somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাভার অভিজ্ঞতাঃ অব্যাহত থাক এই হাত বাড়িয়ে দেয়া।

২৭ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



২৫শে এপ্রিল দুপুরের দিকে শিপু(blogger Shipu bhai) আসে বনানীতে। designallaince এর অফিসে অনুদানের টাকা পৌঁছে দেয়ার জন্য। তারা টাকা নিচ্ছেন না। অগত্যা কিছু টর্চলাইট কিনে দিয়ে ফিরে যায় সে।
এদিকে মাত্র ১৫-২০ মিনিটে আমার অফিসের (BJIT Ltd.) রুবন ভাইয়ের উদ্যোগে ৩০,০০০ টাকা তোলা হয়ে যায়। রুবন ভাইয়ের বন্ধু শিপলু ভাই (ছবির Ash T-shirt with helmet) ৫টায় বনানী চলে আসেন।( ছবির সর্ব ডানে সবুজ গেঞ্জি পড়া হাতে হেলমেট শিপু ভাই আর বেগুনি শার্ট পরিহিত আমি)


Photocredit:banglanews24.com

তখনি রুবন ভাই আর শিপলু ভাই রওনা দিয়ে দেন। উদ্দেশ্য ৭টার আগে শাহবাগের টিমটা সাভারে যাবার আগেই টাকাটা পৌঁছে দেয়া। অফিস থেকে বের হতে আমার প্রায় ৮টা বেজে যায়। রুবন ভাইকে ফোন দিলে তিনি জানান গণজাগরন মঞ্চ টাকা নিচ্ছে না। তারা তখন নবাবপুর গ্রীল আর কংক্রীট কাটিং টুলস কিনছেন। আরো কিছু টাকা জোগাড় হয়ে গেছে তা দিয়ে হেলমেট, ছোট-বড় হ্যামার, প্রচুর কাপড়ের গ্লাভস, সার্জিক্যাল গ্লাভস, ডাস্ট প্রোটেকশন গ্লাস, টর্চ, ছেনি ইত্যাদি কেনা হয়ে গেছে।সব নিয়ে তারা শাহবাগ চলে আসবেন।
আমি শিপুকে ফোন দিই শাহবাগ আসার জন্য। ও আমার আগেই পৌঁছে যায় মোটরবাইকে ওর ম্যানেজারকে নিয়ে। ছবির হাটে গিয়ে দেখি সাভার থেকে ব্লগার অনির্বাণের ফোন পেয়ে শিপু অস্থির। ওর ভাষ্যমতে সাভারে অক্সিজেন লাগবে প্রচুর। ব্লগারদের দেয়া অনুদানের ৩০,০০০ টাকা ছিলো শিপুর কাছে। ওরই বুদ্ধিতে বাইকে করে তিনজন চলে যাই সার্জিক্যাল মার্কেটে। কেনা হয় প্রায় ৫০টি অক্সিজেন ক্যানিস্টার, সার্জিক্যাল মাস্ক, গ্লাভস, ব্যান্ডেজ।
এরইমধ্যে রুবন ভাই জানান তারা সরাসরি সাভার যেতে চান তাই পিকাআপ ভাড়া করে ফেলেছেন। দশটার কিছু পর প্রেসক্লাব থেকে রুবন ভাইদের পিকআপটা শিপু আর আমাকে তুলে নেয়। একটি বাইক আর পিকআপ নিয়ে আমাদের সাভারে যাত্রা শুরু। ফার্মগেট থেকে উঠেন ব্লগার কাল্পনিক আর রুবন ভাইয়ের দুজন বন্ধু। গাবতলী থেকে ব্লগার আমিনুল।
রানা প্লাজার ঠিক সামনে আমরা থামি।একদম সামনে থাকা স্টকে রাখি ব্লগারদের টাকায় কেনা অক্সিজেন এবং অন্যান্য সামগ্রী। কাটিং টুলসগুলো জোড়া লাগাতে নেমে যান শিপলু ভাই। ছবিটা তখনকার।
ঐ প্রকান্ড ধ্বংসস্তুপের সামনে দাঁড়িয়ে অনেক অস্থির লাগছিলো। অক্সিজেন ক্যানিস্টারগুলো নিমেষের মধ্যেই শেষ হয়ে যায়। আফসোস লাগছিলো টাকা না থাকায় আরো অক্সিজেন ক্যানিস্টার কিনতে পারলাম না বলে। ঐ সময়টায় ঐ জিনিসটার চাহিদাই ছিলো সবচেয়ে বেশি। গর্বে বুকটা ভরে যাচ্ছিল মানুষের স্বতস্ফুর্ত অংশগ্রহণ দেখে। দেশের এবং দেশের বাইরে থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন নাম না জানা অগুনতি মানুষ। এই বাঙ্গালী জাতিটাই আসলে একটা অদ্ভুত জাতি। এরা আবারো প্রমাণ করে দিলো মানুষ মানুষেরই জন্য।
অব্যাহত থাক এই হাত বাড়িয়ে দেয়া।

স্যালুট বাঙ্গালী। জয় হোক মানবতার।
সর্বশেষ এডিট : ২৭ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৫৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মানুষ পড়ার নিয়মকানুন

লিখেছেন জায়েদ হোসাইন লাকী, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:১০


মানুষ পড়া আর মানুষের কথা শোনা এক বিষয় নয়। কথা শোনার জন্য কান যথেষ্ট, কিন্তু মানুষকে বুঝতে হলে প্রয়োজন পর্যবেক্ষণ, মনস্তাত্ত্বিক সংবেদনশীলতা, অভিজ্ঞতা এবং বিশ্লেষণী বুদ্ধিমত্তা। মানুষ প্রতিদিন অসংখ্য কথা... ...বাকিটুকু পড়ুন

সোনালি ডানার পাখি

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ৭:৫১


সোনালি ডানার পাখি
-এস এম আজাদ রহমান

স্বপ্নমাখা সেই দিন, ফিরবে কি আর কোনো দিন,
বুকের মাঝে বাজে আজও হারানো সুরের বীণ।

সোনালি ডানার পাখিটি আজ উড়ে গেল দূরে,
তারই স্মৃতি কাঁদায় আমায় নিশীথ... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলীগ এখন ফ্রি ফেয়ার নির্বাচন চায়

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:০০



ফ্রি ফেয়ার নির্বাচন যদি ২০১৪ সালে, ২০১৮ কিংবা ২০২৪ সালে হত, তাহলে আজকে আওয়ামীলীগের অবস্থা কি এমন হত? দেশের অবস্থা কি আজকে এই অবস্থা আজকে এমন হত? ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

×