথে জিতার পর বেরে গেছে। আর সেদিন কি বলব, জেতার পর শুধু চোখ দিয়ে পানি পরছিল, এত আবেগি হয়ে পরেছিলাম বলে হয়ত বোঝাতে পারব না।
লিখতে লিখতেই মনে পরে গেল আনেক পুরোনো দিনের কথা, সেই ৯৭ সাল আই.সি.সি. চ্যাম্প ট্রফি। হল্যান্ড এর সাথে সেমিফাইনাল, পুরো খেলার ধারাবিবরণী শুনলাম একটা পিকাপ ভ্যান এর সামনে। প্রথম বিশ্বকাপ খেলার সুযোগ, আহ কি আনন্দ। তারপর জিতে গেলাম, ট্রফিটাও, মনে আছে এখনোও স্কুল আনেক রঙ মারামারি হয়েছিল। কত আবেগের ছড়াছড়ি।
সেই থেকে প্রত্যাশার শুরু। প্রতিটা জয় যেন বিশ্বকাপ জেতবার আনন্দ। আর হারলে মনে হয় আমরা তো এখনও শিখছি, আমরা তো হারবোই। আমরা যেমন দিনের পর দিন উন্নতি করছি আমাদের খেলার, আমাদের প্রতিপক্ষ তো আর বসে নেই, তারাও তো উন্নতি করছে। হয়তো এ নিছক মন কে শান্তনা দেয়া।
কিন্তু এই বিশ্বকাপে কি হল, আমারা কি এখনও ক্রিকেট খেলাটাও শিখিনি, আমাদের জয় গুলো আমরা ভাল খেলি বলে হয় ?, নাকি প্রতিপক্ষ দল খারাপ খেললেই আমরা জিতি? অনেক প্রশ্ন মনের মাঝে, জানি না, কনো ময়না তদন্ত এ যেতে ভাল লাগছে না।
শুধু এটুকু বলি, আমি একজন সাধারণ দর্শক, কে কেমন খেলল আমার মাথা ব্যথা নেই, দলে কে আসল না গেল জানি না, প্রধানমত্রী ফ্লাট দিল না দিলো তাতে আমার কি, সাকিব খেলার আগে ছবি দেখল না কি করল তাতেও কিছু যাই আসে না, কোন সাবেক কি বলল না বলল তাতেও মন খারাপ নেই, কোন ব্লগার হারার পর দলের চৌদ্দগুষ্টি উদ্ধার করল তাতেও আপত্তি নেই।
শুধু আমার বাংলাদেশ ভাল খেলুক আর প্রতিটা জয়েই যেন আমার চোখ দিয়ে পানি পরুক, প্রতিটা পরাজয় যেন হয়ে উঠুক আমার মন খারাপ এর দিন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



