somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

৮ম বাংলাদেশ গেমস ভলিবল-আনসার (মহিলা) ও সেনা বাহিনী (পুরুষ) স্বর্ণ পদক।

২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২৪ এপ্রিল,২০১৩ বাংলাদেশ ভলিবলের একটি স্মরনীয় দিন। ঢাকা ভলিবল স্টেডিয়ামে উপচেপড়া দর্শক। সমর্থকদের আনন্দ ও উল্লাস। ভুভুজেলার কর্ণবিদারী শব্দ, ড্রামের ধ্বনি, সব মিলিয়ে এক আনন্দঘন পরিবেশ। প্রচন্ত খরতাপ উপক্ষো করে সবাই সামিল এই উৎসবে । মহিলা বিভাগের ফাইনালে চিরপ্রতিদ্ধন্দি আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এবং বিজেএমসি মুখোমুখি। আক্রমন-প্রতিআক্রমনে উল্লাসিত গ্যালারির্ভর্তি দর্শক। দীর্ঘ আড়াই ঘন্টার যুদ্ধ শেষ পর্যন্ত বিজেএমসি দলকে ৩-২ সেটে পরাজিত করে গত বাংলাদেশ গেমসের স্বর্ণ পদকধারী আনসার শীর্ষ স্থানটি বহাল রাখে। অপরদিকে পুরুষ বিভাগের খেলাটি ছিল একচেটিয়া সেনাবাহিনীর দখলে। সেনাবাহিনীর আক্রমন ও রক্ষণ ভাগ শক্তিশালী থাকায় তিতাস গ্যাসকে মনে হয়েছে দুর্বল এবং ধারাবাহিকতাহীন। তিতাসকে বড় গ্যাপের ব্যবধানে ৩-০ সেটে হারিয়ে দিয়ে ২য় বারের ন্যায় সেনাবাহিনী স্বর্ণ পদক অক্ষুন্ন রাখে। প্রাথমিক পর্যায়ে মহিলা বিভাগে অংশগ্রহণকারী ৮টি দলকে দুটি গ্রুপে ভাগ করে রাউন্ড রবীন লীগ পদ্ধতিতে এবং পুরুষ বিভাগের ১০টি দলকে ৩টি গ্রুপে বিভক্ত করে গ্রুপ লীগ পদ্ধতিতে খেলা পরিচালিত হয়।
মনোরম পরিবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থকে পদক বিতরণ করেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। এ সময়ে উপস্থিত ছিলেন বিওএ'র সহ-সভাপতি মোঃ হারুনুর রশিদ,বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সভাপতি গোলাম কুদ্দুস চৌধুরী, সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু,টূর্ণামেন্ট কমিটির সভাপতি ও সম্পাদক মোঃ মনিরুল হক ও ফজলে রাব্বি বাবুল এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ । ২১ এপ্রিল-২০১৩ তারিখে প্রতিযোগিতা উদ্ধোধনী দিনে উপস্থিত থেকে ফেডারেশনের সভাপতি গোলাম কুদ্দুস চৌধুরী খেলোয়াড়দের সাথে পরিচিত হন। ------------রোল অফ অনার-----------------
পুরুষ বিভাগ -
১৯৭৮-ঢাকা বিশ্ববিদ্যালয়-স্বর্ণ, বাংলাদেশ সেনাবাহিনী-রৌপ্য
১৯৮০ ফাইনাল খেলা পরিত্যক্ত
১৯৮৪ সেনা বাহিনী-স্বর্ণ, বিমান বাহিনী-রৌপ্য
১৯৮৮ সেনা বাহিনী-স্বর্ণ, নৌ বাহিনী-রৌপ্য
১৯৯২ নৌ বাহিনী-স্বর্ণ, সেনা বাহিনী-রৌপ্য
১৯৯৬ সেনা বাহিনী-স্বর্ণ, রাইফেলস-রৌপ্য
২০০২ রাইফেলস-স্বর্ণ, সেনা বাহিনী-রৌপ্য
২০১৩ সেনা বাহিনী-স্বর্ণ, তিতাস গ্যাস-রৌপ্য।
মহিলা বিভাগ
১৯৭৮ খুলনা বিভাগ-স্বর্ণ, চট্রগ্রাম বিভাগ-রৌপ্য
১৯৮০ খুলনা জেলা-স্বর্ণ,ঢাকা জেলা-রৌপ্য
১৯৮৪-খেলা পরিত্যক্ত
১৯৮৮ খুলনা জেলা-স্বর্ণ,দিনাজপুর জেলা-রৌপ্য
১৯৯২ খুলনা জেলা-স্বর্ণ, বিজেএমসি-রৌপ্য
১৯৯৬ বিজেএমসি-স্বর্ণ, আনসার ভিডিপি-রৌপ্য
২০০২ বিজেএমসি-স্বর্ণ, আনসার ভিডিপি-রৌপ্য
২০১৩ আনসার ভিডিপি-স্বর্ণ,বিজেএমপি-রৌপ্য।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মানুষ পড়ার নিয়মকানুন

লিখেছেন জায়েদ হোসাইন লাকী, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:১০


মানুষ পড়া আর মানুষের কথা শোনা এক বিষয় নয়। কথা শোনার জন্য কান যথেষ্ট, কিন্তু মানুষকে বুঝতে হলে প্রয়োজন পর্যবেক্ষণ, মনস্তাত্ত্বিক সংবেদনশীলতা, অভিজ্ঞতা এবং বিশ্লেষণী বুদ্ধিমত্তা। মানুষ প্রতিদিন অসংখ্য কথা... ...বাকিটুকু পড়ুন

সোনালি ডানার পাখি

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ৭:৫১


সোনালি ডানার পাখি
-এস এম আজাদ রহমান

স্বপ্নমাখা সেই দিন, ফিরবে কি আর কোনো দিন,
বুকের মাঝে বাজে আজও হারানো সুরের বীণ।

সোনালি ডানার পাখিটি আজ উড়ে গেল দূরে,
তারই স্মৃতি কাঁদায় আমায় নিশীথ... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলীগ এখন ফ্রি ফেয়ার নির্বাচন চায়

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:০০



ফ্রি ফেয়ার নির্বাচন যদি ২০১৪ সালে, ২০১৮ কিংবা ২০২৪ সালে হত, তাহলে আজকে আওয়ামীলীগের অবস্থা কি এমন হত? দেশের অবস্থা কি আজকে এই অবস্থা আজকে এমন হত? ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

×