somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা .....

২২ শে অক্টোবর, ২০০৬ সকাল ১০:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


[ পৃথিবীর সব ভালো মানুষগুলি তারা হয়ে আকাশে জ্বলজ্বল করছে........সবচেয়ে উজ্জল ভাবে জ্বলছে ধ্রুবতারা .... সকল পথহারা মানুষের পথের দিশারী হয়ে .....এই ধ্রুবতারাও কিন্তু একদিন পথ হারিয়েছিলো ....হারিয়ে গিয়েও সে ঠিকি খুঁজে নিয়েছিলো তাঁর অমোঘ গন্তব্য ।।
মহাকালের খুনীরা তাকে গুম করতে পারেনি ..... ]

"আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা
আর কতকাল তুমি রবে দিশেহারা ....."

ধ্রুবতারা ! ! ! তুমি কি আমার বন্ধু হবে ? জানো, আমার না কোন বন্ধু নেই । বন্ধুদের হতে হয় নিঃস্বার্থ ,সৎ আর সরলমনা ; কিন্তু এখানে সবার সি্নগ্ধ হাসির আড়ালে লুকিয়ে খেলা করে এক প্রতাপশালী দানব ...তারা বন্ধুত্বকে নিলামে উঠায় পরিহাসছলে । আমি ভয় পাই না, এক অসীম ধৈযর্্য নিয়ে অপেক্ষা করি দানবের মুখোমুখি হতে,দানবও ধেযর্্য নিয়ে বসে থাকে আমার বাঁধভাাঙ্গার আশায় । আমি পারি না , আমি বারবার হেরে যাই ....স্বার্থের দানবের কাছে । তাদের বন্ধুত্বের আহবানে সাড়া দেয়া যায় কিন্তু মন থেকে তাদের বন্ধু বলে ভাবতে পারি না .....

নীল ধ্রুব ! ! ! হবে ? তুমি কি হবে আমার বন্ধু ? .....জানো ! অভিযান শেষ না করেই আমি পথ হারিয়েছি । মানুষের গহীণ অরণ্যে পথ খুঁজে পাওয়া যে কি কঠিন ....রাক্ষস,খোক্কস কিংবা দানবের সাথে আমি লড়াই করে পথের হদিস পেতে পারি কিন্তু মানুষ ? মানুষের সাথে আমি যে পারি না .....আমি কি করে আর কারো স্বপ্ন ভঙ্গের কারণ হবো ? আমাদের স্বপ্নগুলো কেনো যে এত অভারল্যাপড হয় ? কেনইবা আমরা পরস্পরের স্বপ্নগুলোর মাঝে সমযোজী বন্ধন তৈরী করতে পারিনা । কেনো কখনও কখনও মানুষ হিসেবে আমরা এতটা এক্সক্লুসিভ , এতটা লোভী ?

জানো ! এই গহীন অরণ্যে কেউ আসেনি আমাকে পথের নিশান দিতে । কেইবা আসবে ? আগেই ত বলেছি আমার কোন বন্ধু নেই, বন্ধু বাছাইয়ে আমি যে বড় চুজি, এতটুকু ক্লেশ, এতটুকু কালিমাও আমার সয় না । আর আমিইবা কি করেছি আমার বন্ধুদের জন্যে.....মনের বাতায়নে শুভ ধারণা শুধু পুষে রাখলেই কি হয় ।

নীল ধ্রুব ! ! ! জানো ! এমনি করে নিঃসীম আধারের পথহারা পথিক হয়েও কাউকে ডাকিনি .... ডাকলে হয়ত অনেকেই সাড়া দিতো উৎফুল্ল স্বরে, পথহারা পথিকের তৃষ্ণা মিটিয়ে তৃপ্তি পেত ।
এসেছিলো একজন ...একরাতে চকিতে যমদূতের মত ...অর্ধেক গ্রাসে আমাকে নড়ে উঠতে দেখে তেমনি দ্রুততায় ফেলে রেখে চলে যায় । মানবের প্রাণ এত নরম আবার এত শক্ত !

নীল ধ্রুব ! ! ! তোমাকেউ বিরক্ত করবো না, হারিয়ে যাওয়া পথের সন্ধান চাইবো না, শুধু অলক্ষে তোমার মতই অপলকে চেয়ে দেখব পড়ন্তপৃথিবী জীবন্ত মানুষগুলোকে ! কখনওবা চোখের তারায় আঁকব তাদের অবাক দৃষ্টির স্ফূরণ ।

নীল ধ্রুব ! ! ! তুমি কি হবে ? হবে আমার ্বন্ধু? যাবে আমার সাথে তেপান্তরের পথে....পারবে না আমাকে বের করে আনতে বন্ধ কামরা থেকে ? আমি তৈরী থাকবো, জানালার পাশে নিঘর্ুম রাত কাটাবো , শুধু তোমার সময় হলে বলো । ।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
১১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ম্যাজিস্ট্রেট

লিখেছেন রাজীব নুর, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:০০



আমাদের এলাকায় নতুন একটা ওষুধের দোকান হয়েছে।
অনেক বড় দোকান। মডেল ফার্মেসী। ওষুধ ছাড়াও কনজ্যুমার আইটেম সব পাওয়া যায়। আমি খুশি এক দোকানেই সব পাওয়া যায়। আমাদের এলাকায়... ...বাকিটুকু পড়ুন

আল্লাহ্‌কে কীভাবে দেখা যায়?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:২৩

যে কোন কিছু দেখতে হলে, তিনটি জিনিসের সমন্বয় লাগে। সেই জিনিসগুলো হচ্ছে - মন, চোখ এবং পরিবেশ। এই তিন জিনিসের কোন একটি অকেজো হয়ে গেলে, আমরা দেখতে পারি না। চিন্তা... ...বাকিটুকু পড়ুন

আজকে জুলাইযোদ্ধাদের উপর পুলিশের ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা জানাই।

লিখেছেন তানভির জুমার, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:১৪

জুলাই যারা ঘটিয়েছে, তাদের উপর পুলিশের কী পরিমাণে ক্ষোভ, এটা ইলেকশনে যাস্ট বিএনপি জেতার পরই টের পাবেন।
আমি বলছি না, বিএনপির ক্ষোভ আছে।
বিএনপি দল হিসেবে অকৃতজ্ঞ হতে পারে, কিন্তু জুলাইয়ের উপর... ...বাকিটুকু পড়ুন

পাশা : বাংলাদেশের নতুন জাতীয় খেলা

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:৩৯


"ও শ্যামরে, তোমার সনে একেলা পাইয়াছি রে শ্যাম, এই নিঠুর বনে। আজ পাশা খেলব রে শ্যাম।" প্রয়াত হুমায়ূন ফরীদির কণ্ঠে ছবিতে যখন এই গান শুনেছিলাম ,তখন কেউ ভাবেনি যে... ...বাকিটুকু পড়ুন

তারেক রহমানের নির্বাচনী ইশতেহার এবং আমার পর্যবেক্ষণ

লিখেছেন জীয়ন আমাঞ্জা, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৪৭

বিএনপির প্রতি আমার যথেষ্ট ভালোবাসা কাজ করে, এবং ভালোবাসা আছে বলেই আমি তার প্রতিটি ভুল নিয়েই কথা বলতে চাই, যাতে সে শোধরাতে পারে। আপনিও যদি সঠিক সমালোচনা করেন, সত্যকে সত্য... ...বাকিটুকু পড়ুন

×