এভাবেই সবাই হারিয়ে যাবেন...... হারিয়ে যাবো আমরাও!!
১৯ শে সেপ্টেম্বর, ২০০৬ ভোর ৬:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
খুব ছোটবেলা থেকেই বাসায় বড়দের কাছ থেকে শুনতাম মুক্তিযুদ্ধের সময় একজন চরমপত্র পড়তেন আর তা শুনেই নাকি মুক্তিযোদ্ধারা দারুন বিক্রমে ঝাপিয়ে পড়তো পাকি খুনীদের বিরুদ্ধে... স্বাধীনতার অভিপ্রায়ে।
সেই এম আর আখতার মুকুল যখন চিরবিদায় নিলেন অনেক কষ্ট পেয়েছিলাম। তারও আগে অনেক ভাবতাম বঙ্গবন্ধুর বিস্ময়কর হত্যাকান্ড নিয়ে। আমার ভাবনার ছোট্র জগতে এসব জটিলতার কোন উপসংহার পাওয়া সম্ভব নয়।
মনে পড়ে সন্তোষ গুপ্তের প্রয়ানেও আমার মনে একটি প্রশ্ন জেগেছিলো এমন ত্যাগী মানুষ আর আসবে ? আর শহীদ জননী জাহানারা ইমাম কিংবা সুফিয়া কামালের মৃত্যুতে পেয়েছিলাম আপনজন হারানোর বেদনা। কারন ঘুনে খাওয়া বাঙ্গালী জাতির মধ্যে সামরিক শাসকরা যে অপরাধ প্রবনতার অনুপ্রবেশ ঘটিয়েছে তা চিহ্নিত করতে এ দুজনের ভুমিকা অনেক বড়। এরপর চলে গেলেন মৌলবাদের বিরুদ্ধে প্রচন্ড শক্তিশালী ব্যক্তিত্ব হুমায়ুন আজাদ এবং কবি শামসুর রাহমান।
সবশেষে নিতুন কুন্ডু। মুক্তিযুদ্ধের ব্যক্তিত্বরা এভাবে হারিয়ে যাবেন........ । আর জাতির ঘাড়ে ক্রমশ চেপে বসবে ভুয়া নায়ক (নাকি খলনায়ক) এবং রাজাকার মৌলবাদীরা। অপমানিত হবে আমার প্রিয় পতাকা ও রক্তের তুলিতে আকা মানচিত্র। তারপরেও কি মানুষের বোধোদয় ঘটবেনা ?
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসেএকসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব...
...বাকিটুকু পড়ুনরোমান সাম্রাজ্যের পম্পেই এবং বর্তমান বাংলাদেশের সমাজ ব্যবস্থা, সংস্কৃতি ও সময়কাল সম্পূর্ণ ভিন্ন হলেও, মানুষের সামাজিক আচরণ এবং নৈতিক স্খলনের কিছু ক্ষেত্রে আশ্চর্যজনক মিল খুঁজে পাওয়া যায়। নিচে পম্পেইয়ের সেই... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ০৮ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:১০

সরকারের ছয় মাসের পোস্টমর্টেমঃ সমর্থনের জায়গা থেকেই কিছু কঠিন কথা.....
ছয় মাস খুব দীর্ঘ সময় নয়- কিন্তু একটি সরকারের দিকনির্দেশনা, নেতৃত্বের সক্ষমতা এবং প্রশাসনিক দক্ষতার কিছুটা ধারণা পাওয়ার জন্য...
...বাকিটুকু পড়ুন
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গুরুত্বপূর্ণ একটি আমল। এর ফজিলত ও সওয়াব অনেক বেশি। আমলটি করার ব্যাপারে হাদিসে অনেক বর্ণনা এসেছে।
সাগরের ফেনা পরিমাণ গুনাহ মাফ হয়
আবদুল্লাহ ইবনে আমর...
...বাকিটুকু পড়ুন