somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সত্যপথিক শাইয়্যান
অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

পরম বন্ধুর চেহারা, কিনলে হই আত্মহারা

২৮ শে মে, ২০২০ রাত ৯:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



একবার এক বৃদ্ধ লোক কোন এক মসজিদের দরজায় ভিক্ষা চাইতে গেলো। তা দেখে এক মুসল্লি বেরিয়ে এসে বললো- ''এটা তো ভিক্ষা চাওয়ার স্থান না! নির্লজ্জের মতো এখানে দাঁড়িয়ে না থেকে অন্য জায়গায় যাও।''

''এটা কেমন বাড়ি যেখানে দরিদ্র মানুষদের অবস্থার প্রতি কোন করুণা দেখানো হয় না!'' বৃদ্ধ লোকটি দুঃখ পেয়ে বললো।

''চুপ করো!'' সেই মুসল্লি আবারো চিৎকার করে উঠলো, ''এটা কি ধরণের কথা বলছো তুমি! এটা আমাদের খোদার বাড়ি।''

ভিক্ষুকটি এবারে কেঁদে ফেলে বললো- ''হায়! আমাকে এমন একটি দরজা থেকে ফিরিয়ে দেওয়া হলো। আমি তো কোন রাস্তা থেকেই খালি হাতে ফিরে আসিনি। সেখানে আমাকে কি না খোদার দরজা থেকে নিরাশ হয়ে ফিরতে হলো! অথচ, সেখানেই তো আমার ভিক্ষার হাতটি পেতে দেওয়ার কথা কারণ আমি জানি, ঐ স্থান থেকে আমাকে খালি হাতে ফিরতে হবে না।''

একটি বছর সেই ভিক্ষুকটি মসজিদের সেবায় নিজেকে নিয়োজিত রাখলো। এক রাতে, সে যখন খুব দূর্বল বোধ করছিলো, তার হৃত্স্পন্দন ধীরে ধীরে কমে আসতে লাগলো। তারপরো, সেই ভিক্ষুকটি আশ্চর্যজনক আনন্দের সাথে বললো- ''কোন ব্যক্তিই উদার সেই সত্ত্বার দরজায় কড়া নেড়ে নিরাশ হয়ে ফিরে যায় না।''

খোদাকে যে পেতে চায়, তাঁকে অবশ্যই ধৈর্য সহিষ্ণু হতে হয়। আমি কোন আলকেমিস্টকে কখনো দুঃখিত হতে দেখিনি। সে তো অনেক সোনাই ধুলাতে মিশিয়ে দেয়। কারণ, একদিন না একদিন, সে কপারের সেই ধুলোকে স্বর্ণে পরিণত করবেই।

সোনা কেনা ভালো। কিন্তু, পরম বন্ধু'র উজ্জল মুখমণ্ডলের চেয়েও ভালো অন্য এমন কি এই দুনিয়াতে আছে যা তুমি কিনতে চাইতে পারো?


====
শেখ সাদী
ভাবানুবাদঃ শাইয়্যান মোহাম্মদ ফাছিহ-উল ইসলাম
===============================











সর্বশেষ এডিট : ২৮ শে মে, ২০২০ রাত ৯:০৯
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশে বর্তমান গ্যাস-বিদ্যুৎ সংকট: দায় কার?

লিখেছেন ডঃ এম এ আলী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:০৭


সংক্ষিপ্ত রায় সবচেয়ে বড় দায় বাংলাদেশের দীর্ঘদিনের জ্বালানি ও বিদ্যুৎ নীতির। এর মধ্যে ২০০৯–২০২৪ সময়কালের সরকারের সিদ্ধান্তগুলোর দায় তুলনামূলকভাবে বেশি, কারণ ওই সময়ে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দ্রুত বাড়ানো হলেও... ...বাকিটুকু পড়ুন

যাপিত জীবন.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭


১।মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু দেশে জুম্মার নামাজ পড়ার সুযোগ হয়েছে। ১২.৫০ এ আজান তারপর ১.১৫ দিকে জুম্মার নামাজের সকল আনুষ্ঠানিকতা শেষ। আজানের কিছুক্ষণ পর খুতবা শুরু তারপর... ...বাকিটুকু পড়ুন

মঞ্জুর চৌধুরর ছোট গল্প "একাউন্ট্যান্ট"

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৪০

একাউন্ট্যান্ট

মঞ্জুর চৌধুরী


রফিকুল ইসলামের জীবনে সবচেয়ে বিলাসী জিনিসটি ছিল একটি কাঠের আলমারি।

আলমারিটা নতুন নয়। মিরপুর এগারোর যে দুই কামরার বাসায় সে আর শায়লা থাকত, তাদের বিয়েরও আগে থেকে বাড়িওয়ালার স্টোররুমে... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট বিদ্যুৎও কি দেশ ছেড়ে পালিয়ে গেল ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১৪


শিরোনামটা একটু অদ্ভুত মনে হতে পারে। তবে কিছুদিন ধরে বিদ্যুতের দাম, ভর্তুকি আর লোডশেডিং নিয়ে যেভাবে আলোচনা হচ্ছে, তাতে প্রশ্নটা একেবারে অযৌক্তিক নয়। কারণ সরকার বদলেছে, কিন্তু বিদ্যুৎকেন্দ্রগুলো তো... ...বাকিটুকু পড়ুন

লংমার্চ নাকি ‘ফোর-হুইল ড্রাইভ’—ঢাকা থেকে চট্টগ্রাম!

লিখেছেন জুয়েল তাজিম, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৭

জামায়াতের নেতৃত্বে ১১ দলের আজকের লংমার্চ—ঢাকার শাপলা চত্বর থেকে শুরু হয়ে চট্টগ্রামের লালদীঘি ময়দানে সমাবেশের মধ্য দিয়ে শেষ হওয়ার কথা। শুনে মনে হলো, ইতিহাস বুঝি আবার হাঁটতে শুরু করেছে!

কর্মসূচির ছয়... ...বাকিটুকু পড়ুন

×