somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাত পেরোনো ভাবনা গুলো- (পর্ব-১)

০৭ ই জুন, ২০১১ রাত ১০:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভাবি,
কি খবর, কেমন আছ? অবাক হচ্ছ, হঠাৎ চিঠি। আসলে একা একা বন্দি কারাগারে থেকে অলমোস্ট পাগল হওয়ার পর্যায় । হঠাৎ নামাজ পড়তে গিয়ে খেয়াল হল তোমাকে লিখি। আল্লাহ আমাকে এমন ভাবে তৈরি করেছ যে মনের কথা কখনও মুখ খুলে বলতে পারিনা। এইজন্য অবশ্য আমি সবসময় আমার পরিবারকেই দায়ী করে আসছি, তারা আমাকে কখন্ও সেই পরিবেশ দেয়নি যাতে আমি সেভাবে কারো সাথে মিশতে পারি। দম বন্ধ এক পরিবেশে আমি বড় হয়েছি, যে কষ্ট আমি আর আল্লাহ ছাড়া আর কেউ জানে না, তবে আজ তোমাকে কিছু বলব, আমি আর কষ্ট বুকে নিয়ে চলতে পারছি না। তোমার কাছে হয়ত ফিল্মী ডায়লগ লাগবে হয়ত, হাসি পাবেও হয়ত, অনেক কিছুই ভাবতে পার, কিন্তু বিশ্বাস করবে কিনা জানিনা আমি আমার চারপাশে কাউকে পাইনি যার কাছে এসব বলব। তাই বলে আমি বলব না যে, আমাকে আদর দেয়া হয়নি, আমি অবহেলায় ছিলাম, সেরকম কিছু না সবার চোখে আমি ছিলাম ফুল, আর এই ফুলের চারপাশে শুধু কাটা আর কাটা। আমি কখনই কোন কিছুর অভাব ফিল করেনি, যেখানে আমার বান্ধবীরা ঈদে পরবে একটা ড্রেস পায়, সেখানে আমি পেতাম চার টা, কিন্তু কখনই যে আমার এসবের প্রতি কোন আগ্রহ ছিল না। আমার কখনোই মন খারাপ হত না যদি আমাকে একটা ড্রেস্ও না দেয়া হত, কারণ এর থেকে অনেক বড় কষ্ট নিয়ে যে আমি মৃত্তিকা বেঁচে আছি। আমার সবচেয়ে বড় কষ্ট হল আমি এই বাসায় কারো সাথে ভাল সর্ম্পক গড়ে তুলতে পারিনি । না বাবার সাথে না মায়ের সাথে। ছোট থেকে বড় হয়েছি বাবার অকথ্য ভাষার গালিগালাজ শুনে, তার সন্দেহ প্রবণ মন নিয়ে। জানো সেই কষ্ট আমি ভুলে যেতাম যদি আম্মা আমাকে বুঝত। ছোট বেলা থেকে আজ অবধি ফ্রেন্ড দের যখন দেখতাম ওদের মা,বাবার সাথে মজা করতে,গলা জড়িয়ে আবদার করতে তখন থেকেই মনের মাঝে এক অদ্ভুত ধরনের কষ্ট হত, মনে হত “আমি কেন পারি না?”। আমার মায়ের কথা আর কি বলব, কলেজ এ উঠার পরও তিনি আমাকে চোখে চোখে রাখতেন, আমার সাথে কলেজে যেতেন, প্রাইভেট টিচার এর কাছে নিয়ে যেতেন, যা ছিল আমার জন্য চরম বিরক্তিকর, বন্ধুরা আমাকে নিয়ে হাসা হাসি করত, কিন্তু আমি এ কথা কখনই বলতে পারতাম না “আমি এখন বড় হয়েছি, আমাকে আমার স্বাধীনতা দাও”। এখন অবশ্য আম্মা আমাকে ইউনিভার্সিটি নিয়ে যায় না, আমি একাই যাই, কোথাও বেড়াতে গেলে, আড্ডা দিতে গেলে একাই যাই, আম্মা বাঁধা দেয় না, কিন্তু আমি জানি সে সেই স্বাধীনতা টা মন থেকে দেয় না, তখন আমার মনও চাই না কোথাও যায়। ছোট বেলা থেকেই আমার কানের কাছে একি রেডিও বাজানো হত - “কোন ছেলের সাথে মিশবা না, কারো সাথে কথা বলবা না” ইত্যাদি ইত্যাদি। সব কিছু মিলায়ে আমার কৈশোর কেটেছে এক অসহ্য রকম পরিবেশে।
এতকিছুর পর বারবার মনে হত স্কুল, কলেজেই কোন ছেলের সাথে রিলেশনে জরিয়ে বাসা থেকে বের হয়ে যাই, কিন্তু কখনও আমার সেই ইন্টেনশন ছিল না। তবে চাইলে অবশ্যয় পারতাম, এমনকি ইউনিভার্সিটিতেও কোন ছেলের সাথে আমার তেমন কোন রিলেশন গড়ে উঠেনি, হয়নি ভালই হয়েছে, কিছু ফ্রেন্ড আছে এই যা, দেখ তাদের সাথেও তো কিছু হতে পারত, কিন্তু হয়ে উঠেনি, হয়ত আল্লাহর হুকুম ছিল না, কিন্তু না, হুকুম ছিল, আর সেটা ছিল কাকতালিয় ভাবে নিলয়ের সাথে। আচ্ছা নিলয় কে তুমি জানো ? যাকে নিয়ে এখন তুফান চলছে আমাদের বাসায় …

