somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কেউ কি আছেন? মায়ের কোলে তার সন্তানকে ফেরত দিতে

০২ রা এপ্রিল, ২০১১ দুপুর ১২:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জনি তুমি বেঁচে থাকবে, মাত্র ৪/৫ লক্ষ টাকার কাছে আমরা তোমাকে পরাজিত হতে দেবো না।

চাঁদপুর সদর উপজেলার হতদরিদ্র রিক্সাচালক মোঃ মহসিন কাজীর একমাত্র সন্তান মোঃ জনি কাজীর বয়স মাত্র ২বছর ১০ মাস। এই বয়সে জনির আধো আধো বুলি আর চপল পায়ে ছুটাছুটি তার বাবা-মায়ের শত কষ্টের জীবনে একমাত্র এক স্বর্গীয় আনন্দের কারণ হতে পারত; ভুলিয়ে দিতে পারত, জীবনের পরতে পরতে মিশে থাকা দুঃখ, কষ্ট আর বঞ্চনার ইতিহাস। কিন্তু না! বিধাতার বোধকরি সেরকম চাননি! জন্ম থেকেই জনি মারাত্মক হৃদরোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী। দরিদ্র পিতা পৈত্রিকসূত্রে প্রাপ্ত একখন্ড জমি বিক্রি করে ঢাকায় আসলেন, শুরু করলেন চিকিৎসা। সোহরাওয়ার্দী হৃদরোগ হাসপাতাল, হার্ট ফাউন্ডেশন ঘুরে বিশিষ্ট শিশু ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট কর্নেল (ডাঃ) নুরুন নাহার ফাতেমার কাছে। কিন্তু এ যে রাজ রোগ। জনির পিতা রুটিরুজির শেষসম্বল রিক্সাটিও বিক্রি করে রাজপথে ঘুরে ফেরেন হাত বাড়িয়ে, ভাই দয়া করেন, আমার বাচ্চাটারে বাঁচান। ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতাল-এ জনির পিতার এরকম আহাজারির সামনে দাঁড়িয়ে আমি সিদ্ধান্ত নিলাম, ডাঃ নুরুন নাহার ফাতেমার সাথে আলাপ করার। তাঁর সাথে আলাপে যা জানা গেল তা হলো, এ দেশে জনির পুরোপুরি সুস্থ হয়ে উঠবার চিকিৎসা করা সম্ভব না। তাঁর হৃৎপিন্ডটা আর দশটা প্রচলিত ক্রটির মতো না। তার আর কিছুদিন বেঁচে থাকবার জন্য যে অপারেশনটা দরকার ছিল, তিনি বিনা পয়সায় তা করে দিয়েছেন এবং যা ঔষধ লাগছে তাও তিনি নিজে বহন করছেন। কিন্তু শিশুটিকে বাঁচাতে হলে, ১ মাসের মধ্যে মাদ্রাজ কিংবা উন্নত কোনো দেশে নিয়ে যেতে হবে। দরকার হবে ৪/৫ লক্ষ টাকা। তিনিও আবেদন জানালেন, দেখুন না সাহায্য করতে পারেন কিনা? এমন ফুটফুটে বাচ্চা, দিন দিন কেমন মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। তাঁর এ আকুলতা, আর্জি যেন জনির মায়ের আকুলতা, আর্জি। এখনো দেশে এমন চিকিৎসক আছেন!
হ্যাঁ, আছেন বৈকি, সারাদেশে এমন এমন সাদা মনের মানুষ আমাদের চারপাশেই ঘুরছেন, ফিরছেন। আমরা অন্ধ তাই দেখি না। সেই সাদামনের সকল মানুষদের প্রতি আবেদন- আসুন আমরা সবাই মিলে এই শিশুটিকে বাঁচাতে এগিয়ে আসি। এই স্বাধীনতার মাসে অসংখ্য বাবা-মায়ের বুকের আদরে সন্তান হারিয়ে গেছে হানাদার বাহিনীর তান্ডবে। আসুন না, তাঁদের কথা স্মরণ করে আরেক বাবার প্রায় হারিয়ে যাওয়া সন্তানকে তার বুকে তুলে দেই। কে না জানে, বাবার কাঁধে মৃত পুত্রের ভার পৃথিবীর সমান। আমরা কি সেই দরিদ্র রিক্সাচালককে তা বহন করতে দেবো? নিশ্চয় না। জনি তুমি বেঁচে থাকবে, মাত্র ৪/৫ লক্ষ টাকার কাছে আমরা তোমাকে পরাজিত হতে দেবো না। তুমি বেঁচে থাকা মানে একটি স্বপ্ন বেঁচে থাকা। তুমি একদিন বড় হবে। আর মানুষকে শোনাবে- মানুষের জয়গান। মানুষ কখনো হারে না। আমরাও হারবো না। আমাদের যার কাছে যতটুকু আছে তাই নিয়ে আমরা এগিয়ে আসছি। তুমি মা’র কোলে মাথা রেখে একটু অপেক্ষা করো, লক্ষ্মী ভাইটি আমার।

