আমি একজন মুসলমান। এমন একটা দেশে বসবাস করি যে দেশে সংখ্যাগরিষ্ট মানুষ মুসলমান। কিন্তু ধর্ম সঠিকভাবে পালন করলে বা ধর্ম নিয়ে দুই-একটা কথা বললে সবাই বলে আমি রাজাকার/রগ কাটা শিবির। ইসলাম যে পৈত্রিক ভাবে প্রাপ্ত(কারন ইসলামের জন্য আমাদের কোন কিছু ত্যাগ করতে হয় নাই) একটা অদরকারী জীবন-বিধান তা বুঝতেছি! ইসলাম মানে কেবল রোজার মাসে রোজা রাখা,নামায পড়া,কোরান পড়া,নতুন জামা পরা!! ইসলাম মানে মাজারে যাওয়া!! ইসলাম মানে যে কোন প্রয়োজনে হুজুরের কাছে সমাধানের জন্য যাওয়া(কারন আমরা হায়ার এডুকেটেড মূর্খ- সব পড়তে পারি কিন্তু কোরআন-হাদীস পড়তে পারি না!!)!!রোজার মাস ছাড়া আর বাকী এগার মাস ইসলামের কোন প্রয়োজন নাই। সার্টিফিকেটে ত ধর্ম ইসলাম লেখাই আছে!!আর চিন্তা কি! আমরা রাজনৈতিক আলোচনা-সমালোচনা করতে গিয়ে ইসলামকে যেনতেনভাবে ব্যবহার করতেছি!! অতিব দুঃখের সাথে বলতে হয় শতকরা ১০০ টা ইসলাম ধর্ম পালনকারী(নামে) পরিবারের মধ্যে এমন ১০টা পরিবারও পাওয়া যাবে না যারা যথাযথভাবে ইসলাম ধর্ম পালন করে। ইসলাম একটা পরিপূর্ণ জীবন বিধান। ব্যক্তি,পরিবার,সমাজ,রাষ্ট্র কিভাবে চলবে তা স্পষ্টভাবে কোরআনে উল্লেখ আছে। আর হাদীস হচ্ছে কোরআনের ব্যবহারিক ভার্ষণ। নবিজী তার জীবদ্দশায় দেখিয়ে গিয়েছেন একজন যুবকের করনীয় কি?আদর্শ স্বামীর করনিয় কি? পিতার করনীয় কি? একজন আদর্শ সংগঠকের করনীয় কি? একজন রাষ্ট্রনায়কের করনীয় কি? আমাদের সমাজে অধিকাংশ মানুষ কোন না কোন সমস্যায় আক্রান্ত। কেউ পারিবারিক, কেউ মানসিক, কেউ শারীরিক, কেউবা আর্থিক সমস্যায় আক্রান্ত। যে যে সমস্যায় আক্রান্ত আল্লাহ তাকে সেই সমস্যা থেকে মুক্তি দান করুক। আমরা যদি আমদের কথা বার্তায়, কাজে-কর্মে, চলা ফিরায় সব জায়গায় ইসলামিক নিয়ম নীতি মেনে চলি তাহলে আমাদের সমাজে আর কোন অশান্তি থাকবে না। সবার জন্য শুভ কামনা রইল।
*** দেশব্যাপী প্রচন্ড শীতে অসহায় হতদরিদ্র মানুষেরা খুব মানবেতর জীবন যাপন করছে। তাদের জন্য আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দিন***

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



