প্রিয়, ব্লগার ভাই, বোনেরা এবং যারা আমার সিনিয়র, আশাকরি সবায় ভালো আছেন।আমি ব্লগ জগতে একেবারেই নতুন, লেখালেখির তেমন কোন অভ্যাস কখনোই ছিলনা আমার।আমি নিম্নমধ্যবিত্ত ঘরের(গ্রামের) একজন ছেলে।মার্স্টাস পাশ করে বেকার বলা চলে।কিছুদিন আগে এফ.এম এবং এস.এম.এস নিয়ে আমি একটি ছোট লেখা লিখেছিলাম অন্য একটা ব্লগে, অনেকে অনেক মন্তব্য করেছেন।আসলে আমি এফ.এম এবং এস.এম.এস কোনটিকে খাটো বা খারাপ চোখে দেখিনি।আমরা বিনোদনের জন্য অনেক কিছু করে থাকি।আমি নিম্নমধ্যবিত্ত ঘরের একজন বেকার ছেলে, আমার বিনোদনটা কি রকম হবে তা আমাকেই বিবেচনা করতে হবে।এফ.এম একটা বিনোদনের মাধ্যম। এফ.এম এর যে কোন প্রগ্রামে অংশগ্রহন করতে হলে মোবাইল থেকে কল অথবা এস.এম.এস করতে হয়।আজকাল এস.এম.এস এর এতটা ছড়াছড়ি যে, এর একটা ব্যয় আছে মানুষ তা ভূলে গেছে কিছুদিন আগে কোন এক চ্যানেলে "কে হতে চায় কোটিপতি" নামক একটি অনুষ্ঠানে দর্শক সরাসরি এস.এম.এস এর মাধ্যমে অংশগ্রহন করতে পারত।সেখানে একটি এস.এম.এস পাঠাতে খরচ হতো প্রায় ৭টাকা।আমাদের দেশে বর্তমানে প্রায় ১৬কোটি মানুষ বাস করে।যদি ১কোটি মানুষ এস.এম.এস করে থাকে তাহলে ৭কোটি টাকা তাদের পকেটে চলে যায়।আমি অনুষ্ঠানটির যে কয়টি পর্ব দেখেছি তাতে কেউ ১কোটি টাকা জিততে পারেনি।তাহলে তাদের উদ্দেশ্য কি? কোটিপতি বানানো নাকি নিজেরা কোটিপতি হওয়া।আপনাদের কাছে প্রশ্ন? আবার দেখা যায় কোন প্রতিযোগীতায় প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে বলা হয় আপনারা যেকোন মোবাইল থেকে যতবার খুশি এস.এম.এস করতে পারেন।এতে করে কি যোগ্য প্রার্থী নির্বাচন হয়।মন্তব্য আপনাদের????? যদিওবা অর্থের মাপকাটিতে সবকিছু নিরপণ করা ঠিক নয় তারপরও বলব উঠতি বয়সের ছেলে-মেয়েদের ক্ষেত্রে রাত ১২.০০ টা থেকে ২.০০টা পর্যন্ত ভূত এফ.এম শুনে কতটুকু জ্ঞান অর্জন, ভয় অর্জন, বিনোদন অর্জন, নাকি বাঁকি রাত জেগে ফোনে ভয়ে ভয়ে ভূত এফ.এম শেয়ার করা।যারা ভূত এফ.এম শুনতে পায়না তাদের কাছে।
সর্বশেষ এডিট : ১৭ ই নভেম্বর, ২০১২ রাত ১১:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



