সোহেলকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এ আর এমনকি? আরে বেট্যা মুরাদের নাম কই? মুরাদরে ধর, ৩দিনের রিমান্ডে নে, মুরাদের নাম নাই ক্যান? আর মিডিয়া-পেপার-সাংবাদিকদের কে বলছি, সত্য সংখ্যাটা প্রকাশ কর, সত্য জানার অধিকার আমার-আমাদের আছে। মৃতের সংখ্যা কত? কতজন শ্রমিক ছিল ওই রানা প্লাজায়? মৃতের সংখ্যা ক্যামনে ৩০৮ জন হয়? কমপক্ষে হইলেও ১০০০। মিথ্যা খবর দিয়া আর কত দিন মুরাদ-সোহেলদের বাঁচাবা!? তোমাদের মিথ্যা খবরে পার পাচ্ছে সরকার-বিরোধীদল-সহ সব অপকর্মকারী।
আরও অবাক ব্যাপার হইল, এখনযে এত লোক রানা প্লাজায় উঠতেছে, এইটা-অইটা ধরে টানতেছে তাতে তো আর নতুন কইর্যাে কিছু হইতেছে না। হাস্যকর!! মুরাদের এম পি’ত্ব গিরি নিয়া এখন ক্যান কথা উঠতেছে না? পুরা আশুলিয়া-সাভার মুরাদের একটা কথা ছাড়া কিছু হয় না, সেই খানে রানা ক্যামনে এত তাড়াতাড়ি এইসব সম্পদের পাহাড় করল?!
মাননীয় প্রধানমন্ত্রীকেও বলছি, আমি হয়ত বিরাট ডিগ্রিধারী কেউ না, কিন্তু মুরাদ এর নামের পাশে-সোহেলের নামের পাশে ছাত্রলীগ শব্দটা আমি কিন্তু পড়তে শিখছি! ভুজুং দিতে হইলে আগে পুরা সাভার-আশুলিয়া থেকে হাজার খানেক (সংখ্যাটা কম বললে ধরে নিয়েন আমার ১-২ গুনতে শেখা এখনও শেষ হয় নাই) ব্যানার পোষ্টার সরিয়ে দিয়েন আগে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



