somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইউজারনেম এবং পাসওয়ার্ড ঠিক আছে

২৮ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৫:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হঠাৎ করে পত্রিকায় দেখলাম বাংলা ব্লগ চালু করতে যাচ্ছে প্রথম আলো। উৎসাহিত বোধ করছি খানিকটা। তখনি মনে হলো সামহোয়ারইন-এ বহু দিন (সম্ভবত বছর দুয়েক পেরিয়ে গেছে) ভ্রমন করা হয়না। যেমন ভাবনা তেমন কাজ। দেরী না করে ক্লিক করলাম ওয়েব এড্রেস এ। কিন্তু বিধি বাম। ইউজারনেম এবং পাসওয়ার্ড - দুটার কোনও একটায় সমস্যা। চেষ্টা করতে করতে পেয়ে গেলাম আমার সঠিক ইউজারনেম এবং পাসওয়ার্ড। যাই হোক নিশ্চয়ই ভালো আছেন সবাই। একবার যখন ঢুকতে পেরেছি এখানে তাই ভাবলাম একটু কুশল বিনিময় করি।

মৌলবাদের অনভিপ্রেত আক্রমন, সুস্থ চিন্তাকে বাধাগ্রস্থ করার মতো জোড়ালো শক্তি এবং মুক্ত চিন্তার চেয়ে সংকীর্ণ ধর্মীভিত্তিক (যে কোন ধর্ম) ভাবনায় তখন সামহোয়ার ছিল কার্যত বিপদগ্রস্থ। অবশ্য এখন কেমন তা জানিনা। আদৌ কোন পরিবর্তন এসেছে কি-না তাও জানা নেই। কেউ কেউ হয়তো প্রশ্ন তুলতে পারেন মৌলবাদ আর ধর্মভিত্তিক সংকীর্ণতার বিরুদ্ধে লড়াই না করে চলে যাওয়াটা শ্রেয় কি-না। উত্তর স্পষ্ট বিতর্ক শুভ কিন্তু একটি সুস্থ বিতর্কের জন্য চাই সুস্থ চিন্তার বিতার্কিক।

এদিকে পানি অনেক দুর গড়িয়েছে। রাজনৈতিক সংঘাত সংঘর্ষ। জরুরী অবস্থা। গণ গ্রেফতার (ভালো - মন্দ মিলিয়ে)। একটি আশাজাগানিয়া শক্তিশালী দুর্নীতি দমন কমিশন। কার্যকর বিটিআরসি। যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থতা। বিশ্বের সবচেয়ে দীর্ঘস্থায়ী জরুরী অবস্থা। নির্বাচন নিয়ে অনিশ্চয়তা। অর্থনীতির বিপর্যস্ততা। ছবিসহ ভোটার তালিকা এবং জাতীয় পরিচয়পত্র প্রণয়নের সাফল্য। এক দিনে দুশতাধিক জামিনের বিশ্বরেকর্ড। নির্বাচনের তারিখ ঘোষনা। সরকারী উদ্যেগে সংলাপ। এবং অবশেষে একটি নির্বাচনের সম্ভাবনা। আর সবার মতো আমিও চাই গণতন্ত্রে বিশ্বাসী সব দলের সমন্বয়ে একটি অবাধ, নিরপেক্ষ এবং গ্রহনযোগ্য নির্বাচন --- এবং তা নির্ধারিত তারিখেই।

শুরু এবং শেষের সাথে এই অমিলে ক্ষুদ্ধ পাঠকদের কাছে সময় নষ্ট করলাম বলে নিশর্ত ক্ষমা প্রার্থনা করছি। ক্ষমা চাইছি আমার বিক্ষিপ্ত ভাবনা গুলো আপনাদের উপর চাপিয়ে দেয়ার জন্য। ভালো থাকুন সবাই।
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

BNP কেও আওয়ামিলীগের মত নিষিদ্ধ করা যায়...

লিখেছেন অপলক , ১৫ ই জানুয়ারি, ২০২৬ দুপুর ১২:০৩



আমাদের দেশে দারুন কিছু ঘটনা আমরা সাদরে গ্রহন করেছি, যদিও সেগুলো স্পষ্ট অপরাধ।

উদাহরন স্বরুপ:
১. কেউ অবৈধভাবে টাকা ইনকাম করল, সেই কাল টাকা সাদা করার সুবিধা দেওয়া হত, দেয়া... ...বাকিটুকু পড়ুন

অলৌকিক ঘটনায় ভরপুর আল ইসরা ওয়াল মিরাজ - ১ম পর্ব

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই জানুয়ারি, ২০২৬ দুপুর ১২:০৯


...................................মহাশুন্যে উর্ধালোকে ভ্রমনের একটি কাল্পনিক বাহন.
পোস্টের শুরুতেই এখানে প্রচ্ছদে থাকা ছবিটি সম্পর্কে বিনয়ের সঙ্গে পরিষ্কার করতে চাই এই ছবিটি কোনো
বাস্তব ঘোড়া বা জীবজন্তুর রূপ হিসেবে... ...বাকিটুকু পড়ুন

উনার কি এখন নতুন পি,এইচ,ডি করা লাগবে? ;) (সাময়িক)

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৫ ই জানুয়ারি, ২০২৬ বিকাল ৪:৫৫

সামু যাকে চিরতরে নিষিদ্ধ করেছে, তাঁর কথা বলছি। তিনি আমেরিকান কোন নামকরা বিশ্ববিদ্যালয় থেকে প্রযুক্তিবিদ্যায় পিএইচডি করেছেন বলে শুনেছি। অথচ, সেই বিদ্যা এখন কাজে লাগছে না দেখছি!!! সামু'র 'গার্বেজ' সফটওয়্যার... ...বাকিটুকু পড়ুন

=তোকে হলুদ ফুলের শুভেচ্ছা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৫ ই জানুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:১৩


হিমু,
কেমন আছিস? হলুদ ফুলের শুভেচ্ছা নিস
নিস শিশিরের স্নিগ্ধতা;
নিস কুয়াশার হিম আবেশ, মনে মাখিস
কেমন আছিস? আছিস কোথা?

এন্তার প্রহর গেল পেরিয়ে;
নিচ্ছিস না আর মনের খোঁজ,
কোথায় তুই গেলি হারিয়ে?
তুই কী জানিস, তোকে... ...বাকিটুকু পড়ুন

নেপালকে বাংলাদেশ হতে দিতে চান না সুশীলা কারকি !

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই জানুয়ারি, ২০২৬ রাত ১১:০৫


নেপালের ইন্টেরিম সরকারের প্রধান উপদেষ্টা সুশীলা কারকি সম্প্রতি একটি বিস্ফোরক মন্তব্য করে বসেছেন। তিনি বলেছেন, নেপালের পরিস্থিতি যেন বাংলাদেশের মতো না হয়, সে ব্যাপারে তিনি সতর্ক থাকবেন। এই কথা... ...বাকিটুকু পড়ুন

×