somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

ইফতেখার ভূইয়া
সাধারণ একজন মানুষ। বলার মতো বিশেষ কিছু নেই। মনের ভাবনাগুলো তুলে ধরতে চাই। ভালো লাগে কবিতা, লিখা-লিখি আর ছবি তোলা, এইতো! https://prokashoni.net

হুমায়ুন আজাদের চোখে বাঙালী এবং বাংলাদেশ

২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৮:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


হুমায়ুন আজাদের চোখে বাঙালী এবং বাংলাদেশ সম্পর্কে তার কিছু প্রবচন তুলে দেয়া হলো। আরো কিছু আগামীতে প্রকাশ করার ইচ্ছে থাকলো।

১। "মিনিষ্টার" শব্দের মূল অর্থ ভৃত্য। বাংলাদেশের মন্ত্রীদের দেখে শব্দটির মূল অর্থই মনে পড়ে।
২। আগে কাকনবালার আসতো পতিতালয় থেকে, এখন আসে বিশ্ববিদ্যালয় থেকে।
৩। আমাদের অঞ্চলে সৌন্দর্য অশ্লীল, অসৌন্দর্য শ্লীল। রুপসীর একটু নগ্নবাহু দেখে ওরা হৈ চৈ করে, কিন্তু পথে পথে ভিখারীনির উলঙ্গ দেহ দেখে ওরা একটু বিচলিত হয় না।
৪। বাংলার প্রধান ও গৌণ লেখদের মধ্যে পার্থক্য হচ্ছে প্রধানেরা পশ্চিম থেকে প্রচুর ধার করেন, আর গৌণরা আবর্তিত হন নিজের মৌলিক মূর্খতার মধ্যে।
৫। বাঙালী যখন সত্য কথা বলে তখন বুঝতে হবে পেছনে কোন অসৎ উদ্দেশ্য আছে।
৬। প্রাক্তন বিদ্রোহীদের কবরে যখন স্মৃতিসৌধ মাথা তোলে, তখন নতুন বিদ্রোহীরা কারাগারে বা ফাসিকাষ্ঠে ঝোলে।
৭। বেতন বাংলাদেশে এক রাষ্ট্রীয় প্রতারণা। এক মাস খাটিয়ে এখানে পাঁচ দিনের পারিশ্রমিক দেয়া হয়।
৮। পুরস্কার অনেকটা প্রেমেরে মতো, দু'একবার পাওয়া খুবই দরকার, এর বেশী পাওয়া লাম্পট্য।
৯। কবিরা বাংলায় বস্তিতে থাকে, সিনেমার সুদর্শন গর্দভেরা থাকে শীতাতপনিয়ন্ত্রিত প্রাসাদে।
১০। বুদ্ধিজীবিরা এখন বিভক্ত তিন গোত্রে। ভন্ড, ভন্ডতর, ভন্ডতম।
১১। যে বুদ্ধিজীবি নিজের সময় ও সামজ নিয়ে সন্তুষ্ট, সে গৃহপালিত পশু।
১২। আর পঞ্চাশ বছর পর আমাকেও ওরা দেবতা বানাবে; আর আমার বিরুদ্ধে কোন নতুন প্রতিভা কথা বললে ওরা তাকে ফাঁসিতে ঝোলাবে।
১৩। পা বাংলদেশে মাথার থেকে অনেক বেশী গুরুত্বপূর্ণ। পদোন্নতির জন্য এখানে সবাই ব্যগ্র, কিন্তু মাথার যে অবনতি ঘটছে, তাতে কারো কোন উদ্বেগ নেই।
১৪। এখানকার একাডেমিগুলো সব ক্লান্ত গর্দভ; মুলো খাওয়া ছাড়া ওগুলোর পক্ষে আর কিছু সম্ভব নয়।
১৫। বাংলাদেশে কয়েকটি নতুন সাস্ত্রের উদ্ভব ঘটেছে, এগুলো হচ্ছে স্তুতিবিজ্ঞান, স্তবসাহিত্য, সুবিধাদর্শন ও নমস্কারতত্ব।
১৬। এখানে অসতেরা জনপ্রিয়, সৎ মানুষেরা আক্রান্ত।
১৭। বাংলাদেশের প্রধান মুর্খদের চেনার সহজ উপায় টেলিভিশনে কোন আলোচনা অনুষ্ঠান দেখা। ঐ মুর্খমন্ডলিতে উপস্থাপকটি হচ্ছে মুর্খশিরোমনি।
১৮। এরশাদের প্রধান অপরাধ পরিবেশদূষণঃ অন্যান্য সরকারগুলো পুরুষদের দূষিত করেছে, এরশাদ দূষিত করেছে নারীদেরও।
১৯। বাঙালী একশো ভাগ সৎ হবে এমন আশা করা অন্যায়। পঞ্চাশ ভাগ সৎ হলেই বাঙালীকে পুরষ্কার দেয়া উচিত।
২০। একজন চাষী বা নদীর মাঝি সাংস্কৃতিকভাবে যতোটা মূল্যবান, সারা সচিবালয় ও মন্ত্রীপরিষদও ততটা মূল্যবান নয়।
২১। বাঙালী আন্দোলন করে, সাধারণত ব্যর্থ হয়, কখনো কখনো সফল হয়; এবং সফল হওয়ার পর মনে থাকে না কেনো তারা আন্দোলন করেছিলো।
২২। তৃতীয় বিশ্বে নেতা হওয়ার জন্য দুটি জিনিষ দরকারঃ বন্দুক ও কবর।
২৩। এ দেশে সবাই শিক্ষানুরাগী ও সমাজসেবকঃ দারোগার শোকসংবাদেও লেখা হয় তিনি শিক্ষানুরাগী ও সমাজসেবক ছিলেন।
২৪। ধনীরা যে মানুষ হয় না, তার কারণ ওরা কখনো নিজের অন্তরে যায় না। দুঃখ পেলে ওরা ব্যাংকক যায়, আনন্দে ওরা আমেরিকা যায়। কখনো ওরা নিজের অন্তরে যেতে পারে না, কারণ অন্তরে কোন বিমান যায় না।
২৫। রাজনীতি ও সংস্কৃতি সম্পূর্ণ বিপরীত বস্তুঃ একটা ব্যাধি অপরটি সাস্থ্য।
সর্বশেষ এডিট : ১০ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৮:৫৮
১৬টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এই প্রথম খাল বাবার পলিটিক্যাল ম্যাচুরিটির নিদর্শন পেলাম

