ব্লগে আলোচনা, সমালোচনার বিষয়বস্তুর শেষ নেই। তার মধ্যে রাজাকার বিষয়টি সবচেয়ে কানে আসে বেশী। অর্থ্যাৎ রাজাকার শব্দটি যেমন সর্বাধিক লিখিত তেমনি সর্বাধিক পাঠিতও বটে। আলোচনা, সমালোচনা, তর্ক, বিতর্ক যাই বলিনা কেন খেয়াল করে দেখুন আমি আপনি কতবার মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধ, শহীদ শব্দটি ব্যবহার করছি, অথচ ঠিক তার উল্টোটি লক্ষ্য করুন রাজাকার শব্দটি বিভিন্ন আঙ্গিকে,ভঙ্গিমায় বিভিন্ন প্রতিকী ভাষায় কত না কতভাবে ব্যবহার করেই যাচ্ছি।
তুলনামূলক বিশ্লেষন করুন পার্থক্যটা স্পষ্টত লক্ষ্য করতে পারবেন।
সত্যটাই এমন, একটি বিতর্কিত বিষয় এবং ঘৃণীত, অথচ তাকে নিয়ে যত লেখা পোষ্ট হয়, যত আলোচনা, সমালোচনা হয় তার অর্ধেকও কি আমাদের মুক্তিযুদ্ধ, স্বাধীনতা নিয়ে লেখালেখি হয়। কারও অভিমত থাকতে পারে স্বাধীনতা, মুক্তিযুদ্ধ নিয়ে বির্তক কিসের ? আমিও একমত স্বাধীনতা নিয়ে কোন বির্তক থাকতে পারেনা। স্পষ্টতই ধ্র“ব সত্য। আমরা তো আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে লিখতে পারি, আমার আপনার স্মৃতি, অভিজ্ঞতা ও শেয়ার করা বিভিন্ন ঘটনাবলী লিখতে।
সত্যিই আশ্চর্য হতেই হয় একটি বির্তকিত শব্দকে আমরা যতবার পাঠ করি, লিখি, এবং শব্দটিকে শুনি তার চেয়ে কি বেশীবার মুক্তিযুদ্ধ, শহীদের স্মৃতি, শ্রদ্ধা, এবং স্বাধীনতা শব্দগুলো বেশীবার শুনি কিংবা লিখি ?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




