somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাভার ট্রাজেডি ও আলী রীয়াজের প্রশ্ন

২৬ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশে থাকলে নিজের সীমিত সাধ্য নিয়ে দুটো কংক্রিটের পাথর সরিয়ে হলেও সাহায্য করতে পারতাম – হাজার মাইল দূরে বসে তা করতে পারিনা বলেই কতগুলো প্রশ্ন মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। আমার এই প্রশ্নগুলো অসহায় মানুষের আর্তনাদের মতো শোনাবে, কাউকে অভিযুক্ত করার উদ্দেশ্য নিয়ে এই প্রশ্নগুলো তুলছি না। সম্ভবত এসব প্রশ্নের উত্তর বাংলাদেশে সবাই জানেন এবং করনীয় সবই করা হয়েছে। কিন্ত তারপরেও উত্তরের আশায় প্রশ্ন করি

১। সাভারের ঘটনাকে সরকারিভাবে ‘জাতীয় বিপর্যয়’ বলে ঘোষণা করা হয়েছে কি?
২। কাজের সমন্বয়ের জন্যে সরকারিভাবে কোন্‌ প্রতিষ্ঠানকে/সেল্‌কে দায়িত্ব দেয়া হয়েছে?
৩। উদ্ধারকাজে প্রতিবেশি ভারত, দক্ষিণ পূর্ব এশিয়া, পূর্ব এশিয়ার অন্যান্য দেশের, বিশেষ করে জাপানের, কাছে কোনো রকম সাহায্য চাওয়া হয়েছে কি?
৪। ধ্বংসস্তূপের মধ্যে জীবিত মানুষ আছেন কিনা তা জানার জন্য যে সব যন্ত্রপাতি ব্যবহার করা যায় তা বাংলাদেশে না থাকলেও প্রতিবেশী ভারতের পশ্চিমবঙ্গেই তা আছে বলেই আমরা জানি; সে ক্ষেত্রে পশ্চিমবঙ্গ থেকে তা আনার কোন ব্যবস্থা নেয়া হয়েছে কি?
৫। এই মুহুর্তে বড় আকারের যন্ত্র ব্যবহার করে উদ্ধার কাজ চালাতে গেলে বাড়ির ভেতরে আটকে পড়া মানুষদের জীবন বিপন্ন হতে পারে, সে জন্যে ছোট আকারের যন্ত্রপাতি সাধারণ লোকজনের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে/ হচ্ছে; কিন্ত সরকারী পর্যায়ে ভারত বা দক্ষিন-পূর্ব এশিয়া থেকে জরুরি ভিত্তিতে সেগুলো ক্রয় করে নিয়ে আসার কোন উদযোগ নেয়া হয়েছিল/ হয়েছে কি?
৬। ঐ এলাকার একমাত্র হাসপাতালটির প্রশংসনীয় ভূমিকা আমরা দেখেছি; গণজাগরণ মঞ্চের পক্ষ থেকে একটা ফিল্ড হাসপাতাল করা হয়েছে বলে শুনেছি। কিন্ত দেশের চিকিৎসকদের জাতীয় প্রতিষ্ঠান (যেমন বিএমএ) কি এগিয়ে এসে প্রাথমিক সেবা প্রদানের উদযোগ নিয়েছে? বড় বড় হাসপাতালের পক্ষ থেকে কোনো উদযোগ নেয়া হয়েছে কি?
৭। এই মুহুর্তের প্রয়োজনীয় ওষুধের অধিকাংশ বাংলাদেশেই উৎপাদিত হয়; বাংলাদেশের ওষুধ কোম্পানিগুলোর ভূমিকা কি? সরকার কি তাঁদের কাছে কোনরকম সাহায্য-সহযোগিতা চেয়েছে?
৮। সেনাবাহিনীকে, বিশেষত সাভার সেনানিবাসের সেনা সদস্যদের, উদ্ধার কাজে যতটা যুক্ত করা হয়েছে, তার চেয়ে বেশি দায়িত্ব তাঁদের দেয়া যেত কী?
আলী রীয়াজ
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মানুষ পড়ার নিয়মকানুন

লিখেছেন জায়েদ হোসাইন লাকী, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:১০


মানুষ পড়া আর মানুষের কথা শোনা এক বিষয় নয়। কথা শোনার জন্য কান যথেষ্ট, কিন্তু মানুষকে বুঝতে হলে প্রয়োজন পর্যবেক্ষণ, মনস্তাত্ত্বিক সংবেদনশীলতা, অভিজ্ঞতা এবং বিশ্লেষণী বুদ্ধিমত্তা। মানুষ প্রতিদিন অসংখ্য কথা... ...বাকিটুকু পড়ুন

সোনালি ডানার পাখি

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ৭:৫১


সোনালি ডানার পাখি
-এস এম আজাদ রহমান

স্বপ্নমাখা সেই দিন, ফিরবে কি আর কোনো দিন,
বুকের মাঝে বাজে আজও হারানো সুরের বীণ।

সোনালি ডানার পাখিটি আজ উড়ে গেল দূরে,
তারই স্মৃতি কাঁদায় আমায় নিশীথ... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলীগ এখন ফ্রি ফেয়ার নির্বাচন চায়

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:০০



ফ্রি ফেয়ার নির্বাচন যদি ২০১৪ সালে, ২০১৮ কিংবা ২০২৪ সালে হত, তাহলে আজকে আওয়ামীলীগের অবস্থা কি এমন হত? দেশের অবস্থা কি আজকে এই অবস্থা আজকে এমন হত? ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

×