আমি কনফিউস জটিল মাত্রায়।
১. অন্যায় হলে প্রতিবাদ হওয়া উচিত। সেটা যখনই প্রতিবাদ করা হউক।
২. কাপ টুকুই হয়ত পায়নি, কিন্তু সারা পৃথিবীর হৃদয় জিতে নিয়ে ছিলাম।
৩. যারা আমাদের চরম মাত্রায় অভিনন্দন জানিয়েছিল (অন্য দেশের লোকেরা) তারাই এখন বাংলাদেশ কে ধিক জানাচ্ছে। এভাবে জয় চাওয়ার জন্য।
এখন কি হবে ?
১. দেশের মানুষ এক সুতোয় বাধা ছিলাম, এখন আমরা ২ভাগ হয়ে যাব। এক দল বলবে আমাদের বিসিবি কে সার্পোট দেয়া উচিত, আরেক দল বলবে না যা তখন করা হয় নি এখন কেন ? আমরা এই ইস্যুতে হব দুভাগ।
নাকি এর পিছনে অন্য কারণ ?
১. পাকিস্তানে খেলতে যাওায়ার কথা ছিল বাংলাদেশের। কিছুদিন লোটাস কামাল পাকিস্তান ঘুরে এসেছিলেন, এবং তিনি বলেছিলেন টুর হতে পারে, যদি সরকার অনুমতি দেয়।
২. টুর হও্যার জটিলতা দেখে পি.সি.বি চেয়ারম্যান বলেছিল বি.সি.বি চলে ইন্ডিয়ান্দের কথায় ।
৩. এই সব নিয়ে ২ দেশের মধ্যে কি কোন জটিলতা ছরানোর চেষ্টা করা হচ্ছে ?
আমার কথা বার্তায় এমন মনে করেন না, যে কাপ ফেরত চেয়ে আমি বিসিবিকে দোষারোপ করছি। বরং আমরা মত দেশের মানুষ ভাগ হয়ে যাচ্ছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



