somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শাড়ী ও বাংলাদেশের নারী।

২২ শে মে, ২০২০ দুপুর ১২:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শাড়ি পরিহিত বাংলার নারী

বছর খানেক আগে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ মহোদয় শাড়ি নিয়ে প্রথম আলোতে একটি নিবন্ধ রচনা করেছিলেন।

এই নিবন্ধ পাঠ করে বাংলাদেশের অধিকাংশ নারী তো বটেই সিংহভাগ পুরুষও ঘৃনায় ছিঃ ছিঃ করে করে উঠেছিলেন। যেন তারা রসময় গুপ্তের কোন প্রবন্ধের চেয়েও খারাপ প্রবন্ধ পাঠ করেছেন।

তবে আমার কাছে অধ্যাপক আব্দুল্লাহ আবু সাঈদ এর লেখাটি একটি অনন্য সাধারণ লেখা মনে হয়েছিল।
শাড়ি নিয়ে যদি বাংলাদেশের দশটি ভালো লেখা থেকে থাকে তাহলে এটা তার মধ্যে শ্রেষ্ঠতম।

এমন একটা সময় ছিল যখন শাড়ি আর নারী পরস্পর অঙ্গাঙ্গীভাবে যুক্ত ছিল । একটাকে বাদ দিয়ে অনবরত আরেকটাকে কল্পনাই করা যেত না। নারীদের সার্বক্ষণিক পোশাকই ছিল শাড়ি। সময়ের প্রয়োজনে অথবা অন্য কোনো অজ্ঞাত কারণে বাংলাদেশের নারীরা এখন অনেকটাই শাড়ি থেকে বিচ্ছিন্ন বলা যেতে পারে।

এখন কয়টা মেয়ে পাওয়া যাবে যে শাড়ি পড়ে কলেজে যায়, বিশ্ববিদ্যালয় রায়। কয় জন মহিলাকে পাওয়া যাবে শাড়ি পরে অফিস করতে যান বা অন্য কোন কাজে যান ? আজ থেকে ২৫-৩০ বছর আগেও নারীরা যেভাবে শাড়ি পরতেন এখন তারা আর আগের মতো শাড়ি পরেন না। আজ থেকে ২৫-৩০ বছর আগে তরুণ তরুণীরা কলেজ-বিশ্ববিদ্যালয়গামী মেয়েরা কেউ কেউ এবং একটু বয়স্ক মহিলারা সবাই শাড়ি পরতেন।

কিন্তু সময়ের আবর্তে এখন কোন বয়স্ক মহিলাও শাড়ি পরতে চাচ্ছেন না। অনেক ক্ষেত্রে দেখা যায় তারা সালোয়ার-কামিজ পরছেন। আবার বিভিন্ন উৎসব উপলক্ষে অনেকে যদিও শাড়ি পড়ছেন কিন্তু সেটাও করছেন কিম্ভূতকিমাকার পোশাক হিসেবে। এখনকার নারীরা আগের মত ব্লাউজ পরেন না। হালে ফুলহাতার একটা অন্য রকম জামা পরেন। এটার সাথে আগের দিনের ব্লাউজ এর কোন মিল থাকেনা । সাথে অতিরিক্ত একটা কাপড় তারা মাথায় পেঁচিয়ে কিন্ভূতকিমাকার করে রাখেন।

তাদেরকে আগের মত চিরন্তন আবহমান বাংলার নারী মনে হয় না। এর পিছনে কারণটা আসলে কি?

মূলত দুটি কারণে মানুষ শাড়ি পরা বাদ দিয়েছে বলে আমার কাছে মনে হয়েছে।
প্রথমত পঞ্চাশ ও ষাটের দশকের তুলনায় বাংলাদেশে বর্তমানে ধর্মীয় গোড়ামী অনেক বেড়ে গেছে। হুজুরদের দাপটও পঞ্চাশ ও ষাটের দশকের চেয়ে শতগুণ বেড়ে গেছে।

