somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমায় একজন ভালো মানুষ দাও

০৭ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি নিজে ভালো মানুষ নয়। আপনি কি ভালো মানুষ ? আপনি কি আপনার জীবনে একজনও ভালো মানুষ দেখেছেন ? যদি দেখে থাকেন তবে আপনি ভাগ্যবান বটে। পৃথিবী এখন এমন একটা সময় অতিবাহিত করছে যে, একজন ভালো মানুষের সাক্ষাত পাওয়া বা তাঁর সংস্পর্শে আসা সৌভাগ্যের ব্যাপার। আরো পরে যে কি হবে, কে জানে !

ভালো মানুষের সংজ্ঞা দেয়া মুশকিল। কাকে ভালো মানুষ বলা যাবে? এ প্রশ্নের জবাব দেয়াও দূরহ কাজ। একই মানুষের মধ্যে ভালো-মন্দ দু’টো দিকই আছে। অর্থাৎ, ভালো-মন্দ মিলেই মানুষ। তাহলে কে ভালো, আর কে মন্দ কিভাবে নির্ধারণ করব-এ বিষয়টিও বড্ড জটিল। তারপরেও এমন কিছু মানুষ আছে যাদেরকে ভালো মানুষ বলা যায়, আবার কাউকে বলা যায় মন্দ। আবার যে মানুষটি ভালো মানুষ হিসেবে বিবেচ্য সেই মানুষটিই কখনোবা মন্দ হয়ে যাচ্ছে। কেউ কেউ হয়ত বলবেন, মানুষের ভালোর পাল্লা ভারী হলে ভালো মানুষ আর মন্দের পাল্লা ভারী হলেই মন্দ মানুষ। ভালো মানুষ মন্দ হয়ে যেতে পারে আবার মন্দ মানুষ ভালো হয়ে যেতে পারে। কিন্তু আমি সে রকম মানুষকে ভালো বলতে চাই না।

ব্লগে লেখার জন্য এতো জটিল বিষয় নির্বাচন করা আমার মোটেও ঠিক হয়নি। কিন্তু আমার মনে ভালো মানুষের একটি সহজ সংজ্ঞা বুদবুদ করছে। আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। ভালো মানুষের সংজ্ঞা, “যে মানুষের জীবদ্দশায় তার দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হয়নি-তিনিই ভালো মানুষ।”

আমার জীবনে ভালো মানুষ দেখেছি বলে মনে হয় না। আপনি দেখেছেন কি ? আমার তো মনে হয় ভালো মানুষ কথাটি কাব্য বা উপন্যাসের ব্যাপার। সমাজে সত্য দর্শণ মেলা অসম্ভব। কোন মানুষের সাথে যখন পরিচিত হই, তখন মনে হয়-এই বোধ করি ভালো মানুষের সন্ধান পেয়ে গেলাম। কথা-বার্তা, চাল-চলন, বিচার-বিবেচনায় সব ভালো। কিন্তু আস্তে আস্তে তার সাথে ঘনিষ্টভাবে মিশতে থাকলে দেখা যায়-মানুষটি ভালো না। অর্থাৎ, দূর থেকে দেখে কাউকে ভালো মানুষ মনে হলেও, কাছে গিয়ে দেখা যায় তার দোষের অন্ত নেই। গুণের পাল্লার চেয়ে দোষের পাল্লাই ভারী। তারপরেও বিশ্বাস করতে চাই-সমাজে ভালো মানুষ নিঃশ্চয় আছে। আমরা হয়ত তাঁকে খুঁজে পাচ্ছিনা।

একজন মানুষ অন্য মানুষকে ঠকায় না, ক্ষতি করে না-এর চেয়ে মানুষের বড় গুণ আর হয় না। আমার মতে ভালো মানুষ হওয়ার জন্য এই একটি গুণই যথেষ্ট। কিন্তু হায় ! এই একটা মাত্র গুণ আমরা কেউ অর্জন করতে পেরেছি কি ? দেখুন না আপনিও নিজের বিচার করে-আপনি কি জীবনে কারো একটুও ক্ষতি করেননি ? কাউকে কি কখনো ঠকাননি ? কারো মনে ব্যথা দেননি ? কেউ আপনার দ্বারা কষ্ট পায়নি ? একবার অন্তত দেখুন না নিজেকে বিশ্লেষণ করে। আপনি কি ভালো মানুষ ?
সর্বশেষ এডিট : ০৭ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:০৩
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কত ভেবেছি, আমাদের একদিন দেখা হবেই

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০৮ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:০৯

কত ভেবেছি,
আমাদের একদিন দেখা হবেই।
হয়তো হঠাৎ সামনে এসে
আমাকে চমকে দেবে।
হায়,
ওরা কেন জানালো,
পৃথিবীতে
তুমি আর বেঁচে নেই!

কত ভেবেছি,
চলতে চলতে পথে
সামনে একটা রিকশা থেমে যাবে।
কী মোহন ভঙ্গিমায়
রাজাসনে বসে আছো তুমি,
রোদে ভেজা মুখ... ...বাকিটুকু পড়ুন

ফতোয়া যখন আইসক্রিম: ক্ষমতার গরমে গলে, মার্কিন বাতাসে জুড়ায়!

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ০৮ ই জুলাই, ২০২৬ রাত ৯:২৩




মুখে জিকির আর অন্তরে ডলারের ফিকির—ধর্মের নামে এই লেভেলের "মাল্টিটাস্কিং" মুনাফেকি কি আপনিও খেয়াল করেছেন?
ঈমানের তলোয়ার শুধু গরিবের ওপর চলে, আর হোয়াইট হাউজের সামনে গেলেই কেন এদের লুঙ্গি কোঁচা... ...বাকিটুকু পড়ুন

পি ভি নরসিমা রাও - ভারতের অর্থনৈতিক সংস্কারের জনক

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৯ ই জুলাই, ২০২৬ রাত ১২:৪৩



পি ভি নরসিমা রাও ১৯৯১ সালে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তৎকালীন ভয়াবহ অর্থনৈতিক সংকট মোকাবিলায় যে ঐতিহাসিক সংস্কারনীতি গ্রহণ করেন, তা "এলপিজি সংস্কার" (LPG Reforms - Liberalisation,... ...বাকিটুকু পড়ুন

সব দোষ গাজী সাহেবের!

লিখেছেন মাথা পাগলা, ০৯ ই জুলাই, ২০২৬ রাত ২:৫৩



ধরেন, এখন আওয়ামী লীগ ক্ষমতায় আছে। শেখ হাসিনা সংসদ ভবনের সামনে ভারতের স্বাধীনতা দিবস জাঁকজমক করে পালন করলেন। ভারতের শীর্ষ নেতা এলেন, ভারতের পতাকা উড়ল...

এখন চুপ করে থাকা পাকিস্থানপন্থীরা... ...বাকিটুকু পড়ুন

হিসাব বিষয়ক ভাবনা

লিখেছেন করুণাধারা, ০৯ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৫৩



সংখ্যাওয়ালা কোনো লেখা দেখলে হিসাব ঠিক আছে কিনা তা যাচাই করা আমার অভ্যাস। ইদানিং বিভিন্ন রকম সংখ্যাওয়ালা কিছু বিজ্ঞাপন সামনে আসছে, এগুলো ফ্ল্যাট বিক্রির বিজ্ঞাপন। এসব বিজ্ঞাপনে যেসব সংখ্যা... ...বাকিটুকু পড়ুন

×