লিখেছেন অপলক , ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৪

২০১০ সালে ফেব্রুয়ারীর ২২ তারিখ। মেয়েলি ব্যাপার বলি, প্রতিহিংসার ব্যপার বলি অথবা পলিটিক্যাল ইমম্যাচুরিটির কথা বলি, বাংলাদেশ জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরের নতুন করে আকীকা দিয়ে নাম রাখা হয়েছিল হযরত শাহজালাল... ...বাকিটুকু পড়ুন

ভাষণময়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫১


বিশ্বাসগুলো হাবুডুবু খাচ্ছে
ভাগ্যের কম দোষটার হাত
ঝাঁকনি কম নেই তো- তাহলে
বিশ্বাসগুলো মরে যাচ্ছে এই;
মাটির আনন্দটা শুধু ফুল গন্ধ
নাকের সুসংবাদ যে দৌড়াচ্ছে
রাতের ঘুমটা যেনো স্বপ্নবিরল কষ্ট
ভোরের শিশির গড়ে না আর শক্ত;
তবু নিশ্বাসে... ...বাকিটুকু পড়ুন

।।মাদার অব ড্রাকুলা হাসিনার রাস্ট্রীয় জঙ্গীবাদ।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৮


মাদার অব ড্রাকুলা হাসিনা ভারতের প্রযোজনায় আইনশৃঙ্খলা বাহিনীদেরকে দিয়ে জঙ্গী জঙ্গী নাটক মঞ্চস্থ করতো। বহিবিশ্বকে বোঝাতো দেশে ইসলামী জঙ্গী দিয়ে ভরে গেছে এবং সেই জঙ্গীরা ইউরোপ আমেরিকার ভয়াবহ ক্ষতি করবে... ...বাকিটুকু পড়ুন

=শরত তুই যাস নে ! =

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৩



ভ্যাপসা গরমে নাভিশ্বাস জীবনে কেবল বৃষ্টির হাপিত্যেশ,
মেঘ বলেছে আসবো আসবো আমার উদ্দেশ,
শুভ্র মেঘেদের নাচন
উত্তাপ হাওয়ায় যায় না আর বাঁচন,
তবুও স্নিগ্ধ আবেশ মনজুড়ে,
হঠাৎ হাওয়ার ঝাপটা, বাজে পাতার বাঁশি সুরে।

বিকেলের হাওয়ায় দেহ... ...বাকিটুকু পড়ুন

১ কোটি চাকরি: শর্ত প্রযোজ্য, মেধার প্রবেশ নিষেধ !

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫


ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল... ...বাকিটুকু পড়ুন

×