somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কী আগুনে পুড়ে যায় ঘর, জানে না উঠোন

০১ লা মার্চ, ২০২০ রাত ১১:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


“বা, অথবা কিংবা” বইটা পড়ে স্বতঃস্ফূর্তভাবে যা বলে উঠলাম তা হলো, ‘বাব্বাহ! এইভাবেও টানা লিখে যেতে পারে কেউ!’

এবারের বইমেলায় ১৫ তারিখে হাসান ভাইয়ের সাথে দ্বিতীয় দেখা। একটু আধটু আড্ডা দিয়ে বললাম, ‘ভাই আপনার পছন্দের একটা বই কিনে দেন।’ পাশেই রিশাদ শুনতে পেয়ে বললো, ‘আশান ভাইয়ের বই কিন। মজা পাবি পড়ে।’ সেই সূত্রে এই বইটা আমার হাতে এলো। এবং বলাই বাহুল্য যে আলসেমির কারণে এতোদিন বইটা পড়া হয়ে ওঠেনি।

সব আলসেমি জয় করে আজকে পড়তে বসেই চমকে উঠলাম। প্রথম গল্পের প্রথম প্যারাটা পড়ে মনে হলো একি মুক্তগদ্য নাকি? বিভ্রম ভেঙে গেলো কিছুপরেই। এরপর তরতর করে এগিয়ে গেলাম, গল্পে ডুবে গেলাম। লেখার মধ্যে সে যে কী ঘ্রাণ! বাক্যগুলো ছোট ছোট কিন্তু ছুরিতে শান দেয়ার মতো ধার তাতে! কী করে লিখলেন এই লেখক! লেখায় এতো দক্ষতার মধ্যেও কোন খুঁত ধরা পড়লেও সেটাকে ঢেকে দিয়েছেন গল্পের চরিত্রদের প্রখর আঞ্চলিক কথোপকথন দিয়ে। এরকম পরিকল্পনা করে গুছিয়ে গল্প বলার ঢঙ অবাক করে দিয়েছে।

গল্পগুলোর বিষয়বস্তুতেও রয়েছে চমক। এইখানে লেখক আশান উজ জামান দেখিয়েছেন তার পর্যবেক্ষণ আসলে কতোটা তীব্র আর তীক্ষ্ণ! এজন্যেই তিনি গল্পের অংশ হিসেবে উপজীব্য করতে পেরেছেন সমসাময়িক নুসরাত হত্যাকাণ্ডকে “শিশু । স্বর্গ । নরক” গল্পে। ধর্ম ভেদাভেদ কতোটা নিষ্ঠুরভাবে ধরা দেয় তার চমক দেখিয়েছেন “কী আগুনে পুড়ে যায় ঘর, জানে না উঠোন” গল্পে। যেখানে এক হিন্দু নারী আর এক পুরুষের কথোপকথনে গল্প এগিয়ে যায়। কিন্তু পুরুষটি কি মুসলমান ছিলো? নিজেই গল্প পড়ে বের করে নিন!

সমসাময়িক ঘটনার মতোই আশান তুলে এনেছেন এদেশে সনদের তোয়াক্কা না করা মুক্তিযোদ্ধাদের টানাপোড়েন। রাষ্ট্র যে মুক্তিযোদ্ধাদের সত্যিকার স্বীকৃতি প্রদানে কতোটা অথর্ব তার প্রমাণ আমরা দেখতে পাই মুক্তিযোদ্ধার নতুন সনদ প্রদানে অফিসার হয়ে বসে আছে এক রাজাকার!

সর্বশেষ গল্প “আকাশ ভেঙে মুখে দিলেই বিদঘুটে স্বাদ”। সীমান্তবর্তী গ্রামে দুই দেশের সীমান্তের মাঝে ধরা পড়া রহমালিকে নিয়ে দারুণ এক প্লটের উপর নির্মিত হয়েছে গল্প। এর বেশি কিছু বললে গল্পের মজা নষ্ট হয়ে যাবে। তাই পাঠককে আবিষ্কার করার সুযোগ রেখে দিচ্ছি।

গল্পগুলোতে মৃত্যু এতো বেশি করে এসেছে যে মনে পড়ে আমরা চোখ বুজে দিন পার করি। লেখক ঝাঁকি দিয়ে বলতে চেয়েছেন, চোখ খুলুন, দেখুন প্রতিদিন কতো মানুষ লাশ হয়ে যাচ্ছে।

আমি আসলে ভেবেই পাই না এতো দারুণ ধারালো ঝাঁঝাঁলো লেখক থাকতে মানুষ কী করে ছাইপাশের বই কেনার জন্য স্টলগুলোতে ঝাঁপিয়ে পড়ে। দুই পা এগিয়ে ভালো লেখা এবং লেখককে তুলে ধরতে হবে আমাদেরই। ফালতু লেখক এবং লেখা নিয়ে যতো হাইপই উঠুক, খুঁজে খুঁজে আমাদেরকে ভালো লেখার পঠনে ফিরে আসতেই হবে।

বর্তমান সময়ের গ্রাম বাংলার সমাজ, রাজনৈতিক বাস্তবতার দিকে কড়া নজর রেখে গাঁথা মোট বারোটি গল্প বাংলা সাহিত্যে দারুণ একটি সংযোজন। সময়ের সাথে এই গল্পগুলো কাল্ট ক্ল্যাসিক হয়ে উঠবে বলেই আমার ধারণা।
সর্বশেষ এডিট : ০২ রা মার্চ, ২০২০ রাত ১২:০৪
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৭


আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

তেহরানের ছায়া কি এখন ঢাকা সেনানিবাসে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ৩:০১


সোমবার সকালে জলসিঁড়িতে একটা অনুষ্ঠান হলো। ফিতা কাটা, ফুলের তোড়া, বক্তৃতা, ক্যামেরার ফ্ল্যাশ, স্বাভাবিক একটা উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকে সবই ছিল। সেনাপ্রধান ওয়াকার উজ জামান নিজে হাজির, পাশে... ...বাকিটুকু পড়ুন

বাতিঘর (Lighthouse)

লিখেছেন খায়রুল আহসান, ০৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৬



বাতিঘর (Lighthouse)

বাতিঘর নিয়ে সেই ছোট্টবেলা থেকেই আমার অনেক কৌতুহল ছিল। কেন ঐ বয়সেই বাতিঘর নিয়ে আমার এতটা আগ্রহ ছিল, তার কারণ আজও খুঁজে পাই না। অথচ আমি নিজ... ...বাকিটুকু পড়ুন

"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯



"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

"৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে। শেখ হাসিনার প্রয়োজন ছিল বিশ্রাম। আওয়ামী লীগের দরকার ছিল শুদ্ধিকরণ। অন্যান্য দলগুলোরও... ...বাকিটুকু পড়ুন

যে বিষয়ে মজিবর ও হাসিনা এক বিন্দুও ভুল করেনি!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


বাংলাদেশের ইতিহাসে মজিবরের শেষ শাসন কাল ও হাসিনার শেষ শাসন কাল দুটি ভিন্ন সময়ে হলেও গুরুত্বপূর্ণ কাঠামোগত মিল বহন করে। নির্বাচনী বৈধতার নিরিখে ১৯৭৩ সালের নির্বাচনের সংগে ২০১৪, ২০১৮... ...বাকিটুকু পড়ুন

×