নিলয় –এর সাথে ফ্রেন্ড ফাইন্ডার নামে একটা ওয়েব সাইটের মাধ্যমে পরিচয়, তারপর যে কিভাবে কি হয়ে গেল নিজেও বুঝলাম না। তোমাকে আজ আমি আমাদের কথা বলব, হয়ত তুমি বুঝবে। আসলে সবার একই ধারণা নেটে পরিচয় মানে ছেলেটা ফ্রড আরো কত কি। আমিও প্রথমে তাই ভাবতাম, কিন্তু আল্লাহর অশেষ রহমত ছিল, নিলয় আসলে ওরকম না। ওর সাথে আমার ২৪ জুলাই, ২০০৪ এ পরিচয় হয়, তারপর আস্তে আস্তে ওর সর্ম্পকে অনেক কিছু জানলাম, ও কিন্তু আমাকে নিয়ে এতকিছু জানতনা যতটা আমি জানতাম। আমাদের ফ্রেন্ডশীপ অল্মোস্ট ৬ মাসের মত চলতে থাকলো। ও ওর বাসার কন্ডিশন ওর জীবনের সব কথায় আমাকে বলত তখনও কিন্তু আমাদের রিলেশন হয়নি, ইনফেক্ট আমার আসল নামটাও ও জানতো না, ওর প্রতি যখন আমার বিশ্বাস জন্মেছে তখন আমার সর্ম্পকে ওকে বলেছি। আমার মনেও একটা ভয় ছিল যে নেটে পরিচয় কেমন না কেমন হয় কিন্তু আস্তে আস্তে সেই ভয় কেটে গেছে ওর প্রতি একটা অন্যরকম বিশ্বাস আমার জন্মেছিল যেটা আসলে বলে বোঝানো যাবে না। ওর ভিতরে এমন সব কুয়ালিটি আছে যা এই যুগের ছেলেদের মাঝে পাওয়া যায়না, ও খুবই সিম্পল এবং ওনেস্ট একটা মানুষ এবং সবসময়। আর ওর সিম্পলিসিটি ন্যাচার টাই আমাকে মুগ্ধ করেছে, কারণ আমিও খুব সিম্পল একটা মেয়ে আমি বি.বি.এ. পড়ছি ঠিক ই কিন্তু এখনও মর্ডাণ লাইফের সাথে অ্যাডজাস্ট করতে পারিনি, এই জিনিসটা অনেকেই জানেনা, আমার বিশ্বাস আমার বাসার মানুষেরাও জানেনা। ভাবি, আমি প্রাসাদে থাকতে চাইনা, আমি শুধু এক ফোঁটা শান্তি চাই, যা আমি কখনও পাইনি। নিলয়ের ফাইনেন্সিয়াল অবস্থা ভাল না, ও এখন ইস্টাব্লিশ না, ও সিলেটি, ওর কোন দিক ই নাই আমার সাথে মেলাবার। আমিও তা মানছি কিন্তু একটা মানুষের যদি কোন কিছু-ই না থাকে তবে সে মানুষ্টাকে আমার কেন ভাল লাগবে? আর সম্পর্কতো এতকিছু চিন্তা করে হয় না। আর আমি তো ক্লাস ৯-১০ পড়িনা যে চিন্তা ভাবনা ছাড়াই প্রেমে পরব। আসলে আমি বোঝাতে পারব না ওকে আমার কেন এত ভাল লাগে। গত চার বছরে মাত্র চার-পাঁচ বার দেখা হয়েছে। আমার সম্পর্ক ভাবি ছেলে খেলা না, আমি কখনও ওকে ভুলে যেতে পারব না। আমি ওকে অনেক ভালবেসে ফেলেছি। তোমরা যতই বলনা কেন ওকে ভুলে যেতে আমি পারব না। আমার দ্বারা হয়ত সম্ভব হবে না। ভাল থেকো তুমি। আমার আর লিখতে ইচ্ছে করছে না। এটুকু বলি, বাসায় ওকে কেও মেনে নিতে চাচ্ছে না। কিন্তু আমিও পারব না বাসার কথা মেনে নিতে। তুমি পারলে মায়ের সাথে কথা বল।
ইতি
মৃত্তিকা

