somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কাল বাড়ি যাচ্ছি....

০৭ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১২:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একা একা দু দিন থাকার পর কালকে বাড়ি যাচ্ছি। পরীক্ষার কারনে থেকে গিয়েছিলাম কিন্তু পরীক্ষা ভালো হল না। তবে এই দু দিনে আমার রন্ধনকর্মের ব্যাপক উন্নতি ঘটেছে। নিজের রান্নায় নিজেই মুগ্ধ।
আজকে আমার পরীক্ষা শেষ হল। সেমিস্টারেরও সমাপ্তি হল। একই সাথে এনএসইউ তে আমার প্রথম বর্ষ অতিক্রান্ত হল। পরীক্ষা ভালো না হওয়াতে মেজাজ খুব খারাপ ছিল। পরীক্ষা দিয়ে বের হয়ে দেখি আমার কয়েকজন বন্ধু রাস্তার পাশে দাড়িয়ে বন্দুক দিয়ে বেলুন ফুটাচ্ছে। এই শুটিং জিনিসটা আমার খুব ভালো লাগে। তাই আমিও যোগ দিলাম ওদের সাথে। ২৫ টাকা খরচ করে ৫০ টা গুলি করলাম। ফলাফল? জটিল....৪৪/৫০। নিজের পারফরমেন্সে নিজেই মুগ্ধ। অতপর বন্ধুদের নিয়ে এনএসইউ এর নির্মানাধীন নতুন ক্যাম্পাসে গেলাম। আমি আগে কখনও যাই নি। আজকে গিয়ে যা দেখলাম তাতে আমি সম্পূর্ন হতবাক। এত সুন্দর করে ক্যাম্পাসটা তৈরী করছে যে বাংলাদেশের সব প্রাইভেট ইউনিভর্সিটির ক্যাম্পাসকে ছাড়িয়ে যাবে। ফুড কোর্ট, সুইমিং পুল, জিম, সিনেমা হল...কি নেই। পুরো কন্সট্রাকশন সাইটা ঘুরে দেখলাম। ব্যাপক ফটোসশন হল। ২০০ এরও বেশি ফটো তুলেছি। একটা রুমে দেখলাম বেশ কিছু ছবি আঁকা। ছবি দেখে আমারও ছবি আঁকার ইচ্ছে হল। ছবি আঁকার হাত আমার কোন কালেই ভালো ছিল না। কিন্তু আজকে দেয়ালে আঁকা গ্রামের দৃশ্যের ছবি দেখে আমি বেশ অবাক হলাম। আমার স্বাভাবিক সময়ের চেয়ে অনেক ভালো একেছি।
ক্যাম্পাসের অনেক রুমে দেখলাম বেশ দেয়াল লিখন রয়েছে। তার কিছু চুম্বক অংশ তুলে দিলাম

"Muna & Jahir was here"
" তুমি স্বর্নালী নাকি বর্র্নালী?"
" তুমি আমার হলে না"

এরকম আরো অনেক লেখা ছিল। কিন্তু এখন মনে পড়ছে না।

দিনটা আজকে ভালোই কাটালাম। কাল সকালে দেশের বাড়ি যাচ্ছি। একারনেই মনে হয় মজাটা বেশি হয়েছে। মজা করতে করতে আর মনে নেই যে আমার ব্যাগ গুছানো হয় নি। কত কাজ বাকি কিন্তু সময় পাচ্ছি না। এদিকে আবার সর্দি লেগেছে। ঔষধ খাওয়া শুরু করেছি। দেখি ঈদের আগে সুস্থ হয়ে উঠতে পারি কিনা। সবাই আমার জন্য দোয়া করবেন। ণিরাপদে যেন বাড়ি যেতে পারি। সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক।
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

অভিনব প্রতারনা - ডিজিটাল প্রতারক

লিখেছেন শোভন শামস, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:১৮



একটি সাম্প্রতিক সত্য ঘটনা।
মোবাইল ফোনে কল আসল, একটা গোয়েন্দা সংস্থার ছবি এবং পদবী সহ। এই নাম্বার সেভ করা না, আননোন নাম্বার। ফোন ধরলাম। বলল আপনার এই নাম্বার ব্যবহার করে... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

আগে নিজেকে বদলে দিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪১



"আমার স্বামী সংসারের কুটোটাও নাড়ান না। যেখানকার জিনিস সেখানে রাখেন না। মুজা খুলে ছুঁড়ে যেখানে সেখানে ফেলে দেন। নিজেকে পরিষ্কার রাখতে বারবার ভুল করেন! এতো বছর বিবাহিত জীবন... ...বাকিটুকু পড়ুন

×