somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কষ্ট করা ছাড়া বড়লোক হওয়া নাকি সর্বস্ম হারানো?

০৬ ই মে, ২০১২ সন্ধ্যা ৭:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মানুষ আর কত চিলের পেছনে দৌড়াবে????? প্রথম যুবক, পরে ইউনিপেটুইউ, এখন ডেস্টিনীর কটকটিওয়ালা -----

ডেস্টিনীর কটকটিওয়ালা ভাইরা তাড়াতাড়ি নিজের টাকা নিজের হাতে নিন!!!!!!!!! নাইলে পরে স্বপ্নে কোটিপতি হইয়া যাবেন :)

অর্থ আত্মসাতের মামলায় গ্রেপ্তার হওয়ার পর মাল্টিলেভেল মার্কেটিং (এমএলএম) কোম্পানি ইউনিপেটুইউর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুনতাসির ইমন সাংবাদিকদের বলেছেন, প্রায় ছয় লাখ গ্রাহকের কাছ থেকে বিভিন্নভাবে সাড়ে ১২ শ’ কোটি টাকা সংগ্রহ করেছিলেন তারা।

মোহাম্মদপুর থানা পুলিশ রোববার ভোরে রাজধানীর উত্তরা এলাকায় অভিযান চালিয়ে ইমন এবং লালবাগ এলাকা থেকে ইউনিপেটুইউর মহা ব্যবস্থাপক (জিএম) মো. জামশেদুর রহমানকে গ্রেপ্তার করে। দুপুরে তাদের থানায় সাংবাদিকদের সামনে হাজির করা হয়।

এদিকে ওই দুই কর্মকর্তা গ্রেপ্তার হওয়ার খবরে সকাল থেকেই ক্ষতিগ্রস্ত গ্রহকরা থানার সামনে জড়ো হতে শুরু করেন। এক পর্যায়ে তারা ইউনিপেটুইউর এমডি ও জিএমসহ পরিচালনা পর্ষদের সদস্যদের বিচার এবং ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ করেন।

মুনতাসির ইমন সাংবাদিকদের বলেন, তিনি গ্রাহকদের কাছ থেকে যে সাড়ে ১২ শ’ কোটি টাকা সংগ্রহ করেছিলেন তা জমা করা হয় তিনটি ব্যাংক হিসাবে। বর্তমানে ব্যাংকে ইউনিপেটুইউর নামে ৪১৯ কোটি টাকা থাকলেও সরকার তা জব্দ করেছে।

২০১০ সালের শেষ দিকে ইউনিপেটুইউর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠলে ওই প্রতিষ্ঠনের বিনিয়োগকারীরা রাস্তায় নামে। এরপর ইউনিপেটুইউর কার্যক্রম বন্ধ করে দিয়ে এমএলএম ব্যবসাকে একটি নীতিমালার মধ্যে আনার উদ্যোগ নেয় সরকার।

ইমন দাবি করেন, “আমাদের আরো তিন বছর ব্যবসা চালাতে দিলে গ্রাহকরা লাভবান হতেন।”

গ্রাহকদের টাকায় কি করেছেন জানতে চাইলে ব্যবস্থাপনা পরিচালক বলেন, “কক্সবাজার, নরসিংদী, নারায়ণগঞ্জ ও বসুন্ধরায় জমি কেনা হয়েছে। এছাড়া রবার ও মোটরসাইকেল কারখানা স্থাপনের পরিকল্পনা ছিল তাদের।

ইউনিপেটুইউর জিএম জামশেদুর রহমান দাবি করেন, মিঠু চৌধুরী নামে তাদের একজন উপদেষ্টা প্রায় দুই শ’ কোটি টাকা নিয়ে লাপাত্তা।

মহানগর পুলিশের মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার গোলাম মোস্তফা রাসেল জানান, মোহাম্মদপুর থানায় ইমন ও জামশেদের বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলা রয়েছে।

থানার বাইরে বিক্ষোভে অংশ নেওয়া আসাদুজ্জামান বখতিয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার প্রায় সাড়ে সাত কোটি টাকা নিয়েছে এই প্রতারক চক্র। সাড়ে সাত কোটি টাকার মধ্যে আমার নিজের রয়েছে পৌনে দুই কোটি টাকা। বাকি টাকা আত্মীয়-স্বজন ও বন্ধুদের।”

আরেক বিনিয়োগকারী আজিজুল ইসলাম মিঠু অভিযোগ করেন, তার ‘অনেক টাকা’ আত্মসাৎ করেছে ইউনিপেটুইউ। তিনি গ্রেপ্তারকৃতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম- থেকে স্নগৃহীত।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মানুষ পড়ার নিয়মকানুন

লিখেছেন জায়েদ হোসাইন লাকী, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:১০


মানুষ পড়া আর মানুষের কথা শোনা এক বিষয় নয়। কথা শোনার জন্য কান যথেষ্ট, কিন্তু মানুষকে বুঝতে হলে প্রয়োজন পর্যবেক্ষণ, মনস্তাত্ত্বিক সংবেদনশীলতা, অভিজ্ঞতা এবং বিশ্লেষণী বুদ্ধিমত্তা। মানুষ প্রতিদিন অসংখ্য কথা... ...বাকিটুকু পড়ুন

সোনালি ডানার পাখি

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ৭:৫১


সোনালি ডানার পাখি
-এস এম আজাদ রহমান

স্বপ্নমাখা সেই দিন, ফিরবে কি আর কোনো দিন,
বুকের মাঝে বাজে আজও হারানো সুরের বীণ।

সোনালি ডানার পাখিটি আজ উড়ে গেল দূরে,
তারই স্মৃতি কাঁদায় আমায় নিশীথ... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলীগ এখন ফ্রি ফেয়ার নির্বাচন চায়

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:০০



ফ্রি ফেয়ার নির্বাচন যদি ২০১৪ সালে, ২০১৮ কিংবা ২০২৪ সালে হত, তাহলে আজকে আওয়ামীলীগের অবস্থা কি এমন হত? দেশের অবস্থা কি আজকে এই অবস্থা আজকে এমন হত? ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

×