বাংলাদেশের মানুষ বড় অসহায় !
১১ ই ডিসেম্বর, ২০১১ রাত ১১:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বাংলাদেশের মানুষ দুই রাজনৈতিক দলের অত্যাচারে অতিষ্ট। জনগণ যেন রীতিমত বিপদে পরে গেছে। গত বিএনপি আমলে সন্ত্রাস আর দূর্নীতির হাত থেকে বাঁচার জন্য আওয়ামী লীগকে ব্যাপক ভোট দিয়েছিল। কিন্তু জনগণ যে আশায় ভোট দিয়েছিল তা আর পূর্ণ হলো না। ওরা এখন কার কাছে যাবে বুঝতে পারছেনা। সামনে কাকে ভোট দিবে অনেকেই ঠিক করতে পারছে না। বিকল্প দল খুঁজছে। কিন্তু সে রকম দল আর বাংলাদেশে নেই। জাতীয় পার্টি একটা হাস্যকর দলে পরিণত হয়েছে। জনাব এরশাদের কথা বার্তা শুনলে মানুষ মুচকি হাসেন অথবা কিছুই মনে করেন না। ওনার সকালে এক কথা বিকালে আর এক কথা। জামায়েতে ইসলামীর কথা মনে হলে ভয় না পেয়ে উপায় নেই। ওরা যদি কোন দিন ক্ষমতায় আসে তাহলে জামায়াতে ইসলামীর লোক আর শিবির ছাড়া হয়ত কেউ বাংলাদেশের নাগরিকই হতে পারবেন না। এ দেশে বাস করাই অসম্ভব হয়ে দাঁড়াবে। জামাত-শিবির ছাড়া কেউ কোন চাকরী পাবেন বলে মনে হয় না। তখন হয়ত অনেককেই নিজ জন্মভূমিতে প্রবাসী জীবন যাপন করতে হবে।
কার কাছে যাবে এ দেশের মানুষ ! রীতিমত বিস্ময়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আর এ পরিস্থিতি সৃষ্টি করেছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো। এই সকল প্রধান দলগুলোর অত্যাচার থেকে বাঁচার উপায় বাংলাদেশের মানুষের নেই। এ দেশে এমন কোন রাজনৈতিক দল নেই যার কাছে মানুষ সুনাগরিক হিসেবে বেঁচে থাকার আশ্রয় চাইবে।
দেশের জনগণ এমন একটা রাজনৈতিক দলের সন্ধান চায়, যাকে বিশ্বাস করা যায়।
সর্বশেষ এডিট : ১৪ ই ডিসেম্বর, ২০১২ সকাল ১১:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
‘বিএনপি ৭৫এর যোদ্ধাদের রক্ষা করেনি, ২৪ এর যোদ্ধাদেরও রক্ষা করবে না।’ ...বাকিটুকু পড়ুন

অনেক হতাশার মধ্যেও মাঝেমধ্যে সরকারের কোনো ভালো উদ্যোগের খবর দেখলে ভালো লাগে। অন্তত মনে হয়, সাধারণ মানুষের কষ্টের জায়গাগুলো নিয়ে সরকার কিছুটা হলেও ভাবতে শুরু করেছে। তেমনই একটি খবর...
...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি...
...বাকিটুকু পড়ুন
কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের...
...বাকিটুকু পড়ুন
চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার...
...বাকিটুকু পড়ুন