somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কিছু করুন, যেখানেই থাকুন

২৭ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যেখানে যা লেখা পাচ্ছি এক নিশ্বাসে পড়ছি, আরে দু-হাত দিয়ে নিজের চোখ মুছে যাচ্ছি। শেয়ার করার দরকার হলে করছি। দেশ-বিদেশ থেকে একটু পর পর আপডেট জানতে চাচ্ছে, আমিও আপডেট দিয়া যাচ্ছি । এই ছিল গত ১দিন আগের আমার পরিস্থিতি। বিভিন্ন মধ্যমে যে সব নিউস পাচ্ছিলাম, তাতে আর ঘরে বসে থাকার মত অবস্থা ছিল না। কিছু করার তাগিদ, কিছু একটা, যদি আমরাও পারি। এই চিন্তা করেতেই করতেই অফিসের গ্রুপ মেইল এ রাজিন এর মেইল, তাতে লেখা "হেল্পিং সাভার", এক মুহুর্র্ত দেরী না করে রিপ্লাই দিয়া দিলাম। সারারাত অপেক্ষা করেও আরে কারো রিপ্লায় না পেয়ে মনটা খারাপ হোল বটে, মন খারাপ নিয়ে ঘমুতে চলে গেলাম। নিরাশ হয়নি ঘুম থেকে উঠে, একের পর এক পর মেইল আসা শুরু করল, সবারি একমত কিছু করতে হবে, কিছু করা চাই, হউক স্বল্পপরিসরে, তবুউ চাই। দেখতে দেখতে মেইল থ্রেডএ মেইল এ ভরে গেল । অফিসের সব কলিগের একই কথা, একই সূর। হটাত মনে হলো পুরো বাংলাদেশটা আমার চোখের সামনে। এই তো কিছুদিন আগেই আমরা অফিসে যখন সরকারী-বিরোধীদল , শাহবাগ-হেফাজত ইসলাম নিয়ে বাক-বিতন্দায় জর্জরিত, তখন আমরাই আবার এক সাথে হতে পারি, দেশের সার্থে।

এরই মাঝে সালমা আপার মেসেজ পেলাম ফেসবুকে -
"খুব অস্থির লাগছে, কি করব। সবাই অক্সিজেন চাচ্ছে এখুনি, এ সব দেখে মাথা খারাপ হয়ে যাচ্ছে"
"অস্থির লাগলে তো হবে না, বন্ধুদের জানান, টাকা জোগান দেন , কাউন্সিল করেন"
অস্থির তো আমিও, নিজের অস্থিরতা কিভাবে দূর করব জানি না , কিভাবে আরেক জনের অস্থিরতা দূর করব।

ইতি মধ্যে আমরা অফিস কলিগরা মিলে ৫০ হাজার মত টাকার তুলে ফেলেছি। এখন দায়িত্ব অনেক, ওষুধ কেনা, অক্সিজেন কেনা, সেগুলো বন্টন করা। সকালেই শাওন ভাইকে ফোন দিয়ে বলে রেখেছিলাম "আপনি আজকে কোথায় যাবেন না, আমরা সাভার যাচ্ছি, ফোন দিলেই বের হয়েই আসবেন", আমার বলা লাগেনি "শাওন তার আগেই রানা ভাই এর বাড়িতে হাজির", এখন আমার যাবার পালা, উত্তরা থেকে আমাকে যেতে হবে পান্থপথ।

শুক্রুবার আমাদের ড্রাইভের ছুটি থাকে, তাকে ফোন দিলাম আসার জন্য। আমি জানি ছুটির দিনে কাউকে ফোন দিয়ে ডিউটি তে আসাটা তার জন্য কতটা বিরক্তিকর।
কিন্তু আমি যখন তাকে বললাম- "সাভার যাব, কিছু ওষুধ দিতে"
ফোনের ওপ্রান্ত থেকে আমার ড্রাইভার বলে উঠল "রাইয়ান ভাই, আমি আসতেসি, আমি রক্ত দিব"
আমার চোখ মনে হয় আবার ভিজে উঠেছিল - আমি তাকে বললাম "আপাতত আগে আস, আর আমাদের সাভার নিয়া যাও "

নাহ, আমারসাভার যাওয়া হয়নি, আমি রানা ভাই বাড়িতে জেতে পারিনি পুরো ৩ ঘন্টা ঢাকা শহর ঘুরেছি, যদি গার্মেন্টস শ্রমিকের অবরোধের ফাক দিয়ে আমি জেতে পারি। কিন্তু পারি নি, রিতিমত মিছিলের সামনে পড়ে যাবার পর , কোনো মতে আমি আবার উত্তরায় ফিরে আসি।

