somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রুবাই ২৮৬ - ৩০০

০৮ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



রুবাই ২৮৬, ২৮৭, ২৮৮, ২৮৯, ২৯০
----------------------------------------- রমিত আজাদ


২৮৬।
গোলাপরাণী বলছে হেসে, নয়ন মেখে অঞ্জনে;
রঙ ছড়াবো দীপ্তিরাশি পাপড়ি লেপে চন্দনে!
গুল বাগিচা, ফুল কাননে, গোলাপ রাঙা অঙ্গনে,
চৈতালী চাঁদ স্বপ্ন-বিলাস মিষ্টি হাসি রঙ্গনে!!!

রুবাই
--------------------------- রমিত আজাদ

২৮৭।
মনের ভূমে আঁকা ছবি, কাঠের ফ্রেমে বাঁধতে চাই,
কেমন করে আঁকবো ছবি সেই ভাবনায় মন হারাই!
আঁকবো যাকে ক্যানভাসেতে, তুলবো ছবি দীপ্তিময়,
আমার মনের শশী হলেও, সেই জন তো আমার নয়!

২৮৮।
ঐ বয়সে স্বপ্ন দেখে, স্বপ্ন দেখায় মন,
স্বপ্ন মেলায় পসরা সাজায়, দুইটি মনের পণ!
স্বপ্ন যদি পূরণ না হয়, ঘুম ভেঙে হয় মাটি!
নয় অভিমান, সত্য জেনো, স্বপ্ন ছিলো খাটি!

২৮৯।
তোমার মনের আকুলতা বুঝতে আমি চাইনি,
তোমার কথার ব্যাকুলতা শুনতে আমি চাইনি।
খেলার সাথি হয়েছিলাম, ব্যাথার সাথি হইনি,
তাই মনে আজ জ্বলছে চিতা, সুস্থিরতা পাইনি!

২৯০।
বনচারী এক কেমন খেলা খেলছে দেহের রঙমহলায়,
কায়ার ভাজে মধুর খোঁজে রস-পিয়াসী প্রেম দেওয়ানায়।
করছে মাতাল তুফান তুলে, অযুত কোষে মাতামাতি;
ব্যাথার স্রোতও সুখ হয়ে যায়, ঢেউ খেলে যায় রাতারাতি।
__________________________________________
রচনাতারিখ: ০২রা ফেব্রুয়ারী, ২০২০
সময়: রাত ০২টা ২৯মিনিট

Rubai 286, 287, 288, 289, 290
------------------------- Ramit Azad

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

রুবাই ২৯১, ২৯২, ২৯৩, ২৯৪, ২৯৫
----------------------------------------- রমিত আজাদ


২৯১।
কি চাও তুমি আমার কাছে? দাঁড়াও কেন আমার দ্বারে?
এটা ওটা অযুহাতে, আসো কেন বারে বারে?
নীরব হেসে দাঁড়াও এসে, শরম-মরম সব ভুলে যে!
রাখ-ঢাক নেই ভাব-ভাবনার, মন উতলা অবশেষে?

২৯২।
দূরেই থাকো মন রূপসী, দূরেই তুমি ভালো!
আসলে কাছে, মোহ ভেঙে নিভতে পারে আলো!
মেঘমালিকা দূর আকাশেই স্বপ্নবিলাস অঙ্গজ্যোতি!
কাছের মেঘা ধূম্র-ধোঁয়া, ক্ষণিক রাঙা দোল-মালতি!

২৯৩।
অবশেষে ফেসবুকে পাঠালে যে রিকোয়েস্ট!
ফ্রেন্ড হতে সেন্ড দিলে মেসেজের সিকোয়েন্স!
উতলা ও মনটাকে পারলেনা বাঁধতে!
নীরবতা ভেঙে শুরু সুরমালা সাধতে!

২৯৪।
মিষ্টি হেসে দৃষ্টি বাণে হৃদয় আমার বিঁধলে কেন?
ফুল ঝরে কূল আকুল হয়ে জরিন মালায় বাঁধলে কেন?
সাঁঝ-গোধূলি বরণডালায় মন রঙিলা করলে কেন?
মন যমুনা গাঙের তীরে প্রণয় তরী ভিড়লে কেন?

২৯৫।
তোমার সাথে করতে দেখা একদম তো চাই না।
চোখের সাথে চোখ মিলিয়ে হোক কথা তা চাই না!
তদুপরি কোথাও যদি, হঠাৎ দেখি কাকতালীয়ভাবে
দৃষ্টিবাণের বিঁধ না পেলে মনটা খারাপ লাগে!!!

-----------------------------------------------------
রচনাতারিখ: ০৭ই ফেব্রুয়ারী, ২০২০
সময়: রাত ০৩টা ৪০মিনিট

Rubai 291, 292, 293, 294, 295
------------------------- Ramit Azad

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

রুবাই ২৯৬, ২৯৭, ২৯৮, ২৯৯, ৩০০
----------------------------------------- রমিত আজাদ


২৯৬।
করতে গিয়ে ঘৃণা কেন বেসে ফেলি ভালো?
এই হয়তো ললাট পটে নসিব লেখা ছিলো!
অভিমানে ভুলে গেলেও মেঘরা ফিরে আসে,
বৃষ্টি হয়ে ঝরে বুকে, কান্না হয়ে হাসে!

------------------------- রমিত আজাদ

২৯৭।
লাল জমিনে কালো ফোঁটায় তোমার শাড়ির নকশা আঁকা,
সিঁড়ির ধাপে মুক্তোকেশে চিত্তগ্রাহী হাসির রেখা!
হাতের বালায় দোল দোলালে কার যে মনের মদির আঁখি!
চোখ ধাঁধানো রূপ জ্যোতিতে ঝলসানো মন বাঁধলে রাখি।

২৯৮।
একটু ছোঁয়া তোমার হাতের ফোটায় যে ফুল শুষ্ক মনে,
একটু সোহাগ তোমার হৃদের সুর সেধে দেয় বিশ্ব-ভুবন!
মরলে পরে আমার গোরে ফুল দিওনা মনের ব্যাথায়,
মন চাইলে দিও পরশ জ্যান্ত আমার ললাট রেখায়।

২৯৯।
প্রেম-তুফানে উড়িয়ে নেবে কোন আকাশের মেঘবালিকা?
চৈতালী সাঁজ রেশমী কেশে বাঁধবে এ মন কোন মালিকা?
প্রেম যমুনার ঢেউয়ের তালে ভাসবে তৃষা অভিসারে,
প্রেম প্লাবনে কূল ছাপিয়ে মন ভাসাবে চুপিসারে!

৩০০।
ভাঙছে পাহাড় ঝর্ণাধারায়, সমুদ্দুরের তৃষ্ণা হারায়,
অকূল পানে ছুটছে নদী দুঃখপথের প্রান্তসীমায় !
এই রাতে কি আমার মতই কাঁদছো তুমি অঝোর ধারায়?
দিনের শেষে নিভলে আলো মন ছুটে যায় কোন নিরালায়?

----------------------------------------------------------------
রচনাতারিখ: ০৮ই ফেব্রুয়ারী, ২০২০
সময়: রাত ০৩টা ৪৩মিনিট

Rubai 296, 297, 298, 299, 300
------------------------- Ramit Azad

(ছবি আকাশজাল থেকে নেয়া)
সর্বশেষ এডিট : ০৮ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:২১
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কি ডার্ক জাস্টিসকে ফলো করছেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১০



ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩


ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

×