somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার এক সন্ধ্যাবেলা, এক বিক্ষিপ্ত অনুভূতি এবং অদ্ভূত ভাললাগার স্মৃতি

০৯ ই জুন, ২০০৭ দুপুর ১২:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অফিস থেকে যখন বের হচ্ছি তখনও আকাশ দেখে বোঝার উপায় ছিলনা আকাশটা এত মনমরা হয়ে আছে যখন তখন হঠাৎই কান্না জুড়ে দিতে পারে ।

বাস স্টান্ডের পথ ধরে মাত্র এগিয়েছি তো ওমনি শুরু আকাশের সে বিশাল শব্দ করে করে কান্না। কান্নার জলে যেন ভাসিয়ে নিচ্ছিল চারদিক। ছল ছল করছিল পথ ঘাট, রাস্তার চারপাশে জমে থাকা গাড়ীগুলোর ঝাপসা কাচেঁর ভিতর দিয়ে ভিতরে থাকা মানুষগুলো আকাশের কান্না দেখেই চলছিল। আর রাস্তায় দাড়িয়ে থাকা, চলন্ত মানুষগুলো আকাশের কান্নার স্রোতে গা ভাসিয়ে যার যার গন্তব্যে এগিয়ে চলছে, আমিও সে পথেরই পথিক, ছাতা ছিলনা সাথে তাই রাগ করে কান্না জুড়ে দেয়া আকাশের জলে নিজেকে বিলিয়ে দিলাম। কি শীতল পরশ, কান্নার প্রতিটি ফোঁটার স্পর্শ আমার অনুভূতিতে শিহরন তুলছিল।

জলে ভিজে যখন থুবুথুবু তখনও বাসে উঠতে পারিনি। দাড়িয়ে আছি, অপেক্ষার প্রহরও শেষ হয়না আর আকাশের কান্নাও যেন থামতে চাইনা । টিকেট কেটে সারিতে আমার পিছনে এক তরুনী দাড়াল। হাতে একটি ব্যাগ আর এক হাতে একটি ছাতা। ছাতা দিয়ে শুধু মাথা ঢাকা, শরীরের অর্ধেকই তার ভেজা। ছাতা ধরে এমনভাবে দাড়িয়ে ছাতার চুইয়ে পরা পানি আর আকাশের কান্না দুইয়ে মিলে আমার শরীরের উপর দিয়ে একরকম নদীর প্রবাহ বয়ে চলছিল। যখন পুরোটাই ভিজে আছি তাই ছাতার চুয়ানো পানি সহ্যই করছিলাম একরকম। মেয়েটি এভাবে দাড়িয়ে বোধহয় খেয়ালই ছিলনা তার ছাতার পানিতে আমি আরও ভিজছি।

বাসে আমি যে সিটে ঠিক একই সিটের পাশেরটিতে সেই মেয়েটিই বসল। পথও কম না । বাসে যেতে যেতে কথা হল, পরিচয় হল, আকাশের কান্নাও ততক্ষনে থেমে এসেছে, বোধহয় কেউ তার রাগ ভাঙ্গিয়েছে, ফুপিয়ে ফুপিয়ে তখনও কাদঁছিল। মেয়টি বিদায় নিতে চাইল, গন্তব্য খুব কাছে ...

"ছাতার পানি আপনার শরীরে ফেলার জন্য ক্ষমা করে দিবেন কিন্তু, যদি ক্ষমা না করেন তবে না হয় আর একদিন প্রতিশোধ নিবেন, কেমন? আসি, বিদায় !"

মেয়েটি বাস থেকে নেমে গেল, ঝাপসা কাচেঁর ভিতর থেকে যতদূর দৃষ্টি যায় তাকিয়ে থাকার চেষ্টা করলাম। বাসও অনেক দূর পথ এগিয়েছে, আকাশের কান্নাও একদম থেমে গেছে।
সর্বশেষ এডিট : ০৯ ই জুন, ২০০৭ দুপুর ১২:০২
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্যা বেবি রেসলার ইন দ্যা ডে কেয়ার সেন্টার- নিজের চোখকেও অবিশ্বাস হয় আজকাল .....

লিখেছেন অপ্‌সরা, ২৯ শে জুন, ২০২৬ দুপুর ২:৩৭


বহু বছর ধরে বাচ্চাদের সাথে কাজ করছি। নানা রকম শিশু কিশোর দেখে দেখে চোখ, কান, মাথা, প্রায় অভ্যস্থ হয়ে গেছে। বাচ্চারা বাড়িতে এক, বাড়ির বাইরে খেলার মাঠে বা... ...বাকিটুকু পড়ুন

ভালোবাসার আলো, স্মৃতি জাগানিয়া তুমি !!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৯ শে জুন, ২০২৬ বিকাল ৪:৩২



ভালোবাসার আলো, স্মৃতি জাগানিয়া তুমি !!!

(The Hertiest Light, The Fleeting Memory)



তোমার ছোঁয়ায় থমকে দাঁড়ায় চেনা সময়টুকু,
দূরে গেলেই মেঘের ছায়ায় কাঁদে অবুঝ সুখ।
সুন্দর সেই দিনগুলো যায় ,হুট করে... ...বাকিটুকু পড়ুন

বাংলা ব্লগিং-এ দুই দশক - ধন্যবাদ সামহোয়্যার ইন ব্লগ

লিখেছেন ইফতেখার ভূইয়া, ২৯ শে জুন, ২০২৬ রাত ১০:৫৮


দেখতে দেখতে শেষ পর্যন্ত সামুতে ২০ বছর পেরিয়ে গেল, ব্যক্তিগত একটি মাইলস্টোনও পার করা হলো। এই অনুভূতি মূলত মিশ্র। একদিকে আমি যেমন সামহোয়্যার ইন কর্তৃপক্ষের নিকট কৃতজ্ঞ যে দু'দশক... ...বাকিটুকু পড়ুন

মুসা নবী এবং ফেরাউন

লিখেছেন রাজীব নুর, ৩০ শে জুন, ২০২৬ দুপুর ১২:৫৮



মুসার নবীর নির্দেশ অমান্য করে এবং আল্লাহর অবাধ্য হওয়ার কারণে-
লোহিত সাগরে ডুবে ফেরাউনের করুণ মৃত্যু হয়। হজরত মুসা আলাইহিস সালাম এমন এক ফেরাউনের আমলে জন্মগ্রহণ করেছিলেন- যিনি রামেসিস... ...বাকিটুকু পড়ুন

৭২০১৪

লিখেছেন ডি এইচ তুহিন, ৩০ শে জুন, ২০২৬ দুপুর ১:৫৮

"ভাই, এইখানেই নামবেন?"

হেল্পার ছেলেটা দরজার হাতল ধরে আমার দিকে ঠিক এমনভাবে তাকালো, যেন আমি জীবনের সবচেয়ে বড় ভুলটা করতে যাচ্ছি। বাসের ভেতরের হলদে আলোয় ওর মুখটা কেমন বিবর্ণ দেখাচ্ছিল। চোখের... ...বাকিটুকু পড়ুন

×