somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাজিন রিভিউ- War

১৪ ই অক্টোবর, ২০১৯ সকাল ১০:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


টাইগার শ্রফকে খুব একটা পছন্দ করি না। এদিকে আমি হৃতিক রোশন এর বেশ বড় ভক্ত। তার উপর হৃতিক দুই তিন যুগের আগে কোন মুভিই করে না। সুতরাং “War” মুভিটি দেখা বাদ দেয়ার কোন প্রশ্নই উঠে না। দেখলাম মুভিটি। কিন্তু মুভিটি কি আসলেই হৃতিকের?

কাহিনী জানা যাক। ভারতীয় সেনাবাহিনীর “সুদর্শন পুরুষ” গ্রুপের নেতা হলেন কবীর (হৃতিক)। সেই গ্রুপের সদস্য খালিদ (টাইগার) এক কথায় কবীর এর একনিষ্ঠ ভক্ত। কিন্তু দুবছর পরে দুনিয়া বদলাইসে। কবীর এখন প্রতারণা করে মানুষ খুন করা শুরু করেছেন। সেই কবীরকে থামাতে পারবেন শুধুমাত্র টাইগার। শুরু হয় দুই নায়কের মাংসপেশী দেখানোর প্রতিযোগীতা “War”।

মুভির সেরা দিক অবশ্যই এ্যাকশান। সত্যি কথা বলতে এই মুভিতে মানুষজনের মুখের চাইতে হাত-পা বেশি নড়েছে। টাইগার শ্রফের প্রথম দৃশ্যটি সত্যিই দারুণ! শুধুমাত্র এক টেকে একের পর এক মানুষরে লোকটা যেভাবে পিটালো!

টাইগার শ্রফকে যতই অপছন্দ করি না কেন, ছেলেটা খাটে অনেক। তবে যখনই সে সংলাপ বলা শুরু করে, তখন মনে হয় এই পোলা কথা না বলে হাত-পা ছুড়লেই বেশি ভালো লাগে। টাইগারের এ্যাকশান এবং নাচ ভালো হলেও মাঝের মধ্যেই জিমন্যাস্টিকস এর লাফ ঝাফ দেয়া শুরু করে দেয় যেটা মাঝে মাঝে একটু বিরক্তিকর লাগে। তবে সব মিলিয়ে এ মুভিতে তাকে বেশ ভালোই লেগেছে।

হৃতিক রোশন এমনিতেই ভারতীয় মুভির একজন লিজেন্ড। সেকারণে সে যাই করে না কেন প্রশংসা করতেই হয়। এই মুভিতে যদিও হৃতিকই মূল নায়ক তবে তার চরিত্রটি আমার একেবারেই পছন্দ হয়নি। হৃতিককে দেখতে অবশ্যই সুদর্শন লেগেছে। তবে বেশ কিছু দৃশ্যে মনে হয়েছে যে পরিমাণ শ্রম সাধারণত তিনি দিয়ে থাকেন, এই মুভিতে কিঞ্চিৎ কম দিয়েছেন। টাইগার এর সাথে একটি ধাওয়া করার দৃশ্যে গ্রাফিক্সের ব্যবহার চোখে পড়ার মতো। যেখানে হৃতিক নিজের স্টান্ট নিজেই করেন দেখে গ্রাফিক্সের সবুজ পর্দা কম ব্যবহার করতে হয়। তবুও হৃতিকের ভক্তদের জন্য এই মুভি অবশ্যই দেখা উচিত।
হৃতিক-টাইগার এর মুভি, সুতরাং ব্যাপক নাচগান আশা করেছিলাম। কিন্তু গান মাত্র ২টি। “ঘুংরু” গানটি বেশ ভালো। হৃতিক ভাই শুধু ডান পা ব্যবহার করে এমন এক নাচ দিসে যে কাইত হইয়া গেসি। অথচ সেই নাচ মাত্র ৩০ সেকেন্ড! আরো কয়েকটা গান দিলে কী সমস্যা হইতো তোদের?

মুভির সাথে ২০১৪ সালের হৃতিক অভিনীত ব্যাং-ব্যাং এর তুলনা চলেই আসে। এই মুভির থেকে ব্যাং-ব্যাং অবশ্যই অনেক ভালো। শুধু ক্যাটরিনার জায়গায় টাইগার থাকার কারণে এই “War” ই বেশি ব্যবসা সফল প্রমাণিত হচ্ছে!

মুভির কাহিনী শেষে একটি গুরুত্বপূর্ণ প্যাঁচ আছে যেটা বেশ ভালো লেগেছে । কাহিনী “বাহুবালী” এর মত অসাধারণ না হলেও চলনসই। দারুন এ্যাকশন দিয়ে মুভিটি বেশি ভালোই টাইম-পাস বানিয়েছে। সব মিলিয়ে খারাপ না।

রেটিং – ২.৫ / ৫.০
সর্বশেষ এডিট : ১৪ ই অক্টোবর, ২০১৯ সকাল ১০:০৯
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চিকিৎসকের অবহেলা

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:২১



বাংলাদেশে সরকারি চাকরিজীবিদের দৈনিক ডিউটি টাইম বা কাজের সময় কতো ঘন্টা? সমগ্র বাংলাদেশে, সমগ্র বাংলাদেশে যে কোনো সরকারি হাসপাতালে ডাক্তারগণ দৈনিক কতো ঘন্টা ডিউটি করেন?

সরকারি হাসপাতালে পড়ালেখা করে, সরকারি... ...বাকিটুকু পড়ুন

রাজনীতি নাকি ক্ষমতানীতি

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১


রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।

কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন

যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৩


আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন

কবিতা

লিখেছেন জিনাত নাজিয়া, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২৭

" অদেখা দূরত্ব "

তুমি ছিলে আমার সেই নাম যা আমি উচ্চারণ করতে পারিনা,
তবে বুকের ভিতর হাজার বার জপ করি।
তুমি আমার সেই আলো যা আমি চোখে দেখিনা,
লুকিয়ে রাখি হৃদয়ের অভ্যন্তরে... ...বাকিটুকু পড়ুন

বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৩৬

প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”

বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

×