তুলি তার স্বপ্নের কথা একদমই ভুলে গেছে। সারাদিন প্রজাপতির সাথে মেতে থাকে। প্রজাপতির পাখার রং দেখে, এক দৃষ্টিতে চেয়ে থাকে অনেকক্ষণ। সেদিন রাতে হঠাৎ করে তুলির শরীর খারাপ হলো। তুলির বাবা হাটে ছিলেন তাই তুলির মা তাকে সারিয়ে তোলার চেষ্টা করলেন, কিন্তু শরীর অনেক খারাপ হবার কারনে তিনি বাধ্য হয়ে তুলির বাবাকে খবর দিলেন। তুলির বাবা খবর পেয়ে হন্য হয়ে ছুটে আসলেন। তুলির শরীর অনেক খারাপ কিছুতেই কিছু হচ্ছে না। এতরাতে কোথায় নিয়ে যাবে তা বুঝতে না পেরে ভোর হবার অপেক্ষায় তুলির বাবা মা তার উপরে চোখ রাখছিলেন। তুলির ঘুম পাচ্ছে। ঘুমের মধ্য তার বন্ধু পরীর সাথে দেখা। তুলি অনেক খুশি হলো। কিন্তু আজ পরীর মন খারাপ। কাশবনের এক কোণায় বসে আছে। তুলিকে দেখে খুব একটা খুশি হলোনা। তুলি প্রশ্ন করলো তার কি হয়েছে? পরী তাকে শুধু একটাই অনুরোধ করলো! প্রজাপতিটা ছেড়ে দাও, অনেক কষ্ট পাচ্ছে! তুলি একটু ভয় পেয়ে পিছু পা হতে থাকলো আর বললো এটা আমার প্রজাপতি আমি ছাড়বো না! পরী কিছু না বলে হাওয়ায় মিশে গেল।
স্বপ্নের ঘোরে হঠাৎ তুলির কথা শুনে তার বাবা তা শুনতে চেষ্টা করলেন। যা বুঝলেন তা হলো, এটা তুলির প্রজাপতি, এটা সে ছাড়বে না! তুলির বাবা কিছু বুঝতে না পেরে কান্না শুরু করলেন। সকাল হতেই তুলির শরীর আরো খারাপ হলো। জলদি করে তাকে হাসপাতাল নেয়া হলো। ডাক্তার দেখানোর পর কিছু ওষুধ নিয়ে তারা বাড়ি ফিরে এলো। কিছু দিন পর তুলি আবার ঠিক হয়ে গেল। ঠিক হবার পর পরই সে তার প্রজাপতির খোঁজ নিল! বাবাকে প্রশ্ন করে মা'কে প্রশ্ন করে আর তার প্রজাপতি কোথায় খুজে পাচ্ছে না। তার মা তাকে কিছু বললো না, বাবা বললেন প্রজাপতিটা মারা গেছে তাই আমরা প্রজাপতিটা কবর দিয়েছি। একথা শুনে তুলি কান্না জুড়ে দিল। সে কিছুতেই মানবে না। অনেক কান্নাকাটি করলো। তার বাবা তাকে আরেকটা প্রজাপতি ধরে দেবে বলে আশ্বস্ত করলো।
অনেকদিন হয়ে গেল তুলি তার বাবাকে প্রজাপতি ধরে দেবার বায়না করলো। কিন্তু তার বাবা নানা অজুহাতে তাকে সরিয়ে রাখে...
চলবে...
আলোচিত ব্লগ
রাজনীতি নাকি ক্ষমতানীতি

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন
আজকের ডায়েরী- ১৯৮

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর... ...বাকিটুকু পড়ুন
যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন
শরাব পিনে দে.....

মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন
বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!
প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।