somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফেসবুক স্ট্যাটাস সংগ্রহ: ৩২

২৭ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১৪ এপ্রিল, ২০১৩:

# এককালে রসময় গুপ্ত এবং হাসনাত আবদুল হাই পাল্লা দিয়ে চটি লিখতেন। চটি পত্রিকাগুলো শুধু রসময় গুপ্তের লেখা ছাপানোতে হাসনাত আবদুল হাইয়ের এই বিষ্ময়কর প্রতিভা অপ্রকাশিত ছিলো। কিন্তু ইসলামি ব্যাংকের স্পনসরে চলা 'যা কিছু ভালো, তার সাথে প্রথম-আলো' স্লোগানধারী একটা সুশীল পত্রিকা আছে না! তারাই অবশেষে এই মহান সাহিত্য প্রকাশের উদ্যোগ নিয়েছে। 'বিশেষ' সাধুবাদ রইলো।

# রিকশাওয়ালাকে বললাম, 'পহেলা বৈশাখের দিনে এই চড়া রোদ্দুরে রিকশা চালাচ্ছেন, কষ্ট হচ্ছে না?'
জবাব এলো, 'আগে কষ্ট হতো। পা দিয়ে প্যাডেল মারা লাগতো। এখন আর হয় না। আজকাল ব্লগ দিয়ে প্যাডেল মারি। ব্লগই রিকশা চালায়। আমি শুধু বইসা বইসা দৃশ্য দেখি।'

# এটাই হোক রাজাকারের সাথে অক্সিজেন শেয়ার করা শেষ পহেলা বৈশাখ। এটাই হোক শেষ সাম্প্রদায়িক পহেলা বৈশাখ। এটাই হোক শেষ মৌলবাদী পহেলা বৈশাখ। এটাই হোক শেষ দুর্নীতিগ্রস্থ পহেলা বৈশাখ। এটাই হোক শেষ উগ্র রাজনীতিময় পহেলা বৈশাখ। এটাই হোক বাক স্বাধীনতাহীন শেষ পহেলা বৈশাখ। এটাই হোক অস্থির বাংলাদেশের শেষ পহেলা বৈশাখ। এটাই হোক.…

পরের পহেলা বৈশাখ হোক সুখী, সমৃদ্ধ, সুস্থির, অসাম্প্রদায়িক, দুর্নীতিমুক্ত, পরিশুদ্ধ, আনন্দময় বাংলাদেশে। গত বছরের সবচেয়ে বড় দু'টো অর্জন মুক্তিযুদ্ধের চেতনা আর 'জয় বাংলা' স্লোগানটা ফিরিয়ে আনা। সবাইকে বাঙালির প্রানের উৎসবের শুভেচ্ছা। শুভ নববর্ষ।

# পহেলা বৈশাখে নামটাতেও বাঙালিয়ানা আনলাম। Myself Roney থেকে ইচ্ছামানুষ রণি।

১৫ এপ্রিল, ২০১৩:

# মেইলে-ডাকযোগে যা পেলাম, তাইই ছেপে দিলাম। তাহলে মাহমুদুর রহমান আর মতিউর রহমানে পার্থক্য রইলো কী?

# একটু আগে মীরাক্কেলে মীর উপস্থাপনার ফাঁকে বললো, 'আমরা সমকামী হয়ে গেছি। দেবতার কাছে 'বর' চাই। ছেলে হয়ে বউ না চেয়ে বর চাই কেন?' সবাই হেসে উড়িয়ে দিলো। ভাবলাম, বাংলাদেশের প্রেক্ষিতে 'সংখ্যালঘু' বা 'বিধর্মী' হয়ে এমন একটা জোক করলে তার কল্লার দাম ঘোষণা হয়ে যেত আজ রাতেই।

১৬ এপ্রিল, ২০১৩:

গত পরশু এফএ কাপের সেমিতে গ্যারেথ ব্যারির দারুন একটা ভলি অসাধারণ একটা হেডে, আই রিপিট অ্যাগেইন, একটা দর্শনীয় হেডে চেককে পরাস্ত করে চেলসির জালে বল জড়িয়েছিলো সার্জিও অ্যাগুয়েরো। প্রথম-আলো আজ চেক আর অ্যাগুয়েরোর ওই মুহূর্তের ছবিটা দিয়ে ক্যাপশনে লিখেছে, অ্যাগুয়েরোর 'শট' জড়িয়ে যাচ্ছে জালে!