বায়ান্নর ভাষা আন্দোলনে আমরা দেখতে পাই অনেক নারীই শাড়ি পরে ঢাকার রাজপথে মিছিল করছেন । ১৯৬৯/৭০ এর আন্দোলনের সময় অনেক মহিলাকে দেখা গেছে তারা শাড়ি পড়ে আন্দোলন করছেন।

বর্তমান সময়ে সেটা আর ভাবাই যায় না। মহিলাদের শাড়ি না পরার আরেকটা কারণ হল শাড়ি পরে দ্রুত হাঁটা সম্ভব হয় না। তবে এটা একটা গৌণ কারণ ।ধর্মীয় কারণ টাই বেশি।

শাড়ি পরিহিত শ্রীলংকান নারী

আমি বেশ কিছু দিন শ্রীলংকায় ছিলাম। সেখানকার মহিলারা তাদের বাসা বাড়িতে থাকাকালীন অন্য পোশাক পরিধান করলেও অধিকাংশ মহিলা অফিস করেন শাড়ি পরে । তাদের শাড়ি পড়ার ধরণটা একটু অন্য রকম। আমার মনে হয় শাড়ি পরার প্রচলনটা এক সময় শ্রীলঙ্কার মহিলারাই হয়তো ধরে রাখবে।

বাংলাদেশের মহিলারা এখনও প্রচুর শাড়ি কিনেন বিভিন্ন উপলক্ষে । কিন্তু সেগুলো মূলত বাক্সবন্দী হয়েই থাকে। কদাচিৎ পরা হয়।
সর্বশেষ এডিট : ২২ শে মে, ২০২০ দুপুর ১২:২৬
১৩টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাকে দিয়ে সেলস হবে না

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৫৫

আমাকে বাংলাদেশের এক ল্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি তাদের সেলসে সহায়তা করার অনুরোধ করেছে। কোম্পানি ভালো, বাজে কোন রেকর্ড নেই। আমার কাজ হচ্ছে, আমার পরিচিত মানুষদের সাথে তাদের মার্কেটিং টিমের যোগাযোগ করায়... ...বাকিটুকু পড়ুন

ব্যাটারিচালিত রিকশা , তিন-চাকার যানবাহন ব্যবস্থাপনা, অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়ন্ত্রণ, সড়ক নিরাপত্তা, কর্মসংস্থান ও জীবিকা সুরক্ষা এবং সিসা-দূষণরোধ বিষয়ে একটি সমন্বিত নীতিগত প্রস্তাব।

লিখেছেন ডঃ এম এ আলী, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:৪৮


বাংলাদেশের নগর ও শহরতলির পরিবহন ব্যবস্থায় ব্যাটারিচালিত রিকশা, ইজি-বাইক ও অন্যান্য বৈদ্যুতিক তিন-চাকার যান ইতোমধ্যে একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা। নিম্ন ও মধ্যম আয়ের যাত্রীদের জন্য অপেক্ষাকৃত কম খরচের পরিবহন, বিপুলসংখ্যক চালক... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:০৭



ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে

ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি কেনা ও নির্মাণের টাকা কোথা থেকে এসেছিল-এই প্রশ্নটা মাঝেমধ্যেই অনলাইনে ঘুরেফিরে আসে। উত্তরটা আসলে লুকিয়ে নেই... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগ দিয়ে উন্নয়ন সম্ভব নয় - দরকার বিকল্প সরকার

লিখেছেন মাথা পাগলা, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৪



জামাতকে সংগঠন হিসেবে নিখুঁত বলা যায়, আলেম হতে হলে দীর্ঘদিন পড়াশোনা ও প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয় - মানে নেতা হবার আগে অবশ্যই পড়াশোনা করতে হবে, বিএনপি-লীগের এমন কোন... ...বাকিটুকু পড়ুন

বেলাশেষে

লিখেছেন নীল-দর্পণ, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৪

বাসায় আত্নীয় আসলে চলে যাবার সময় কিংবা তাদের বাড়ী থেকে ফেরার সময় ঘরের ছোট সদস্যের হাতে টাকা গুঁজে দেবার যে চল ছিল নিশ্চই আমরা কম বেশি সবাই সেটা সাথে পরিচিত।... ...বাকিটুকু পড়ুন

×