(এভাবেই সেদিন মৃত্তিকা তার ভাবিকে চিঠি খানা লেখে, হয়ত তাকে পাশে পাবার জন্য। কারণ তার বড় ভাবি ছাড়া সে আর কাউকে খুঁজে পাচ্ছিল না তার কথা গুলো বলার। মৃত্তিকার মন চাইত সব ছেড়ে নিলয়ের কাছে চলে যেতে, কিন্তু সেই সাহসটুকুও ও পাচ্ছিল না। দেখা যাক সামনে কি হয়, মৃত্তিকা কি পারবে ঝড় সামাল দিয়ে নিলয় কে কাছে টানতে ? চলবে...)
সর্বশেষ এডিট : ১৪ ই জুন, ২০১১ সকাল ৮:৫৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মানুষ পড়ার নিয়মকানুন

লিখেছেন জায়েদ হোসাইন লাকী, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:১০


মানুষ পড়া আর মানুষের কথা শোনা এক বিষয় নয়। কথা শোনার জন্য কান যথেষ্ট, কিন্তু মানুষকে বুঝতে হলে প্রয়োজন পর্যবেক্ষণ, মনস্তাত্ত্বিক সংবেদনশীলতা, অভিজ্ঞতা এবং বিশ্লেষণী বুদ্ধিমত্তা। মানুষ প্রতিদিন অসংখ্য কথা... ...বাকিটুকু পড়ুন

সোনালি ডানার পাখি

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ৭:৫১


সোনালি ডানার পাখি
-এস এম আজাদ রহমান

স্বপ্নমাখা সেই দিন, ফিরবে কি আর কোনো দিন,
বুকের মাঝে বাজে আজও হারানো সুরের বীণ।

সোনালি ডানার পাখিটি আজ উড়ে গেল দূরে,
তারই স্মৃতি কাঁদায় আমায় নিশীথ... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলীগ এখন ফ্রি ফেয়ার নির্বাচন চায়

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:০০



ফ্রি ফেয়ার নির্বাচন যদি ২০১৪ সালে, ২০১৮ কিংবা ২০২৪ সালে হত, তাহলে আজকে আওয়ামীলীগের অবস্থা কি এমন হত? দেশের অবস্থা কি আজকে এই অবস্থা আজকে এমন হত? ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

×