১৭ এপ্রিল, ২০১৩:

# অক্টোবর, ২০১১। সম্ভবত: সেটাই ছিলো নাসির হোসেনের অভিষেক ওয়ানডে সিরিজ। পঞ্চম এবং শেষ ওয়ানডে। বাংলাদেশ সিরিজে ৩-১ এ পিছিয়ে। ধরতে গেলে সম্মান রক্ষার ম্যাচ। ইনিংসের শেষ ওভারের শেষ বল। স্ট্রাইকে নাসির হোসেন নামের তরুণ তুর্কি। বোলিংয়ে ডেথ ওভার বোলিং স্পেশালিস্ট কেগ্যান মেথ। ইয়োর্কার দিতে গিয়ে ফুল টস হয়ে গেলো। সজোরে স্ট্রেইট ড্রাইভ। লম্বা ফলো থ্রুর কারণে রিফ্লেক্সে বল থামাতে ব্যর্থ হয়ে পিচের উপর পড়ে গেলেন কেগ্যান মেথ। গলগল করে মুখ থেকে রক্ত ঝরলো বাইশ গজি পিচটায়। ফিজিও আসার পর ধরে ওঠানোর সময় গোটা দুয়েক দাত নিচে পড়ে যেতে দেখলাম। অপ্রস্তুত নাসির কী করবে না বুঝে এদিক-ওদিক তাকালো। সে ঘটনায় গোটা চারেক দাত হারাতে হয়েছিলো কেগ্যান মেথকে। ম্যাচটা বাংলাদেশ ৯৩ রানে জিতেও সিরিজ শেষ করেছিলো ৩-২ এ হেরে। সেই কেগ্যান মেথকে দেখলাম আজকের ম্যাচের জিম্বাবুয়ে একাদশে। জনাব মেথ, জানেন তো, সেই নাসির আজকের ম্যাচেও আছে!

১৮ এপ্রিল, ২০১৩:

# একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পেলাম। মাদ্রাসা পড়ুয়া। ওয়াল চেক করতে গিয়ে তো আক্কেল গুড়ুম। তার 'লাইক' দেওয়া কয়েকটা পেজ:
১)
@[419080208141346: আমরা পাকিস্তান ক্রিকেট এর অন্ধ ভক্ত]
২)
@[284093791701338: আমরা পাকিস্তান ক্রিকেট team এর পাগলা supporter.]
৩)
@[470364606316959: আমরা পাকিস্তান ক্রিকেট টিমের পাগলা সাপোর্টার]
৪) @[320879414675959: আমরা বাংলাদেশ ক্রিকেট দলের পর পাকিস্তান ক্রিকেট দল কে ছাপট করি।]

১৯ এপ্রিল, ২০১৩:

# 'আমার যে অনিয়মিত ছাত্র ক্লাসে আসে না, নিয়মিত হোম-ওয়ার্ক করে না, সে যদি আমাকে চিঠি দিয়ে বলে, স্যার, আপনার পরীক্ষা নেওয়ার পদ্ধতির বদল করতে হবে, তা না হলে আমি পরীক্ষা দেব না; তাহলে আমি সেটা মেনে নেব? ক্লাসের বাকি ছাত্ররা মেনে নেবে? ঠিক একইভাবে কেউ সংসদে না গিয়ে, যথেষ্ট যুক্তি উপস্থাপন না করেই যদি বলে নির্বাচন প্রক্রিয়া এভাবে হতে হবে, ওভাবে হতে হবে, তাহলে তো সেই একই ঘটনা ঘটলো।'

'আমি আমার বাংলা একাডেমী পুরষ্কার ফেরত দিতে চাই কারণ তারা হাসনাত আবদুল হাইয়ের মত একজনকেও এই পুরষ্কার দিয়েছে।'

কথাগুলো শ্রদ্ধেয় জাফর ইকবাল স্যারের। গতকাল মুনী সাহা'র উপস্থাপনায় 'নিউজ আওয়ার এক্সট্রা' তে।