কিন্তু রানা ভাইয়েরা থেমে যায়নি, ইতিমধ্যে মুন্না ভাই, রাজিন চলে এসেছে। ৪ জনের টিম, ২ গ্রুপ এ ভাগ হয়ে কাজ করা হচ্ছে, আর আমি একটু পর পর ফোনে আপডেট নিচ্ছি। এক দল গেছে অক্সিজেন খুজতে, আরেক দল ওষুধ কিনতে।

শাওন ভাইকে একটু পর পর ফোন দিচ্ছি, " অক্সিজেন পেলেন ", প্রতিবারই না সুচক উত্তর, আরো অস্থির হয়ে যাচ্ছি, মনে হচ্ছিল একটা বড় ড্রামে ভরে বাতাস ফিল্টার করে অক্সিজেন নিয়ে সাভার যাই।

এদিকে শায়খুল আরে রাসেল ভাই রওনা দিয়েছে আশুলিয়ার পথ ধরে, কিন্তু জানতে পারলাম তারাও যেতে পারছে না।, রাস্তা আটকানো।

রানা ভাইকে আবার ফোন দিলাম, রানা ভাই একটাই কথা বললেন "অবস্থা ভয়াবহ".. রানা ভাই এর কাছে আমি নেই, আমি যেন রানা ভাইয়ের চোখ দিয়ে পুরো "রানা প্লাজা" কে দেখতে পাচ্ছি।

শেষ খবর পাওয়া পর্যন্ত রানাভাইয়েরা এনাম মেডিকেলে ওষুধ, খাবার নিয়ে গেছে।

এই গল্প কোন মিথ্যে গল্প নয়, আমি জানি হাজার হাজার রানা, শাওন রাস্তায় বেরিয়ে পরিয়েছে। আমি যে রানার গল্প বললাম উনি কোন ব্লগার না, ওনার ২৪ ঘন্টার মধ্যে ২৫ ঘন্টা কাটে কম্পিউটারের সাথে, যে শাওন কথা বললাম- উনি সারাদিন বাইক চালায়, কিন্তু যে কারো বিপদে তার বাইক যেন হয়ে উঠে চে-গুয়াভারার বাইক। যে রাজিন এর কথা বললাম সদ্য আমেরিকা থেকে ডিগ্রী নিয়ে ফিরে আসা এক যুবক, তারাও মনে দাগ কেটে গেছে এই সাভার, মুন্না ভাই, ছোট্ট টোনাটুনির সংসারে টুনি কে ফেলে দৌড় দিয়েছেন সাভারে। তাদের প্রতি ভালবাসাটা আজ বহুগুনে বেড়ে গেল।

এই গল্প লেখার উদ্দেশ্য তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেয়া নয়। উদ্দেশ্য হল আমরা সবাই ইচ্ছে করলেই সবই পারি, সবার মাঝেই দেশপ্রেম নামক জিনিষটা আছে, জাস্ট শুধু একটু ইউনিটি দরকার।

দিতীয়ত, সরকার হয়ত উদ্ধার করেই খালাস হবে, কিন্তু যারা এখন হাসপাতালে আছে তাদের কে আসুন একটু সাহায্য করে তাদের কে সাভাবিক জীবনে ফিরেয়ে নিয়ে যাই।









০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মানুষ পড়ার নিয়মকানুন

লিখেছেন জায়েদ হোসাইন লাকী, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:১০


মানুষ পড়া আর মানুষের কথা শোনা এক বিষয় নয়। কথা শোনার জন্য কান যথেষ্ট, কিন্তু মানুষকে বুঝতে হলে প্রয়োজন পর্যবেক্ষণ, মনস্তাত্ত্বিক সংবেদনশীলতা, অভিজ্ঞতা এবং বিশ্লেষণী বুদ্ধিমত্তা। মানুষ প্রতিদিন অসংখ্য কথা... ...বাকিটুকু পড়ুন

সোনালি ডানার পাখি

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ৭:৫১


সোনালি ডানার পাখি
-এস এম আজাদ রহমান

স্বপ্নমাখা সেই দিন, ফিরবে কি আর কোনো দিন,
বুকের মাঝে বাজে আজও হারানো সুরের বীণ।

সোনালি ডানার পাখিটি আজ উড়ে গেল দূরে,
তারই স্মৃতি কাঁদায় আমায় নিশীথ... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলীগ এখন ফ্রি ফেয়ার নির্বাচন চায়

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:০০



ফ্রি ফেয়ার নির্বাচন যদি ২০১৪ সালে, ২০১৮ কিংবা ২০২৪ সালে হত, তাহলে আজকে আওয়ামীলীগের অবস্থা কি এমন হত? দেশের অবস্থা কি আজকে এই অবস্থা আজকে এমন হত? ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

×