কেউ বেশী কথা কইবেন না, মেজাজ গরম ! মাথার রক্ত একবার পায়ের তালুতে, পায়ের রক্ত আর একবার মগজে উঠে টগবগ করে ফুটতাছে।
৯৫ মেগা করে দুই পার্টের দুটি ফাইল ডাওনলোড করতে হবে, সকালে অফিসে আসছিলাম ১ঘন্টা আগে, পার্ট ১ ডাওনলোড দিলাম, মাশাল্লাহ ২.৫কিলোবাইট/সেকেন্ড করে ডাওনলোড হচ্ছিল। মনে হল কলম্বাস সহেবের মত সমূদ্র যাত্রা শুরু হয়েছে। যাই হোক নেট স্পীড তো আর বাড়াতে পারবনা। যা আছে তাই !
রেপিড শেয়ারে ডাওনলোড দিছিলাম, তাই সেশন ওয়েট তো আছে, সেশন ওয়েট ছিল ১ঘন্টা ২০ মিনিট। মেজাজ গরম হয়ে গলার অবস্থা। এত মিনিট অপেক্ষা। মাথায় ভন ভন করতে লাগল কিভাবে রেপিড শেয়ারেরর প্রিমিয়াম একাউন্ট বের করা যায়। বৃথা চেষ্টা ১ঘন্টার ফসল শূণ্য।
আবার শুরু হল পার্ট ২ ডাওনলোড । সেই একই প্রায় স্পীড কখনো কিছু বাড়ে আবার কমে। এই মাত্র কিছুক্ষন আগে শেষ হল, পার্ট ১ জিপ ফাইলটি আনজিপ করলাম ভালভাবেই, পার্ট ২ আনজিপ শুরু হল ৯৮% এ গিয়ে error ম্যাসেজ দিয়ে আনজিপ বন্ধ হয়ে গেল।
মাথায় কিছুই খেলতাছেনা। এলাকা পুরা গরম কইরা রাখছি। দুই কাপ চা ৩ কাপ কফিতে কাজ হয়নি। হাত মুখ ধুইলাম ৩বার তাও ঠান্ডা হইতে পারিনাই।
নিজের উপর নিজেরই বিরক্ত লাগতাছে।
সর্বশেষ এডিট : ০৬ ই জুন, ২০০৭ বিকাল ৫:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