জনিকে সাহায্য পাঠানোর জন্য তাঁর বাবা মহসীন কাজীর সাথে কথা বলতে পারেন। মোবাইল নম্বর: ০১৮১১৯০৬৮৫১
কিংবা সরাসরি ব্যাংক একাউন্টে টাকা পাঠাতে পারেন:
মো: হান্নান প্রধানীয়া, চলতি হিসাব নম্বর ১১৯৯/৬, ইসলামী ব্যাংক লিঃ, ঢাকা ক্যান্টনমেন্ট শাখা, ঢাকা।
সর্বশেষ এডিট : ০২ রা এপ্রিল, ২০১১ দুপুর ১২:২৮
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মেটিকুলাস ডিজাইনের নিজেরা নিজেরা নির্বাচন

লিখেছেন হাসান কালবৈশাখী, ১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৩:৩৬

বাংলাদেশের জামাতের সমর্থন কতটুকু?
এযাবৎ পাকিস্তান আমল থেকে ৭৫ বছরের ইতিহাসেএ দেশে বর্তমানে যতগুলো নির্বাচন হয়েছে কোন নির্বাচনে জামাত ৪ - ৫% এর বেশি ভোট পায়নি।
২০০৮ এর ফটো আইডি ভিত্তিক ভোটে... ...বাকিটুকু পড়ুন

******মায়ের শ্রেষ্ঠ স্মৃতি******

লিখেছেন ডঃ এম এ আলী, ১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৪:১৫


মায়ের স্মৃতি কোনো পুরোনো আলমারির তাকে
ভাঁজ করে রাখা শাড়ির গন্ধ নয়
কোনো বিবর্ণ ছবির ফ্রেমে আটকে থাকা
নিস্তব্ধ হাসিও নয়
সে থাকে নিঃশব্দ এক অনুভবে।

অসুস্থ রাতের জ্বরজ্বালা কপালে
যখন আগুনের ঢেউ খেলে
একটি শীতল... ...বাকিটুকু পড়ুন

নতুন ভোরের প্রত্যাশা; উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে জাতীয় নির্বাচন

লিখেছেন নতুন নকিব, ১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৮:৩৩

নতুন ভোরের প্রত্যাশা; উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে জাতীয় নির্বাচন

ছবি সংগৃহিত।

টানা ১৮ বছরের রাজনৈতিক অস্থিরতা ও পাতানো নির্বাচনের পর আজ অনুষ্ঠিত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ফ্যাসিবাদের পতনের পরে এটি... ...বাকিটুকু পড়ুন

পাতানো নির্বাচনে বিএনপিকে কিভাবে ক্ষমতায় বসানো হল-(৩) অথচ দীর্ঘ ফ্যাসিস্ট শাসনের পর চাওয়া ছিল একটি সুষ্ঠ নির্বাচন।

লিখেছেন তানভির জুমার, ১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:০৫




এনসিপির সংসদ সদস্য পদপ্রার্থী (নোয়াখালী ৬ হাতিয়া) জনাব হান্নান মাসুদের স্ত্রী'র উপর বিএনপির সন্ত্রাসীদের হামলা। ভোট কেন্দ্রে ভোট দেওয়ার সময় তার উপর লোহার রড দিয়ে আক্রমণ করা হয়।... ...বাকিটুকু পড়ুন

জনগণ এবার কোন দলকে ভোট দিতে পারে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:৩৬


আজ বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় নির্বাচন। সকাল সাতটা থেকেই মানুষ ভোট দিতে লাইনে দাঁড়িয়ে আছে। এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে বিএনপি জোট বনাম এগারো দলীয় জোট (এনসিপি ও জামায়াত)। নির্বাচনের পরপরই... ...বাকিটুকু পড়ুন

×