# অফস্ট্যাম্পের বাইরের বলগুলোকে পয়েন্ট আর কভার দিয়ে বুলেট গতির সেই সব বাউন্ডারি, সেই দুরন্ত গ্লান্স-ফ্লিক-পুল। উইকেটকিপার হয়ে মাঝেমধ্যেই ঝাপিয়ে প্রথম স্লিপের ক্যাচ নেওয়া। বিদ্যুৎগতির স্ট্যাম্পিং। ২০০৩ এর বিশ্বকাপে অরবিন্দ ডি সিলভার বলে ব্যাট-প্যাড হয়ে আম্পায়ারের কলের অপেক্ষা না করে সেই বিখ্যাত 'ওয়াক-আউট'। ২০০৭ এর বিশ্বকাপ ফাইনালে গ্লাভসের মধ্যে স্কোয়াশ বল রেখে ১০৪ বলে ১৪৯ রানের সেই নার্ভলেস ইনিংস! কত স্মৃতি। সেই অ্যাডাম গিলক্রিস্টকে আইপিএলে হরহামেশাই পরাস্ত হতে দেখছি। ক্যাচ ফেলছে। বাই রান দিচ্ছে। প্রিয় গিলি, এবার না হয় অবসরেই যাও।

২১ এপ্রিল, ২০১৩:

# ███ গ্রেফতারকৃত ███ ব্লগারদের ███
অবিলম্বে ███ মুক্তি ███ চাই ███।
মুক্তচিন্তার স্বাধীনতা চাই।

# গতকাল থেকে কেন যেন মনে হচ্ছে কামারুজ্জামান বা গোলাম আজম যেকোনো একজনের রায় বৃহষ্পতিবার ঘোষণা করা হবে। সাময়িক উত্তেজনায় যে হরতাল ডাকবে, পরের দু'দিন শুক্র-শনিবার হওয়ায় সেটার চান্সও নেই। এই কারণেই। ব্যক্তিগত অভিমত। তবে এটা ধরে নিতেই একধরণের উত্তেজনা হচ্ছে; ঠিক কঠিন কোনো প্রতিপক্ষের বিপক্ষে বাংলাদেশ ক্রিকেট দলের ম্যাচের আগের মুহূর্তের মতো।

# টি-টুয়েন্টি ক্যারিয়ারে যেখানে চার মেরেছে ২৩০ টা সেখানে ছক্কা মেরেছে ২৪৮ টা! কাইরণ পোলার্ড, দ্যা সিক্সার!

# জাফর ইকবাল স্যারকে নিয়ে কাঁটাছেড়া শুরু হয়ে গেছে। 'স্যালুট স্যার' বলে বলে মুখে ফ্যানা ওঠানেওয়ালারাও এই সুযোগে জিহাদি উল্লাসে লাফাচ্ছে। বাই দ্যা ওয়ে, আপনার কাঁটা চামচটা সংগ্রহ করেছেন তো?

# লুইস সুয়ারেজ, আরও হাজারটা বিতর্কের জন্ম দিয়ে যাক, বাট স্টিল আই লাভ টু ওয়াচ দিস গায় প্লে।

২২ এপ্রিল, ২০১৩:

# শেন ওয়াটসন; ওয়্যাট অ্যা ট্যালেন্ট। ওয়াট্টো টন।

# মাইকেল এডওয়ার্ড কিলেন হাসি, এই ৩৮ বছর বয়সেও কিভাবে পারো?! শিয়ার ক্লাস। গ্রেট টু ওয়াচ। :)
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মানুষ পড়ার নিয়মকানুন

লিখেছেন জায়েদ হোসাইন লাকী, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:১০


মানুষ পড়া আর মানুষের কথা শোনা এক বিষয় নয়। কথা শোনার জন্য কান যথেষ্ট, কিন্তু মানুষকে বুঝতে হলে প্রয়োজন পর্যবেক্ষণ, মনস্তাত্ত্বিক সংবেদনশীলতা, অভিজ্ঞতা এবং বিশ্লেষণী বুদ্ধিমত্তা। মানুষ প্রতিদিন অসংখ্য কথা... ...বাকিটুকু পড়ুন

সোনালি ডানার পাখি

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ৭:৫১


সোনালি ডানার পাখি
-এস এম আজাদ রহমান

স্বপ্নমাখা সেই দিন, ফিরবে কি আর কোনো দিন,
বুকের মাঝে বাজে আজও হারানো সুরের বীণ।

সোনালি ডানার পাখিটি আজ উড়ে গেল দূরে,
তারই স্মৃতি কাঁদায় আমায় নিশীথ... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলীগ এখন ফ্রি ফেয়ার নির্বাচন চায়

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:০০



ফ্রি ফেয়ার নির্বাচন যদি ২০১৪ সালে, ২০১৮ কিংবা ২০২৪ সালে হত, তাহলে আজকে আওয়ামীলীগের অবস্থা কি এমন হত? দেশের অবস্থা কি আজকে এই অবস্থা আজকে এমন হত? ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

×