সাভার বিপর্যয়ঃ অক্সিজেনের আকুতি- সরব ফেসবুক কম্যুনিটি
২৬ শে এপ্রিল, ২০১৩ ভোর ৬:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সাভারে রানা প্লাজার বিভিন্ন তলায় আটকে পড়া মানুষদের উদ্ধারে যখন উদ্ধারকারীরা সন্ধান চালাছেন, তখনই ভেঙ্গে পড়া ভবনের নিচে মানুষেরা অক্সিজেন সরবরাহের আকুতি জানাচ্ছেন। সেই সাথে যত দ্রুত সম্ভব তারা তাদের উদ্ধারের অনুরোধ জানাচ্ছেন।
উদ্ধারকর্মীরা যখন ভবনের দ্বিতীয় তলায় ড্রিল করে ছিদ্র করে তখন ভেতর থেকে তারা এসব আকুতি জানায়। এ সময় ভেতর থেকে বেশ কয়েকজন নারীর চিৎকার শোনা যাচ্ছে। তারা চিৎকার করে তাদের উদ্ধারের আহ্বান জানায় এবং অঝোরে কাঁদতে থাকে।
উদ্ধারকারীরা জানাচ্ছেন, ভিতরে আলো এবং অক্সিজেনের তীব্র অভাব। এছাড়াও ভিতরে অনেক মৃতদেহ আটকে থাকায় সেগুলো থেকে পচা গন্ধ বের হচ্ছে। এদিকে ভেতরে অক্সিজেনের অভাবে অনেক জীবিত আহতদেরও অবস্থা নাজুক।
এদিকে আহতদের অক্সিজেন সাহায্যার্থে সরব হয়ে উঠেছে বাংলাদেশের ফেসবুক কম্যুনিটি। বেশিরভাগ বাংলাদেশী ফেসবুক ব্যবহারকারী তাদের নিজ নিজ প্রোফাইলে তথা পেজগুলোতে সাভারে অক্সিজেন সংকটের ব্যাপারটি তুলে ধরেছেন। পাশাপাশি তারা তাদের শেয়ারকৃত স্ট্যাটাসের মাধ্যমে বাংলাদেশের অন্যান্য ফেসবুক ব্যাবহারকারীদের কাছে সাভারে চিকিৎসাধীন ও এখনো চাপা পড়ে থাকা আহতদের জন্য অক্সিজেন ক্যান সরবারাহে সাহায্যের জন্য আবাদন জানাচ্ছেন।
খবরঃ www.sciencetech24.com
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মানুষ পড়া আর মানুষের কথা শোনা এক বিষয় নয়। কথা শোনার জন্য কান যথেষ্ট, কিন্তু মানুষকে বুঝতে হলে প্রয়োজন পর্যবেক্ষণ, মনস্তাত্ত্বিক সংবেদনশীলতা, অভিজ্ঞতা এবং বিশ্লেষণী বুদ্ধিমত্তা। মানুষ প্রতিদিন অসংখ্য কথা... ...বাকিটুকু পড়ুন

সোনালি ডানার পাখি-এস এম আজাদ রহমানস্বপ্নমাখা সেই দিন, ফিরবে কি আর কোনো দিন,
বুকের মাঝে বাজে আজও হারানো সুরের বীণ।
সোনালি ডানার পাখিটি আজ উড়ে গেল দূরে,
তারই স্মৃতি কাঁদায় আমায় নিশীথ...
...বাকিটুকু পড়ুন
ফ্রি ফেয়ার নির্বাচন যদি ২০১৪ সালে, ২০১৮ কিংবা ২০২৪ সালে হত, তাহলে আজকে আওয়ামীলীগের অবস্থা কি এমন হত? দেশের অবস্থা কি আজকে এই অবস্থা আজকে এমন হত?
...বাকিটুকু পড়ুন
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার...
...বাকিটুকু পড়ুন
একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের...
...বাকিটুকু পড়ুন