পত্রিকায় প্রকাশ, মামলার আলোচিত বাদী বদর আজিজ উদ্দিন ছিল কক্সবাজারের ছিঁচকে চোর ও মাদকাসক্ত। প্রথম স্ত্রী তার নির্যাতন সইতে না পেরে তালাক দিয়ে চলে যায়। বাবা-মা, ভাই বোন, আত্মীয়-স্বজন কারো সঙ্গেই বদরের সম্পর্ক নেই। নানা অপকর্মের সঙ্গে জড়িত ছিল বলে এলাকার কেউ তাকে পছন্দ করতো না। ৮ম শ্রেণীর পাশ বদর নিজেকে ইঞ্জিনিয়ার হিসেবে দাবী করতো।
একই মামলায় ইতিপূর্বে আরো চারটি মামলা হওয়ায় এ মামলাটির গ্রহণযোগ্যতা নেই বলে পুলিশের আই জি জানিয়েছেন।
মামলাটি গ্রহণযোগ্যতা না থাকলেও এ মামলার দৃষ্টান্ত অনুসরণ করে আওয়ামীলীগের যেকোন কর্মী একাত্তরের ঘাতকদের বিরুদ্ধে অনায়াসেই মামলা করতে পারে। এই ব্লগেই তো অনেক দেশপ্রেমী (!) রাজাকারদের নাম পর্যন্ত শুনতে পারে না,তারা কি বদর উদ্দিনের মতো একটি দৃষ্টান্ত স্থাপন করতে পারেন না? নাকি রাজাকারদের বিচার হোক তা আপনারা চান না? যদি মামলা করার ক্ষমতা না রাখেন তাহলে হুদাই বাগাড়ম্বর দেখিয়ে নিজেদের অবস্থানকে প্রশ্নের সম্মুখীন করবেন না।
সর্বশেষ এডিট : ০৭ ই জুন, ২০০৭ বিকাল ৫:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




