ব্যবসা বাণিজ্য শব্দটারও একটা এথিক্স আছে। মুনাফা অর্জন ব্যবসায়ের ধর্ম কিন্তু তা যেন তেন প্রকারে নয়। আজকাল TQM বলে একটা ধারণা প্রচলিত। যার মূল কথা হলো- কর্মস্থলে নিরাপত্তা, যুক্তিসঙ্গত মজুরি, উন্নত পণ্য উৎপাদন এবং পাওনাদার দেনাদারদের সাথে সদ্ভাব বজায় রাখা। টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট ছাড়া এটা সম্ভব নয়। যারা ব্রাণ্ড পণ্য উৎপাদন বা সরবরাহ করেন, তাদের ক্ষেত্রে এটা বিশেষ জরুরি। অতএব, গার্মেণ্টস মালিকরা যারা পরিবেশ দূষণ মুক্ত রাখে না- ভাঙা ছাদের নিচে শ্রমিকদের দিয়ে কাজ করিয়ে নেন, যথাসময়ে উপযুক্ত মজুরি দেন না, তাদের লাইসেন্স বাতিল হওয়া উচিত।
সরকারি এজেন্সিগুলোও দায় এড়াতে পারে না তারা কিভাবে লাইসেন্স পায়, কিভাবে কাজ পরিচালনা করে এটা দেখার ব্যবস্থা তো সরকারকেই করতে হবে। নাকি সোনার ডিম দিচ্ছে বলে তাদের সাত খুন মাপ?
টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট নিশ্চিত না করে গার্মেন্টস চালানোর কোনো দরকার নেই। বৈদেশিক মূদ্রার জন্য জনশক্তি রপ্তানির দিকে বেশি নজর দেওয়া হোক। কারণ ওটাই সবচেয়ে সলিড আয়।
আমাদের শ্রমিকের রক্তে আমরা অন্যদের সস্তায় পণ্য সরবরাহ করার দায়িত্ব নিতে পারি না।
উদ্যোক্তার মাঝে যদি নৈতিকতাই না থাকে তাহলে সে যা কারে সেটা ব্যবসা নয়, জোচ্চুরি। ব্যবসা বাণিজ্যকে রক্ষা করতে চাইলে জো্চ্চুরি থামাতে হবে- এখনই- আজ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



