১) 'প্রথম টেস্টে ৫৭ ওভার বোলিং করেছেন। এক টেস্টে যা বাংলাদেশের কোনো পেসারের সর্বোচ্চ। এই টেস্টের প্রথম ইনিংসেও করলেন ৩৩ ওভার। ৯৬ ওভারের মধ্যে ৩৩ ওভার। একজন পেসার একাই দলের এক-তৃতীয়াংশের বেশি বোলিং করেছেন নিকট অতীতে ক্রিকেট বিশ্ব এমন কিছু আর দেখেছে কি-না সন্দেহ… স্যালুট ইজ নট এনাফ ফর রবিউল।' -প্রথম-আলোর ক্রিড়া সাংবাদিক আরিফুল ইসলাম রনি'র স্ট্যাটাসের একাংশ।
আজকে সোহাগ গাজীর কিছুটা সাপোর্ট পেয়েছেন। এর আগে পর্যন্ত এই সিরিজে একাই টেনেছেন বাংলাদেশের বোলিং। ট্রুলি, স্যালুট ইজ নট এনাফ ফর রবিউল।
২) পিচের টার্নের ইউটিলাইজ করেছে সোহাগ গাজী। বাংলাদেশ এবং রবিউল, উভয়ের জন্যেই সাপোর্টটা খুব জরুরি ছিলো, বিশেষ করে এমন ডু-অর-ডাই সিচুয়েশনে। সাজেদুলকে মোটেই কার্যকরী লাগেনি। বরং জিয়া তার লিমিটেশন দিয়েও রান আটকে একপাশ থেকে রানের ধারা আটকে রাখতে সাহায্য করেছে। সাজেদুল সম্ভবত ক্যারিয়ারের শেষ টেস্ট খেলছে বলেই ঠাওর হচ্ছে।
৩) নিউজিল্যান্ডের টনি হিল আগের টেস্টে একাধিক বাজে সিদ্ধান্ত দিয়েছে বাংলাদেশের বিপক্ষে। আজকে ওর জায়গা নিয়ে নিয়েছে ইংল্যান্ডের ইয়ান গাউড। আশরাফুলকে যে এলবিডাব্লিউ টা দিয়েছে ওটা গ্রাম গঞ্জের ছ্যাঁছড়া পোলাপান কাইজ্জা করে খেলার সময়ও দেয় না। তামিমেরটা পরিষ্কার শার্টের হাতায় লেগে মুতুমবামির হাতে গেছে। সাথে সাথেই কট-বিহাইন্ড। রং ডিসিশন অ্যান্ড বাংলাদেশ, স্টিল অ্যা বেটার লাভ স্টোরি দ্যান টোয়ালাইট।
৪) শাহরিয়ার নাফিসের রিপ্লেসমেন্ট এসে গেছে। মমিনুল হক। একটু সেট হওয়ার পরে ইনার ব্যাপক তাড়াহুড়া। অফ স্ট্যাম্পের বাইরের ম্যাক্সিমাম বল তার চেজ করা লাগে। কুইক রান নেওয়ার এত তাড়া যে কয়েকবার খুব ক্লোজ রান-আউটের হাত থেকে একটুর জন্য বেঁচে গেছে।
৫) শুধু ধারাভাষ্য না, সম্প্রচারের মানও অতিশয় খারাপ। বল যায় একদিকে আর ক্যামেরা ধরে আরেক দিকে। মাঠে দর্শকও নেই। পুরো ব্যাপারটাই বিরক্তিকর।
৬) ১০৯ রানের লিড অনেক বড়। এই ইনিংসেও ১৬৩ হয়ে গেছে। ২৭২ রান এই পিচে খারাপ না। আগামীকাল বাকি ৫ উইকেটে আর ১০০ রান যোগ করতে পারলেই হবে। তারপরেও শুরুতে ১৮ রানে টপ তিন ব্যাটসম্যানের আউটে (পড়ুন আম্পায়ারের দাক্ষিন্যে) যথেষ্টই ব্যাকফুটে ছিলো বাংলাদেশ। সেখান থেকে যে সাকিব দলকে টেনে তুললো, দিন শেষ হওয়ার মাত্র কয়েক ওভার আগে, যেটা কোনো রকমে পার করে দিলেই বাংলাদেশ বিরাট এক সাইকোলজিক্যাল বেনিফিট পায়, তখন সেই সাকিবই, ধরতে গেলে আগের ইনিংসের মতই অফস্ট্যাম্পের অনেক বাইরের একটা বলে উচ্চাভিলাসী শট খেলতে গিয়ে কট-বিহাইন্ড। সাকিব হয়তো সংবাদ সম্মেলনে পুনরায় বলবে, 'আমি ওরকমই, ৯৭/৯৮ রানে দাঁড়িয়েও এরকম শট খেলি'। সাকিব, 'আমি' দেখলে হয়না মাঝে মাঝে, 'আমাদের' কথা ভেবে বদলাতে হয়।
পোস্ট ভিউ: বাংলাদেশ-জিম্বাবুয়ে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৩টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
মানুষ পড়ার নিয়মকানুন
মানুষ পড়া আর মানুষের কথা শোনা এক বিষয় নয়। কথা শোনার জন্য কান যথেষ্ট, কিন্তু মানুষকে বুঝতে হলে প্রয়োজন পর্যবেক্ষণ, মনস্তাত্ত্বিক সংবেদনশীলতা, অভিজ্ঞতা এবং বিশ্লেষণী বুদ্ধিমত্তা। মানুষ প্রতিদিন অসংখ্য কথা... ...বাকিটুকু পড়ুন
সোনালি ডানার পাখি

সোনালি ডানার পাখি
-এস এম আজাদ রহমান
স্বপ্নমাখা সেই দিন, ফিরবে কি আর কোনো দিন,
বুকের মাঝে বাজে আজও হারানো সুরের বীণ।
সোনালি ডানার পাখিটি আজ উড়ে গেল দূরে,
তারই স্মৃতি কাঁদায় আমায় নিশীথ... ...বাকিটুকু পড়ুন
আওয়ামীলীগ এখন ফ্রি ফেয়ার নির্বাচন চায়

ফ্রি ফেয়ার নির্বাচন যদি ২০১৪ সালে, ২০১৮ কিংবা ২০২৪ সালে হত, তাহলে আজকে আওয়ামীলীগের অবস্থা কি এমন হত? দেশের অবস্থা কি আজকে এই অবস্থা আজকে এমন হত? ...বাকিটুকু পড়ুন
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন
একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?
একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।